শনিবার, ২২ আগস্ট ২০২৬ ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

বাস্কেটবল-ফুটভলিতে পুলিশের দাপট, পুরস্কৃত করলেন আইজিপি

বাস্কেটবল-ফুটভলিতে পুলিশের দাপট, পুরস্কৃত করলেন আইজিপি

জাতীয় পর্যায়ে বাস্কেটবল ও ফুটভলিতে বাংলাদেশ পুলিশের ধারাবাহিক সাফল্য অব্যাহত রয়েছে। খেলার মাঠে এই দাপট ধরে রাখা এবং খেলোয়াড়দের মনোবল বাড়াতে বাস্কেটবল ও ফুটভলি নারী ও পুরুষ দলের ৪৪ জন খেলোয়াড়কে বিশেষ সম্মাননা ও পুরস্কার দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি খেলোয়াড়দের হাতে আর্থিক পুরস্কার তুলে দেন।

গত ১০ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত ‘স্বাধীনতা কাপ ৩×৩ বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ’ (নারী ও পুরুষ) এবং ‘বাস্কেটবল ফেডারেশন কাপ চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছে পুলিশের দলগুলো। উভয় প্রতিযোগিতায় বাংলাদেশ পুলিশ বাস্কেটবল পুরুষ দল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এছাড়া বাস্কেটবল ফেডারেশন কাপ চ্যাম্পিয়নশিপ-২০২৬ (নারী) প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশগ্রহণ করেই রানার্সআপ হয়েছে বাংলাদেশ পুলিশ নারী বাস্কেটবল দল।

বাস্কেটবলের পাশাপাশি ফুটভলিতেও শ্রেষ্ঠত্ব দেখিয়েছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জ জেলায় অনুষ্ঠিত ‘ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশিপ’ (নারী ও পুরুষ) প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশ পুলিশ নারী ও পুরুষ ফুটভলি দল চ্যাম্পিয়ন হয়েছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ বাস্কেটবল, বেসবল, ডিউবল, ফুটভলি ও টার্গেটবল ক্লাবের কার্যনির্বাহী কমিটির সভাপতি কাজী মো. ফজলুল করিম (বিপিএম-সেবা) এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও

রিয়ালের হয়ে প্রথমবার খেলতে নেমে কেন দুয়ো শুনলেন কুকুরেয়া

খেলাধুলা

রিয়ালের হয়ে প্রথমবার খেলতে নেমে কেন দুয়ো শুনলেন কুকুরেয়া

রিয়াল মাদ্রিদের জার্সিতে অভিষেকটা স্বপ্নের মতো হওয়ার কথা ছিল মার্ক কুকুরেয়ার। কিন্তু সেই অভিষেকেই জার্মানিতে তীব্র দুয়ো...

২০২৬-০৮-১৮ ২২:২৭

অবিশ্বাস্য উন্মাদনা: দ্বিতীয় টেস্টের প্রথম দিনের টিকিট ‘সোল্ড আউট’!

খেলাধুলা

অবিশ্বাস্য উন্মাদনা: দ্বিতীয় টেস্টের প্রথম দিনের টিকিট ‘সোল্ড আউট’!

এমন কিছু যে হতে পারে, তা হয়তো সবার কল্পনার বাইরে ছিল। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে মাত্র ৪ দিনেই অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐত...

২০২৬-০৮-১৮ ১৩:১৯

সেইফার্ট ঝড়ে ম্যানচেস্টারের প্রথম হানড্রেড শিরোপা

খেলাধুলা

সেইফার্ট ঝড়ে ম্যানচেস্টারের প্রথম হানড্রেড শিরোপা

ম্যানচেস্টার সুপার জায়ান্টসকে প্রথম পুরুষ হানড্রেড শিরোপা জয়ে দারুণ অবদান রাখলেন টিম সেইফার্ট। লর্ডসে তার ঝোড়ো ব্যাটিংয়ে...

২০২৬-০৮-১৭ ০৮:৩৬

অস্ট্রেলিয়াকে হারানোর কৃতিত্ব যাদের দিলেন বিসিবি সভাপতি

খেলাধুলা

অস্ট্রেলিয়াকে হারানোর কৃতিত্ব যাদের দিলেন বিসিবি সভাপতি

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ২৩ বছর পর তাদের মাটিতে গিয়েছে বাংলাদেশ দল। আর সিরিজের প্রথম টেস্টেই স্বাগতিকদের দ...

২০২৬-০৮-১৬ ১৮:০৬

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

খেলাধুলা

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

নাজমুল হোসেন শান্ত চেয়েছিলেন, ডারউইনে তার দলের খেলোয়াড় পাঁচ দিন ভালো খেলুক। তার চাওয়াকে ছাপিয়ে গেছে বাংলাদেশ। মাত্র চার...

২০২৬-০৮-১৬ ১১:৫১