মঙ্গলবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুল অব ভেটেরিনারি সায়েন্স এন্ড এনিম্যাল হাজবেন্ড্রি’র প্রতিষ্ঠাকালীন ডিন প্রফেসর ড. মোঃ বাহানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কর্ম কমিশনের সদস্য এবং বাকৃবির কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের প্রফেসর এ.এস.এম. গোলাম হাফিজ।
পোল্ট্রি সায়েন্স বিভাগের এসিস্ট্যান্ট প্রফেসর তানভীর আহমেদ ও এনাটমি ও হিস্টোলজি বিভাগের সহকারী প্রফেসর ডা. মারিয়া আফরিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওরিয়েন্টেশন কমিটির সহ-সভাপতি তথা এনিমেল হাজবেন্ড্রি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রকিবুল ইসলাম খান।
এছাড়া নতুন এই অনুষদের শিক্ষা কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনামূলক আলোচনা করেন মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের প্রফেসর ড. মিনারা খাতুন এবং এনিমেল ব্রিডিং এন্ড জেনেটিক্স বিভাগের সহকারী প্রফেসর ড. মোঃ শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট অনুষদের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষকবৃন্দ, নবীন শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ, কৃষি অনুষদ, এনিমেল হাজবেন্ড্রি অনুষদ, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ, মাৎস্যবিজ্ঞান অনুষদ এবং ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি (আইআইএফএস)-এ পৃথকভাবে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
স্ব-স্ব অনুষদ ও ইনস্টিটিউটের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষকদের উপস্থিতিতে আয়োজিত এসব অনুষ্ঠানে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম, শৃঙ্খলা, সহশিক্ষা কার্যক্রম এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।