রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

বাকৃবিতে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন সেবা

বাকৃবিতে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন সেবা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রান্তিক কৃষক ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য "বিনামূল্যে ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন চিকিৎসা" কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সিআরপি (CRP) ও সাইক (SAIC)-এর যৌথ উদ্যোগে সোমবার (২৭ জুলাই) সকাল ১০:৩০টায় বিশ্ববিদ্যালয়ের 'বাউএক' চাষী ভবনে এ চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা জানান, কেবল ওষুধনির্ভর চিকিৎসা নয়, বরং ওষুধের পাশাপাশি বা অনেক ক্ষেত্রে ওষুধ ছাড়াই বৈজ্ঞানিক ব্যায়াম ও পুনর্বাসন পদ্ধতির মাধ্যমে রোগীর শারীরিক কার্যক্ষমতা পুনরুদ্ধারে সিআরপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 

আয়োজনে উপস্থিত ছিলেন সাইক গ্রুপের চেয়ারম্যান জনাব আবু হাসনাত মো: ইয়াহিয়া, বাউএক-এর পরিচালক প্রফেসর ড. ইফফাত আরা মাহজাবীন, বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক, ঢাকা সাইক মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রিন্সিপাল ডা: মো: মঞ্জুর রহমান, সিআরপি বাকৃবি কেন্দ্রের ম্যানেজার জনাব রাফিউল করিম এবং বাকৃবির ডেপুটি রেজিস্ট্রার ও রোভার স্কাউটসের গ্রুপ সম্পাদক কৃষিবিদ ড. মো: জহিরুল আলম। এই ফ্রি ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৪০ জন প্রান্তিক ও দরিদ্র মানুষ সরাসরি ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসা সেবা গ্রহণ করেন।

আরও

কেসি কলেজে ছাত্রদল-শিবির উত্তেজনা, বন্ধ শিক্ষা কার্যক্রম

শিক্ষা-ক্যাম্পাস

কেসি কলেজে ছাত্রদল-শিবির উত্তেজনা, বন্ধ শিক্ষা কার্যক্রম

ঝিনাইদহ সরকারি কেশব চন্দ্র (কেসি) কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনার পর বৃহস্পতিবার (৮ অক্টোবর) সব ধরনের শিক্ষ...

২০২৬-১০-০৮ ১০:৫৬

রাবিতে ছাত্রদলের হামলায় গুরুতর আহত ৪ সাংবাদিক

শিক্ষা-ক্যাম্পাস

রাবিতে ছাত্রদলের হামলায় গুরুতর আহত ৪ সাংবাদিক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।...

২০২৬-১০-০৪ ২২:৩৮

বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

শিক্ষা-ক্যাম্পাস

বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

বাংলাদেশের বিভিন্ন স্কুলের প্রধানদের নিয়ে অনুষ্ঠিত হল ব্রিটিশ কাউন্সিলের বার্ষিক ‘পার্টনার স্কুলস প্রিন্সিপালস’ মিট ২০২৬...

২০২৬-১০-০৪ ১৬:০৬

এসএসসি বৃত্তির তালিকা প্রকাশ, মিলবে মাসে ৩৫০–৬০০ টাকা

শিক্ষা-ক্যাম্পাস

এসএসসি বৃত্তির তালিকা প্রকাশ, মিলবে মাসে ৩৫০–৬০০ টাকা

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ শুরু হয়েছে। ইতোমধ্যে তিনটি শিক্ষা বোর্ড ত...

২০২৬-১০-০৪ ১০:৩০

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

শিক্ষা-ক্যাম্পাস

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

২০২৭ সালের জানুয়ারিতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী...

২০২৬-১০-০৩ ১৮:৩৩