শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

বাস্তবতা বুঝে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত: ইসি সচিব

বাস্তবতা বুঝে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির মধ্যে ভোটার তালিকা আছে, ভোটের জন্য প্রয়োজনীয় উপকরণ আছে এবং ভোট কেন্দ্র প্রস্তুত আছে। এখন স্থানীয় বাস্তবতা বুঝে আমরা সিদ্ধান্ত নেব বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ‘আমাদেরকে স্থানীয় বাস্তবতাগুলো বুঝে নিতে হবে। স্থানীয় বাস্তবতা হল- এসএসসি পরীক্ষা, রোজা, বিভিন্ন ধর্মীয় উৎসব, জাতীয় যেসব অনুষ্ঠান থাকে সেগুলো। এগুলো নিয়ে আমরা একটা সুষ্ঠু সমাধানে আসব।’

বৃহস্পতিবার (০১ অক্টোবর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে ইউনেস্কোর একটি প্রতিনিধি দলের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানুয়ারি থেকে জুনের মধ্যে (স্থানীয় সরকার নির্বাচনের) কথা বলেছেন। ভালো একটা রেফারেন্স তো পাওয়া গেল। সেভাবে আমরা হয়তো বাকি কাজগুলোকে এগিয়ে নিয়ে যাব। তিনি বলেন, এটা আমি কমিশনে জানাবো। আপনাদের রেফারেন্সেই জানাব।

ইউনেস্কোর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের বিষয়ে ইসি সচিব বলেন, আমাদের সঙ্গে ইউএনডিপির একটা প্রজেক্ট আছে। যেটা ব্যালট প্রজেক্টে। এই প্রজেক্টে কিছু প্রশিক্ষণের ব্যবস্থা আছে। প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন বিষয় নিয়ে তাদের কর্মপরিকল্পনা কীভাবে চলবে সেটা নিয়ে সিইসির সঙ্গে আলোচনা করতে এসেছিলেন। আমিও বৈঠকে উপস্থিত ছিলাম। মূলত মিডিয়া সহকর্মী আপনাদের জন্যে এবং পুলিশ বাহিনীর জন্যে আমাদের নির্বাচন কমিশন সচিবালয়ের এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জন্য কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, গত ১৭ সেপ্টেম্বর একটা আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছিল। সেখানে বিভিন্ন ধরনের মতামত দেওয়া হয়েছে। সময়সূচির ব্যাপারেও আলোচনা করা হয়েছে।

আরও

ফুটপাত দখলমুক্তে আপসহীন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান

জাতীয়

ফুটপাত দখলমুক্তে আপসহীন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান

রাজধানীর ফুটপাত দখল করে অবৈধ বাণিজ্য ও চাঁদাবাজির দীর্ঘদিনের চক্র ভাঙতে এবার কঠোর অবস্থানে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএ...

২০২৬-১০-০১ ১৯:২৪

কৃষক কার্ডে মিলবে ১০ সেবা, পর্যায়ক্রমে পাবেন ২ কোটি ৪০ লাখ কৃষক

জাতীয়

কৃষি সচিব সেলিম খান কৃষক কার্ডে মিলবে ১০ সেবা, পর্যায়ক্রমে পাবেন ২ কোটি ৪০ লাখ কৃষক

দেশের ৬৪ জেলার ৫০৩টি উপজেলার ১৪ হাজার ১৮০টি কৃষি ব্লকের প্রায় ২ কোটি ৪০ লাখ কৃষককে পর্যায়ক্রমে কৃষক কার্ড দেওয়ার উদ্যোগ...

২০২৬-১০-০১ ১৮:২৪

অবৈধ হকার বসলে মালামাল জব্দ ও মামলা: ডিএসসিসি প্রশাসক

জাতীয়

অবৈধ হকার বসলে মালামাল জব্দ ও মামলা: ডিএসসিসি প্রশাসক

সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে হকার বসলে উচ্ছেদের পাশাপাশি তাদের মালামাল জব্দ ও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়...

২০২৬-১০-০১ ১৫:২৯

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরি-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয়

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরি-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বন্যা ও নদীভাঙন রোধে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে মুহুরি-কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর...

২০২৬-১০-০১ ১৫:০৫

এশিয়ান গেমসে প্রথমবার সোনার লড়াইয়ে ভারত-পাকিস্তান

জাতীয়

এশিয়ান গেমসে প্রথমবার সোনার লড়াইয়ে ভারত-পাকিস্তান

এশিয়ান গেমস ক্রিকেটে এবার লেখা হতে যাচ্ছে নতুন ইতিহাস। পুরুষ ক্রিকেটের ফাইনালে সোনার লড়াইয়ে প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছে...

২০২৬-১০-০১ ১৪:৫৮