শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বগুড়ায় ট্রাংকে মিলল ১৫০০ ট্যাপেন্টাডল

বগুড়ায় ট্রাংকে মিলল ১৫০০ ট্যাপেন্টাডল

বগুড়ার শিবগঞ্জে অভিযান চালিয়ে ১৫০০ পিস ট্যাপেন্টাডলজাতীয় ট্যাবলেটসহ এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। উদ্ধার হওয়া ট্যাবলেটগুলো ‘টাপাল’ নামের, যা মূলত ট্যাপেন্টাডল উপাদানসমৃদ্ধ ব্যথানাশক ওষুধ। তবে অপব্যবহারের কারণে এটি বর্তমানে মাদক হিসেবে ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রোববার (১১ মে) সকাল ১১টা থেকে প্রায় ৪০ মিনিটব্যাপী পরিচালিত অভিযানে শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের মাচইল পাড়া গ্রাম থেকে মো. হযরত আলী (৫৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই এলাকার ফজলাল প্রামানিকের ছেলে।

ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেলের একটি দল হযরত আলীর বাড়িতে অভিযান চালায়। এসময় তার বসতঘরের উত্তর পাশে রাখা একটি ট্রাংকের ভেতরে সিনথেটিক ব্যাগে লুকিয়ে রাখা অবস্থায় ১৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে হযরত আলীকে মাদক কারবারের সঙ্গে জড়িত হিসেবে চিহ্নিত করা হয়েছিল বলেও জানিয়েছে ডিএনসি। সংস্থাটির দাবি, তিনি তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ ছিল।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আসলাম আলী মণ্ডল বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের করেছেন।

ডিএনসির সহকারী পরিচালক জিললুর রহমান জানান, “উদ্ধার হওয়া ট্যাপেন্টাডল ট্যাবলেট কোথা থেকে আনা হয়েছে এবং এর সঙ্গে আর কারা জড়িত—তা খতিয়ে দেখা হচ্ছে। মাদকের বিরুদ্ধে সরকারের চলমান অভিযান আরও জোরদার করা হবে।”

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২