বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ আর কখনো কোনো দেশের ‘ক্লায়েন্ট স্টেট’ বা নির্ভরশীল রাষ্ট্র হবে না বলে উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম বড় অর্জন হলো দেশের স্বাধীন পররাষ্ট্রনীতিকে পুনঃপ্রতিষ্ঠা করা। পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে।’

আজ বুধবার (৫ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’-এর এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী দুই বছর আগের পরিস্থিতির স্মৃতিচারণা করে বলেন, ‘বিদেশে অবস্থানকালেও শিশু-কিশোরদের প্রাণহানি, সরকারের দমন-পীড়ন এবং দেশব্যাপী ইন্টারনেট বন্ধের ঘটনা তারা গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করেছিলেন।’

তিনি উল্লেখ করেন, তৎকালীন সময়ে জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বাংলাদেশের চরম মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরা হয়েছিল, যা আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে সহিংসতা কমাতে এবং রাজনৈতিক পরিবর্তনের গতি ত্বরান্বিত করতে ভূমিকা রেখেছিল।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাম্প্রতিক বৈঠকের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির মূল ভিত্তিই হলো ‘বাংলাদেশ ফার্স্ট’। বাংলাদেশ আর কখনো অন্য কোনো দেশের ওপর নির্ভরশীল হয়ে থাকবে না।

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনে বাংলাদেশের বিজয়ের কথা উল্লেখ করে ড. খলিলুর রহমান বলেন, “প্রধানমন্ত্রীর দূরদর্শী নির্দেশনায় এই ‘অসম্ভব মিশন’ জয় করা সম্ভব হয়েছে। এটি নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিশ্বের বিভিন্ন দূতাবাসে কর্মরত কূটনীতিকদের সমন্বিত প্রচেষ্টার ফল।”

আরও

এশিয়ান গেমসে প্রথমবার সোনার লড়াইয়ে ভারত-পাকিস্তান

জাতীয়

এশিয়ান গেমসে প্রথমবার সোনার লড়াইয়ে ভারত-পাকিস্তান

এশিয়ান গেমস ক্রিকেটে এবার লেখা হতে যাচ্ছে নতুন ইতিহাস। পুরুষ ক্রিকেটের ফাইনালে সোনার লড়াইয়ে প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছে...

২০২৬-১০-০১ ১৪:৫৮

প্রবীণদের সুরক্ষায় বহুমুখী কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

জাতীয়

আন্তর্জাতিক প্রবীণ দিবস প্রবীণদের সুরক্ষায় বহুমুখী কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

আসছে ১লা অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস। দিবসটি উপলক্ষ্যে প্রবীণদের আর্থ-সামাজিক উন্নয়ন ও স্বাস্থ্য সুরক্ষায় সরকার দৃঢ়ত...

২০২৬-০৯-৩০ ১৯:৩৫

জাতিসংঘে বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহ্‌দী আমিন

জাতীয়

জাতিসংঘে বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহ্‌দী আমিন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়েছেন বলে...

২০২৬-০৯-৩০ ১৯:৩৪

ধানখেতে ছিঁড়ে পড়েছিল বিদ্যুতের তার, প্রাণ গেল ২ বৃদ্ধের

জাতীয়

ধানখেতে ছিঁড়ে পড়েছিল বিদ্যুতের তার, প্রাণ গেল ২ বৃদ্ধের

ময়মনসিংহের ভালুকায় ধানখেতে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০ট...

২০২৬-০৯-৩০ ১৬:০৯

পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড

জাতীয়

পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড

রাজধানীর ৩০০ ফিট সড়কে (পূর্বাচল এক্সপ্রেসওয়ে) কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভ...

২০২৬-০৯-৩০ ১৫:৪৪

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযানের সময় সিটি কর্পোরেশনের গাড়িতে দুর্বৃত্তদের আগুন

জাতীয়

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযানের সময় সিটি কর্পোরেশনের গাড়িতে দুর্বৃত্তদের আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্বর এলাকায় ফুটপাতে উচ্ছেদ অভিযানকে ঘিরে হামলা-ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় পু...

২০২৬-০৯-৩০ ১৪:৪৫