রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

বাকৃবিতে 'সেন্টার ফর ফুড ফোর্টিফিকেশন, কোয়ালিটি অ্যান্ড সেফটি'র উদ্বোধন ও ওয়েবসাইট উন্মোচন

বাকৃবিতে 'সেন্টার ফর ফুড ফোর্টিফিকেশন, কোয়ালিটি অ্যান্ড সেফটি'র উদ্বোধন ও ওয়েবসাইট উন্মোচন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ‘সেন্টার ফর ফুড ফোর্টিফিকেশন, কোয়ালিটি অ্যান্ড সেফটি’ (CFQS)। একই সাথে সেন্টারটির অফিসিয়াল ওয়েবসাইটেরও আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়।

​আজ মঙ্গলবার (৯ জুন) মঙ্গলবার বাকৃবির প্রফেসর মুহাম্মদ হোসেন কেন্দ্রীয় গবেষণাগারের কনফারেন্স রুমে এই উদ্বোধন ও ওয়েবসাইট উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর(ভারপ্রাপ্ত) প্রফেসর ড. জি.এম. মুজিবুর রহমান। কেন্দ্রীয় গবেষণাগারের ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ড. জি. এইচ. এম. সাগর এর সভাপতিত্বে ও পরিচালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. মো: বোরহান উদ্দিন, কেন্দ্রীয় গবেষণাগারের সদ্য সাবেক পরিচালক এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আমির হোসেন, বাকৃবির রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো: হেলাল উদ্দীন, পরিবহন পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ গোলজারুল আজিজ, প্রফেসর ড. মো: সামছুল আলম ভূঁইয়া, আইসিটি সেল পরিচালক প্রফেসর ড. মো. রোস্তম আলী, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রশন(GAIN) এর প্রজেক্ট ম্যানেজার মো: আবুল বাশার প্রমুখ। 
এসময়ে কেন্দ্রীয় গবেষণাগারের পক্ষ থেকে সদ্য সাবেক পরিচালক এবং নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলরকে ফুলেল শুভেচছা ও ক্রেস্ট প্রদান করা হয়। পরে প্রধান অতিথির নিকট 'GAIN' এর পক্ষ থেকে Oil fortification এর জন্য একটি "iCheck Modular" কিট হস্তান্তর করা হয়। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালকসহ অন্যান্য আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে বাকৃবির ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জি. এম. মুজিবুর রহমান বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আজকের দিনটি একটি বিশেষ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। তিনি উল্লেখ করেন, এই প্রথম বিশ্ববিদ্যালয়ের কোনো প্রতিষ্ঠান নিজস্ব আয়ের মাধ্যমে পরিচালিত হওয়ার সম্ভাবনাময় যাত্রার শুভ সূচনা হলো।
গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (GAIN) এই কেন্দ্রটির কার্যক্রমে তাদের সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখবে বলে আশ্বস্ত করেছে, ফলে সফলভাবে এর প্রতিষ্ঠা ও কার্যক্রম পরিচালনায় উল্লেখযোগ্য কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রফেসর ড. মুজিবুর রহমান কেন্দ্রটির কার্যক্রমকে এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের শিক্ষক, গবেষক ও কর্মরত সংশ্লিষ্টদের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি এ উদ্যোগ বাস্তবায়নের পেছনে যারা নিরলস পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টা চালিয়েছেন, তাদের সবাইকে, বিশেষ করে কেন্দ্রীয় গবেষণাগারের সদ্য সাবেক পরিচালক ও নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর(জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) প্রফেসর ড. মো: আমির হোসেনকে তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

আরও

বাংলাদেশ ইউনিভার্সিটিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত

শিক্ষা-ক্যাম্পাস

বাংলাদেশ ইউনিভার্সিটিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত

জুলাই বিপ্লবে শহীদদের আত্মত্যাগ, সাহস এবং গণমানুষের আকাঙ্ক্ষাকে স্মরণ করে বাংলাদেশ ইউনিভার্সিটিতে আলোচনা সভা, প্রমান্য চ...

২০২৬-০৮-১০ ১৮:২৫

৩১২ প্রতিষ্ঠানে শূন্য পাস, শুধু শিক্ষার্থীদের দোষ নয়: আজহারি

শিক্ষা-ক্যাম্পাস

৩১২ প্রতিষ্ঠানে শূন্য পাস, শুধু শিক্ষার্থীদের দোষ নয়: আজহারি

চলতি ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলাফল নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় ইসলামী বক্তা...

২০২৬-০৮-১০ ১৮:১৮

এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ, যেভাবে জানবেন রেজাল্ট

শিক্ষা-ক্যাম্পাস

এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ, যেভাবে জানবেন রেজাল্ট

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার পরীক্ষায় গড় পাসের হার কমে দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশে। জিপিএ-৫ পেয়েছে ১ ল...

২০২৬-০৮-১০ ১০:২৭

‘জুলাই দিবস’ পালন না করায় উপাধ্যক্ষের পদত্যাগের দাবিতে ভাঙচুর

শিক্ষা-ক্যাম্পাস

‘জুলাই দিবস’ পালন না করায় উপাধ্যক্ষের পদত্যাগের দাবিতে ভাঙচুর

গাজীপুরের কালিয়াকৈর সরকারি কলেজে যথাযথ মর্যাদায় ‘জুলাই দিবস’ পালন না করার অভিযোগ উঠেছে। এঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ...

২০২৬-০৮-০৯ ১৯:৪১

প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ‘সায়েন্স টয়’: ববি হাজ্জাজ

শিক্ষা-ক্যাম্পাস

প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ‘সায়েন্স টয়’: ববি হাজ্জাজ

প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও সৃজনশীল করে গড়ে তুলতে কারিকুলামের আওতায় ‘সায়েন্স টয়’ বা বিজ্ঞানবিষয়ক খেলার...

২০২৬-০৮-০৯ ১৮:০৯

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ইসলামী অর্থায়ন, ব্যাংকিং ও বীমার সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা

শিক্ষা-ক্যাম্পাস

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ইসলামী অর্থায়ন, ব্যাংকিং ও বীমার সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা

শনিবার ৮ আগস্ট ২০২৬ ইস্টার্ন ইউনিভার্সিটিতে ‘বাংলাদেশে ইসলামী অর্থায়ন, ব্যাংকিং ও বীমার সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ’...

২০২৬-০৮-০৯ ১৭:১৮