বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

বার্সেলোনা ওপেন থেকে নিজেকে সরিয়ে নিলেন আলকারাজ

বার্সেলোনা ওপেন থেকে নিজেকে সরিয়ে নিলেন আলকারাজ

ডান হাতের ইনজুরির কারণে বার্সেলোনা ওপেন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন বর্তমান বিশ্বের দুই নম্বরে টেনিস তারকা কার্লোস আলকারাজ। বার্সেলোনা ওপেন আয়োজকরা তার না খেলার বিষয়টি বুধবার রাতে নিশ্চিত করেছে। টুর্নামেন্টের প্রথম রাউন্ডে ওটো ভার্টানেনের বিপক্ষে জয়ের ম্যাচেই এই চোট পান তিনি।

দ্বিতীয় রাউন্ডে চেক প্রজাতন্ত্রের টমাস মাচাকের মুখোমুখি হওয়ার কথা ছিল আলকারাজের। কিন্তু ইনজুরির ভয়াবহতা নিয়ে আলকারাজ বলেন, ‘পরীক্ষা করার পর আমরা বুঝতে পেরেছি যে ইনজুরিটি আমাদের ভাবনার চেয়েও বেশি গুরুতর। ভবিষ্যতের কথা ভেবে এখন শরীরের কথা শোনা এবং বিশ্রাম নেওয়া আমার জন্য জরুরি।’

গত সপ্তাহেই মন্টে কার্লো মাস্টার্সের ফাইনালে ইয়ানিক সিনারের কাছে হেরে যাওয়ার পর র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে নেমে যান আলকারাজ। সেই হারের ৪৮ ঘণ্টা পরই কোর্টে ফিরেছিলেন তিনি। এ বছর অস্ট্রেলিয়ান ওপেন ও কাতার ওপেন জয়ী এই তারকা এখন পর্যন্ত ২২-৩ উজয়-পরাজয় রেকর্ড নিয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন।

বার্সেলোনা ওপেন থেকে সরে দাঁড়ালেও আলকারাজের মূল লক্ষ্য এখন সামনে থাকা মাদ্রিদ এবং রোম মাস্টার্স। আগামী ২৪ মে থেকে শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেন শিরোপা ধরে রাখতে তিনি এখন পূণ বিশ্রামে থাকছেন।

আলকারাজ বলেন, ‘খুব দুঃখের সাথে বাড়ি ফিরে যাচ্ছি যাতে দ্রুত সুস্থ হয়ে আগামী টুর্নামেন্টগুলোর জন্য ফিট হয়ে ফিরতে পারি।’

আরও

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাবের ক্রীড়া উৎসব

খেলাধুলা

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাবের ক্রীড়া উৎসব

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাব ক্রীড়া উৎসব করেছে। দুই ক্লাবের সদস্য ও খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজ...

২০২৬-১০-০৩ ১২:৫৯

বিদায়ের মঞ্চে মেসি, রোসারিও থেকে মনুমেন্তালের পথে

খেলাধুলা

বিদায়ের মঞ্চে মেসি, রোসারিও থেকে মনুমেন্তালের পথে

রোসারিওর মাটিতে পা রেখেই যেন নিজের ক্যারিয়ারের সবচেয়ে আবেগঘন ফুটবল অধ্যায়ের দিকে এগিয়ে গেলেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র থ...

২০২৬-১০-০২ ২০:৪৩

জিকোর জাদুতে জয়, পুরোনো হারেরও জবাব দিল মোহামেডান!

খেলাধুলা

জিকোর জাদুতে জয়, পুরোনো হারেরও জবাব দিল মোহামেডান!

নতুন মৌসুমের শুরুতেই পুরোনো হারের হিসাব মেলাল মোহামেডান স্পোর্টিং ক্লাব। চাঁদপুর জেলা স্টেডিয়ামের প্রতিকূল মাঠে স্বাগতিক...

২০২৬-১০-০২ ১৮:৪৮