সোমবার, ৬ জুলাই ২০২৬ ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বগুড়া-৬ উপনির্বাচনে মাঠ গরম বিএনপির

বগুড়া-৬ উপনির্বাচনে মাঠ গরম বিএনপির

নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই জমে উঠছে বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনের মাঠ। ধানের শীষ প্রতীককে সামনে রেখে ব্যাপক গণসংযোগ, মিছিল, লিফলেট বিতরণ ও পথসভায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা।

শনিবার শহরের দত্তবাড়ি মোড়, নিশিন্দারা, নুনগোলা, নামুজা ও বারোপুর মোড়সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা কয়েকটি ওয়ার্ডে প্রচার মিছিলও করেন।

পথসভায় বক্তব্য দেন জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। তাঁদের বক্তব্যে উঠে আসে ভোটাধিকার, তরুণ সমাজের অংশগ্রহণ এবং ধানের শীষ প্রতীকের প্রতি আস্থার কথা।

শহরের ডালপট্টি এলাকাতেও সরাসরি ভোটারদের মাঝে গণসংযোগ করেন রেজাউল করিম বাদশা। এক নির্বাচনী সমাবেশে তিনি বলেন, বিএনপি মানেই উন্নয়ন। এই ধারা অব্যাহত রাখতে ধানের শীষ প্রতীকের বিকল্প নেই। তিনি ভোটারদের নানা উন্নয়নমূলক প্রতিশ্রুতি দিয়ে সমর্থন চান।

প্রচারণায় সক্রিয় রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল।

পথসভায় বগুড়া শহর যুবদল সভাপতি আহসান হাবীব মমি বলেন, জনগণের অধিকার ও উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীকের বিজয় অত্যন্ত জরুরি।

নেতারা তাঁদের বক্তব্যে তারেক রহমানের নেতৃত্বের কথা উল্লেখ করে বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এই উপনির্বাচন গুরুত্বপূর্ণ।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ভোটগ্রহণ ৯ এপ্রিল। এ আসনে কেন্দ্র সংখ্যা ১৫০টি এবং মোট ভোটার ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন।

প্রচারণার চিত্র বলছে, বগুড়া-৬ আসনের এই উপনির্বাচন শুধু একটি আসনের লড়াই নয়; বরং এটি রাজনৈতিক শক্তি প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ মঞ্চে পরিণত হয়েছে। ধানের শীষ প্রতীকের পক্ষে জোরালো প্রচারণা ও মাঠের সক্রিয়তা ইঙ্গিত দিচ্ছে, আগামী ৯ এপ্রিলের ভোটে হতে পারে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা।

আরও

নড়াইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী কয়েদির মৃত্যু

সারা দেশ

নড়াইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী কয়েদির মৃত্যু

নড়াইল জেলা কারাগারে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী কয়েদি লাইচ বেগম ওরফে লাইচনার (৫০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু...

২০২৬-০৭-০৫ ২৩:৩৭

ফতুল্লায় বাসা থেকে ধরে নেওয়ার পর যুবকের মৃত্যু, গণপিটুনির অভিযোগ

সারা দেশ

ফতুল্লায় বাসা থেকে ধরে নেওয়ার পর যুবকের মৃত্যু, গণপিটুনির অভিযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসা থেকে ধরে নিয়ে ছিনতাইকারী আখ্যা দিয়ে জিসান নামে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক...

২০২৬-০৭-০৫ ২৩:৩৫

এআই প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, কমলগঞ্জ থানায় জিডি

সারা দেশ

এআই প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, কমলগঞ্জ থানায় জিডি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি তৈরি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে দৈনিক কালের...

২০২৬-০৭-০৫ ২২:৩৩

কিশোর গ্যাংয়ের হামলা, মারপিট ও ছিনতাইয়ের ঘটনায় ৬ সদস্য গ্রেপ্তার

সারা দেশ

কিশোর গ্যাংয়ের হামলা, মারপিট ও ছিনতাইয়ের ঘটনায় ৬ সদস্য গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানা এলাকায় এক রিকশাচালকের ওপর হামলা, মারপিট ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে...

২০২৬-০৭-০৫ ২১:৩৪

বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

সারা দেশ

বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেছেন।

২০২৬-০৭-০৫ ২১:২৯

ফেনীতে মা-মেয়েকে ধর্ষনের ঘটনায় ২ জনের যাবজ্জীবন, ১ জনের ১০ বছরের জেল

সারা দেশ

ফেনীতে মা-মেয়েকে ধর্ষনের ঘটনায় ২ জনের যাবজ্জীবন, ১ জনের ১০ বছরের জেল

ফেনীর দাগনভূঞায় মা-মেয়েকে ধর্ষনের ঘটনায় ২ জনের যাবজ্জীবন ও ১ জনের ১০ বছরের জেল দিয়েছেন আদালত। আজ ৫ জুলাই রোববার বিকালে ম...

২০২৬-০৭-০৫ ২০:০৬