বুধবার, ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

বাকৃবিতে নানা কর্মসূচিতে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত

বাকৃবিতে নানা কর্মসূচিতে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) 'জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬' পালিত হয়েছে।

বুধবার (৫ আগষ্ট) শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে এ আয়োজন করা হয় বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে ৪ আগস্ট জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের মাধ্যমে মাননীয় ভাইস-চ্যান্সেলরের বিশেষ বাণী প্রচার করা হয়। সকালে শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে দিনের সূচনা ঘটে। বেলা ১১টায় প্রশাসন ভবন সংলগ্ন করিডোর থেকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার নেতৃত্বে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি বের হয়, যাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

এরপর সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. শহীদুল হকের সভাপতিত্বে এবং সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল্লাহর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন বাকৃবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং বিশেষ অতিথি ছিলেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সরদার। সভার শুরুতে শহীদদের স্মরণে কোরআন তেলাওয়াত, বিশেষ দোয়া ও একটি সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ডিন পরিষদের আহ্বায়ক প্রফেসর ড. মো. বাহানুর রহমান, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর প্রফেসর ড. সামছুল আলম, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন ও ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবির। এছাড়া শহীদ পরিবারের সদস্যদের পক্ষে শহীদ সাইফুল ইসলামের পিতা মো. তৈয়ব আলী, শহীদ হাফিজুল ইসলামের স্ত্রী আকলিমা আক্তার আখি ও শহীদ আমিনুল ইসলামের স্ত্রী তানজিনা আক্তার স্মৃতিচারণ করেন। ছাত্রসংগঠনগুলোর পক্ষ থেকে জাতীয়তাবাদী ছাত্রদল বাকৃবি শাখার আহ্বায়ক মো. আতিকুর রহমান আতিক, সদস্য-সচিব মো. শফিকুল ইসলাম শফিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম শোয়েব এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি জায়েদ হাসান ওয়ালিদ ও সহ-সম্পাদক শতাব্দী কর বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ১৯৫২ থেকে ২০২৪ সাল পর্যন্ত সকল গণ-আন্দোলনের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। অন্যদিকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া তাঁর বক্তব্যে গণতান্ত্রিক চেতনা ও বীর শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে এক বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার তাগিদ দেন। অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারকে সম্মাননা প্রদান এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও

দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা

শিক্ষা-ক্যাম্পাস

দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা

দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার বিদ্যমান অ্যাডহক কমিটি বাতিল ঘোষণা করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। একই সঙ...

২০২৬-০৮-০২ ২২:০৯

সব প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে স্কুল মিল চালু করা হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষা-ক্যাম্পাস

সব প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে স্কুল মিল চালু করা হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘স্কুল মিল’ কর্মসূচি সম্প্রসারণ করা হবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক...

২০২৬-০৮-০২ ১৯:৫৮

রাকসু জিএস আম্মারসহ ৯ জনের নামে হত্যাচেষ্টা মামলা

শিক্ষা-ক্যাম্পাস

রাকসু জিএস আম্মারসহ ৯ জনের নামে হত্যাচেষ্টা মামলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে শিক্ষার্থী মাহমুদুল হাসান মাহিনকে মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয় কেন্দ...

২০২৬-০৭-৩১ ০৮:৪০

সালাউদ্দিন আম্মারসহ ৯ জনের নামে হত্যাচেষ্টা মামলার আবেদন

শিক্ষা-ক্যাম্পাস

সালাউদ্দিন আম্মারসহ ৯ জনের নামে হত্যাচেষ্টা মামলার আবেদন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে শিক্ষার্থী মাহমুদুল হাসান মাহিনকে মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয় কেন্দ...

২০২৬-০৭-৩০ ২২:৩২

শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

শিক্ষা-ক্যাম্পাস

শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

শিক্ষাপ্রতিষ্ঠানে বইপড়া কর্মসূচির পাইলটিং কার্যক্রম পরিচালনার লক্ষ্যে প্রতিষ্ঠান নির্বাচন করার নির্দেশনা দেয়া হয়েছে। এতে...

২০২৬-০৭-৩০ ২১:৫৯

হিজড়াদের সঙ্গে ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন এবি জুবায়ের

শিক্ষা-ক্যাম্পাস

হিজড়াদের সঙ্গে ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন এবি জুবায়ের

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে নিজের ব্যাখ্যা দিয়েছেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের। পরীবাগে তৃত...

২০২৬-০৭-২৯ ০৮:৫৮