শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বাস-মাইক্রোবাস-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১, আহত-১৫

বাস-মাইক্রোবাস-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১, আহত-১৫

গোপালগঞ্জ সদরে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (২৫ মে) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের সোনাশুর এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। দুর্ঘটনার কারণে প্রায় দেড় ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

আহতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার আব্দুল করিম (২৮), কোটালীপাড়ার বাগান উত্তর গ্রামের হালিম শেখ (৫৮), একই উপজেলার টুপুরিয়া গ্রামের আজিজুর রহমান (৪৫), আজিজুরের মেয়ে তাহসিনা (২০), একই গ্রামের ফাতেমা (৪২), রিফাত আলী(২০), একই উপজেলার মাঝবাড়ী গ্রামের মামুন দাড়িয়া (৪২) ও প্রাইভেটকারের চালক খুলনার ছোট বয়রার ছেলে রাব্বি (২৯)।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক শিপলু আহম্মেদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কোটালীপাড়া স্টার এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে অপর একটি বাসকে ওভারটেক করতে গেলে বিপরীতদিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘচে। এ সময় অপর একটি প্রাইভেটকারও পেছন থেকে মাইক্রোবাসকে সজোরে ধাক্কা দেয়| এতে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে এবং মাইক্রোবাস ও প্রাইভেটকার সড়কের ওপর দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় মাইক্রোবাসের চালক ঘটনাস্থলে নিহত এবং বাস ও প্রাইভেটকারের অন্তত ১৫ যাত্রী আহত হন।

পরে খবর পেয়ে ফায়ার সর্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২