মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

বাংলাদেশ ইউনিভার্সিটিতে বিবিএ ও এমবিএ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বাংলাদেশ ইউনিভার্সিটিতে  বিবিএ ও এমবিএ শিক্ষার্থীদের  ওরিয়েন্টেশন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটির (বিইউ) ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে বিবিএ ও এমবিএ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন এবং বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয় মিলনায়তনে নবীন শিক্ষার্থীদের বরণ ও প্রবীণদের বিদায় উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​বাংলাদেশ ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে বিবিএ ৭৩ ও ৭৪তম ব্যাচ এবং এমবিএ ৭০ ও ৭১তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিক স্বাগত জানানো হয়। একই সঙ্গে বিদায়ী শিক্ষার্থীদের শিক্ষাজীবনের পথচলাকে স্বীকৃতি দিয়ে সম্মাননা প্রদান এবং তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য শুভকামনা জানানো হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানের অন্যতম মূল আকর্ষণ ছিল “Your Career, Your Future: The Road to Professional Success” শীর্ষক একটি বিশেষ ক্যারিয়ার নির্দেশনামূলক সেশন। এতে সেশন পরিচালনা করেন স্টার সিনেপ্লেক্সের হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন লায়লা নাজনীন। একজন অভিজ্ঞ স্ট্র্যাটেজিক এইচআর লিডার, কর্পোরেট ট্রেইনার এবং এক্সিকিউটিভ কোচ হিসেবে তিনি শিক্ষার্থীদের সফল ক্যারিয়ার গড়ে তোলা এবং প্রতিযোগিতামূলক পেশাজীবনের জন্য নিজেদের প্রস্তুত করার বিষয়ে মূল্যবান দিকনির্দেশনা দেন।

​শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে লায়লা নাজনীন বলেন, পেশাগত দক্ষতা অর্জন, 'গ্রোথ মাইন্ডসেট' বা বিকাশমুখী মানসিকতা তৈরি এবং সচেতনভাবে ক্যারিয়ার-সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জরুরি। তিনি শিক্ষার্থীদের শুধু একাডেমিক যোগ্যতার মধ্যে সীমাবদ্ধ না থেকে নিয়মিত নতুন কিছু শেখা, নেতৃত্বদান, যোগাযোগ দক্ষতা বৃদ্ধি এবং পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতা অর্জনের আহ্বান জানান।

​নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবন, একাডেমিক প্রত্যাশা ও সুযোগ-সুবিধার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং বিদায়ী শিক্ষার্থীদের সফলতাকে উদ্‌যাপন করার এই আয়োজনটি একপর্যায়ে নবীন-প্রবীণদের এক মিলনমেলায় পরিণত হয়।

​আলোচনা ও সংবর্ধনা পর্ব শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা পুরো আয়োজনে উৎসবের আবহ তৈরি করে। নতুন শিক্ষার্থীদের মাঝে উদ্দীপনা সৃষ্টি এবং বিদায়ী শিক্ষার্থীদের জন্য স্মরণীয় মুহূর্ত তৈরির মধ্য দিয়ে আনন্দমুখর এই অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।

আরও

ফেসবুকে শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে পদ হারালেন জাবি ছাত্রদলের এক নেতা

শিক্ষা-ক্যাম্পাস

ফেসবুকে শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে পদ হারালেন জাবি ছাত্রদলের এক নেতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের এক নেতাকে ফেসবুকে শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট দেওয়ায় সংগঠন...

২০২৬-০৮-১৬ ১২:৫৩

ডিসিইউতে মাইগ্রেশনে সাত কলেজ শিক্ষার্থীদের মতামত নেবে কর্তৃপক্ষ

শিক্ষা-ক্যাম্পাস

ডিসিইউতে মাইগ্রেশনে সাত কলেজ শিক্ষার্থীদের মতামত নেবে কর্তৃপক্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত থেকে ভর্তি হওয়া সাত কলেজের চলমান সেশনের শিক্ষার্থীদের নবগঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্...

২০২৬-০৮-১৩ ১০:০৬

ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো শিক্ষার্থীর পাশে বাউবি প্রশাসন

শিক্ষা-ক্যাম্পাস

ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো শিক্ষার্থীর পাশে বাউবি প্রশাসন

চলন্ত ট্রেনে অজ্ঞাত ব্যক্তির ছোড়া পাথরের আঘাতে ডান চোখের দৃষ্টিশক্তি হারানো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এই...

২০২৬-০৮-১২ ০৮:২৬

সব শিক্ষার্থীদের আন্দোলনে নামার আহ্বান ডাকসু ভিপির

শিক্ষা-ক্যাম্পাস

সব শিক্ষার্থীদের আন্দোলনে নামার আহ্বান ডাকসু ভিপির

এনটিআরসিএর পরিবর্তে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল না...

২০২৬-০৮-১০ ২২:২৪

কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল

শিক্ষা-ক্যাম্পাস

কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল

কুড়িগ্রাম জেলায় চলতি এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় ১৮হাজার ৮৯৭জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে পাশ করেছে ১০হাজার...

২০২৬-০৮-১০ ১৮:৫৩