বুধবার, ৮ জুলাই ২০২৬ ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বগুড়ার সাংবাদিকতায় মানোন্নয়নে সরকারের নজর

বগুড়ার সাংবাদিকতায় মানোন্নয়নে সরকারের নজর

সত্য, সাহস আর দায়িত্ববোধ এই তিনের সমন্বয়েই গড়ে ওঠে প্রকৃত সাংবাদিকতা। আর সেই আদর্শকে সামনে রেখেই বগুড়ায় অনুষ্ঠিত হলো তরুণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা।

 সোমবার (বেলা ১১টা) বগুড়ার হোটেল নাজ গার্ডেন-এ ‘সাংবাদিকতার একাল-সেকাল’ শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

প্রধান অতিথির বক্তব্যে আতিকুর রহমান রুমন বলেন, সাংবাদিকতা একটি মহৎ পেশা। এমনভাবে কাজ করতে হবে, যাতে এই পেশার সুনাম অক্ষুণ্ন থাকে। তিনি তরুণ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, তথ্য পরিবেশনের ক্ষেত্রে সততা, দায়িত্ববোধ ও পেশাদারিত্ব বজায় রাখা অত্যন্ত জরুরি। তিনি জানান, বগুড়ার সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে সরকারিভাবে আরও উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হবে বলেও উল্লেখ করেন তিনি। এছাড়া বগুড়ায় সাংবাদিকতা বিষয়ে স্নাতক (গ্র্যাজুয়েশন) পর্যায়ে পড়াশোনা চালুর উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। 

এতে স্থানীয় শিক্ষার্থীরা নিজ জেলাতেই সাংবাদিকতা বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ পাবেন। সভায় তিনি আরও জানান, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর একটি শাখা বগুড়ায় স্থাপনের বিষয়টি বিবেচনায় রয়েছে। এটি বাস্তবায়িত হলে স্থানীয় সাংবাদিকরা নিয়মিত প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়নের সুযোগ পাবেন। পাশাপাশি বুনিয়াদি প্রশিক্ষণের ব্যবস্থাও গ্রহণ করা হবে, যা নতুনদের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করবে। বক্তব্যে তিনি উল্লেখ করেন, বগুড়া জেলার প্রতি সরকারের বিশেষ দৃষ্টি রয়েছে এবং এখানকার উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করা হচ্ছে।

এই আলোচনা সভা শুধু একটি আনুষ্ঠানিকতা নয় বরং ভবিষ্যতের সাংবাদিকতা কেমন হওয়া উচিত, তার একটি দিকনির্দেশনা। সত্যনিষ্ঠ, দক্ষ ও দায়িত্বশীল সাংবাদিক তৈরির লক্ষ্যেই এমন উদ্যোগগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সব মিলিয়ে, বগুড়ার তরুণ সাংবাদিকদের জন্য এটি একটি আশাব্যঞ্জক বার্তা যেখানে প্রশিক্ষণ, শিক্ষা ও নৈতিকতার সমন্বয়ে গড়ে উঠবে আগামীর শক্তিশালী গণমাধ্যম।

আরও

নাফাখুম থেকে ফিরেছেন ৭০ পর্যটক, অমিয়াখুমে আটকা আরও ১৮

সারা দেশ

নাফাখুম থেকে ফিরেছেন ৭০ পর্যটক, অমিয়াখুমে আটকা আরও ১৮

বান্দরবানের থানচি উপজেলার নাফাখুম ও অমিয়াখুম এলাকায় টানা ভারী বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বেড়ে যাওয়ায় আটকে পড়া পর্যটকদের ম...

২০২৬-০৭-০৭ ২০:৪১

দুই বছর বয়সেই মাথায় ১২ কেজি পানির ভার, চিকিৎসার অপেক্ষায় মাইমুনা

সারা দেশ

দুই বছর বয়সেই মাথায় ১২ কেজি পানির ভার, চিকিৎসার অপেক্ষায় মাইমুনা

যে বয়সে একটি শিশুর ওজন হওয়ার কথা ১২ থেকে ১৩ কেজি, সে বয়সেই ঝিনাইদহের দুই বছরের শিশু মাইমুনা মাথায় বহন করছে প্রায় ১২ কেজি...

২০২৬-০৭-০৭ ২০:৩৮

বেগুন ক্ষেতে গাঁজার চাষ, ঝিনাইদহে ৭টি গাছ উদ্ধার; যুবক আটক

সারা দেশ

বেগুন ক্ষেতে গাঁজার চাষ, ঝিনাইদহে ৭টি গাছ উদ্ধার; যুবক আটক

ঝিনাইদহ সদর উপজেলার চণ্ডীপুর গ্রামে বেগুন ক্ষেতের আড়ালে গাঁজার চাষের অভিযোগে অভিযান চালিয়ে ৭টি গাঁজার গাছ উদ্ধার করেছে প...

২০২৬-০৭-০৭ ২০:২৮

৩ বছরেও শেষ হয়নি নির্মাণকাজ বাউফলে উদ্বোধনের আগেই ধসে পড়ল কোটি টাকার সেতু!

সারা দেশ

৩ বছরেও শেষ হয়নি নির্মাণকাজ বাউফলে উদ্বোধনের আগেই ধসে পড়ল কোটি টাকার সেতু!

উদ্বোধনের আগেই ধসে পড়েছে পটুয়াখালীর বাউফলে নির্মাণাধীন ১ কোটি ১৬ লাখ টাকার বেশি ব্যয়ের একটি আরসিসি গার্ডার সেতু। সেতুর ব...

২০২৬-০৭-০৭ ১৮:৫৮

মাগুরা পৌর নির্বাচনে মেয়র পদে আলোচনার শীর্ষে মাসুদ হাসান খান কিজিল

সারা দেশ

মাগুরা পৌর নির্বাচনে মেয়র পদে আলোচনার শীর্ষে মাসুদ হাসান খান কিজিল

রাজনীতিতে সবাই নেতা হন, কিন্তু সবাই মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারেন না। দীর্ঘদিনের ত্যাগ, আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক দ...

২০২৬-০৭-০৭ ১৮:৫৬