শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার প্রথম ওয়ানডের সম্ভাব্য একাদশ

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার প্রথম ওয়ানডের সম্ভাব্য একাদশ

২০১১ সালের পর বাংলাদেশের মাটিতে প্রথম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। দীর্ঘ অপেক্ষার এই সিরিজে আলোচনার কেন্দ্রবিন্দুতে শুধু দুই দলের লড়াই নয়, আছে দুই দলের একাদশ এবং উইকেট।

বাংলাদেশ শেষ তিনটি ওয়ানডে সিরিজ খেলেছে স্পোর্টিং উইকেটে। যেখানে স্পিন নির্ভরতা কমিয়ে পেসারদের বাড়তি সুবিধা দিয়েছে। উইকেটে রেখেছিল তাজা ঘাস। পেসাররা বাড়তি গতির সঙ্গে বাউন্সও জেনারেট করতে পেরেছেন। ব্যাটসম্যানরাও খেলেছেন নিজের স্বাচ্ছন্দ্যমতো। হোম কিংবা অ্যাওয়ে দুই দল পেয়েছে সমান সুবিধা।

অস্ট্রেলিয়াকে তেমন উইকেটই অফার করতে যাচ্ছে বাংলাদেশ। সেভাবেই একাদশ সাজানোর পরিকল্পনা করেছে টিম ম্যানেজমেন্ট। তিন পেসারের সঙ্গে দুই স্পিনার নেবে বাংলাদেশ। অস্ট্রেলিয়াও এগোবে একই রণ কৌশলে। তাদের একাদশেও তিন পেসার দেখতে পারার সম্ভাবনা বেশি। 

চলতি বছরে বাংলাদেশে হওয়া ছয়টি ওয়ানডের মধ্যে পাঁচটিই হয়েছে মিরপুর শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামে। সেখানে পেসাররা নিয়েছেন ৬৯ উইকেট, গড় ২২.৬০। বিপরীতে স্পিনারদের উইকেট ২৬টি, গড় ৩৫.৫০। পাকিস্তানে স্পিন উইকেটে নাকানিচুবানি খাওয়া অস্ট্রেলিয়াকে বাংলাদেশের গতি নিয়েই বেশি ভাবতে হচ্ছে।

কেমন হতে পারে দুই দলের একাদশ? 

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা। 

অস্ট্রেলিয়া একাদশ: ম্যাট শর্ট, জস ইংলিশ (অধিনায়ক), মার্নাস লাবুশানে, অ্যালেক্স ক্যারি, ক্যামেরুন গ্রিন, ম্যাট রেনশ, ওলি পিকে, জাভিয়ার বার্টলেট, ম্যাট খুনেমান, নাথান এলিস ও অ্যাডাম জাম্পা।

আরও

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

খেলাধুলা

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে নিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি), উয়েফা এবং কনকাকাফ...

২০২৬-০৮-১৪ ২২:৪৭

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

খেলাধুলা

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

টানা দুই মৌসুম ধরে ট্রফিহীন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শিরোপা জিততে না পারার হতাশা পেছনে ফেলে এবার ট্রফির মঞ্চে ফি...

২০২৬-০৮-১৪ ২২:০৪

বাংলাদেশের প্রশংসা ও নিজেদের দুর্বলতা স্বীকার করলেন স্টার্ক

খেলাধুলা

বাংলাদেশের প্রশংসা ও নিজেদের দুর্বলতা স্বীকার করলেন স্টার্ক

বাংলাদেশের বিপক্ষে যেভাবে বল হাতে দাপট দেখানোর ধারণা ছিল, তেমন কিছু করতে পারেনি অস্ট্রেলিয়া। অবশ্য সফরকারী দেশটি যে বল-ব...

২০২৬-০৮-১৪ ০৯:২০

বাবার শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, এগিয়ে থেকেও মায়ামির হার

খেলাধুলা

বাবার শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, এগিয়ে থেকেও মায়ামির হার

বাবা হোর্হে মেসির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল লিওনেল মেসির ক্যারিয়ারে। তিনি ছিলেন ছেলের এজেন্ট এবং ব্যবসায়িক বিষয়গুলোও দেখ...

২০২৬-০৮-১৩ ১১:১৫

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, ৫০ বছরে ‘প্রথম’

খেলাধুলা

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, ৫০ বছরে ‘প্রথম’

স্পেন কিংবদন্তি ও বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজকে নিয়োগ দিয়েছে নেদারল্যান্ডস। প্রায় ৫০ বছরে তিনি প্রথম বিদেশি ক...

২০২৬-০৮-১৩ ১০:০০