মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বাংলাবান্ধা স্থলবন্দর ও জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

বাংলাবান্ধা স্থলবন্দর ও জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন উত্তরাঞ্চলের পাঁচ জেলায় তিন দিনের সফরের অংশ হিসেবে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা স্থলবন্দর ও জিরো পয়েন্ট পরিদর্শন করেছেন।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে বাংলাবান্ধা স্থলবন্দরে পৌঁছে বন্দর এলাকা ঘুরে দেখেন মার্কিন রাষ্ট্রদূত। পরে তিনি বাংলাদেশের জিরো পয়েন্ট পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশ-ভারত সীমান্তের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ উপভোগ করেন তিনি। সীমান্তের সৌন্দর্যের স্মৃতি ধরে রাখতে নিজের মুঠোফোনে ছবিও তোলেন মার্কিন রাষ্ট্রদূত।

এ সময় তার সঙ্গে স্ত্রী মিসেস ডিয়ান ডাও, মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিনসহ দূতাবাসের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

এর আগে রোববার বিকেলে মার্কিন রাষ্ট্রদূত তেঁতুলিয়ায় পৌঁছান। সেখানে তিনি তেঁতুলিয়ার ঐতিহাসিক জেলা পরিষদ ডাকবাংলো পরিদর্শন করেন এবং রাতে সেখানে অবস্থান করেন। সোমবার সকালে তিনি মহানন্দা নদীও পরিদর্শন করেন।

মার্কিন রাষ্ট্রদূতের সফরকে কেন্দ্র করে তেঁতুলিয়া, বাংলাবান্ধা স্থলবন্দর ও পঞ্চগড়ের স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্টদের মধ্যে বাড়তি প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।

আরও

গাইবান্ধায় মহা-সড়কে ছিটকে পড়ে প্রাণ হারালেন দুই মোটরসাইকেল আরোহী

সারা দেশ

গাইবান্ধায় মহা-সড়কে ছিটকে পড়ে প্রাণ হারালেন দুই মোটরসাইকেল আরোহী

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা- দিনাজপুর মহাসড়কে মোটরসাইকেলসহ ছিটকে পড়ে দুই আরোহী নিহত হয়েছেন ।

২০২৬-০৯-০১ ১৬:১৪

দুবাইয়ে নিহত কমলগঞ্জের বশিরের মরদেহ দেশে আনতে পাশে পাঙাল প্রবাসীরা

সারা দেশ

দুবাইয়ে নিহত কমলগঞ্জের বশিরের মরদেহ দেশে আনতে পাশে পাঙাল প্রবাসীরা

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কর্মরত অবস্থায় দুর্ঘটনায় নিহত হয়েছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পশ্চিম জালালপুর গ্রামের ম...

২০২৬-০৯-০১ ১৬:১৩

নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন

নড়াইলের কালিয়া উপজেলার ঐতিহ্যবাহী বড়দিয়া বাজার ও বসতবাড়ি রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ী ও ভুক্তভোগী এলাকাবাসী।...

২০২৬-০৯-০১ ১৬:০৮

সুন্দরবনের চার বনদস্যু ও জলদস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ

সারা দেশ

সুন্দরবনের চার বনদস্যু ও জলদস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ

সুন্দরবনের চার বনদস্যু ও জলদস্যু বাহিনীর ৫২ জন সদস্য আত্মসমর্পন করেছে।আত্মসমর্পনকারীদের মধ্যে রয়েছেন বড় জাহাঙ্গীর বাহিনী...

২০২৬-০৯-০১ ১৪:২৮

পিরোজপুরে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সারা দেশ

পিরোজপুরে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পিরোজপুরে বৈরি আবহাওয়া উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।...

২০২৬-০৯-০১ ১৪:২৬