মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বাগেরহাটে টানা বৃষ্টিতে ধান নিয়ে বিপাকে কৃষকরা

বাগেরহাটে টানা বৃষ্টিতে ধান নিয়ে বিপাকে কৃষকরা

বাগেরহাটে বৃষ্টির পূর্বাভাসের আগে থেকেই ধান কাটা শুরু করেছিলেন কৃষকরা। তবে হঠাৎ ভারি বৃষ্টিতে শেষ রক্ষা হয়নি। জেলায় ৬৮ হাজার ১৭১ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে এবার। অর্ধেকের বেশি ধান এখনো ক্ষেতে। দুদিন ধরে বজ্রসহ ভারি বৃষ্টির কারণে সেই ধান কাটতে পারছেন না কৃষকরা। একদিকে সূর্যের দেখা না মেলায় কাটা ধান শুকানো যাচ্ছে না, অন্যদিকে অতিবৃষ্টির ফলে তলিয়ে যাচ্ছে ধানক্ষেত।

টানা বৃষ্টিতে বাগেরহাট শহরের নানা জায়গায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। জেলা প্রশাসকের বাসভবন, রাহাতের মোড়, পৌরসভার, সালতলা, প্রেস ক্লাব সড়কসহ শহরের বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। রাহাতের মোড় এলাকার দোকানপাটের ভেতরেও পানি ঢুকে পড়েছে।

কচুয়া উপজেলার কৃষক শোহান শেখ বলেন, আমার পাঁচ বিঘা জমিতে বোরো ধান চাষ করেছি, ফলন ভালো হয়েছে কিন্তু হঠাৎ বৃষ্টির কারণে সব ধান কেটে উঠতে পারিনি। অর্ধেকের বেশি ধান জমিতে রয়েছে।

ছাবিক নামে এক কৃষক বলেন, দুই দিন ধান কেটেছি চারজন লোক নিয়ে। আকাশ মেঘলা থাকায় সেই ধানও রোদে শুকাতে পারিনি। আমার জমি অনেক নিচু, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়ে। সকালে টানা বৃষ্টি হওয়ায় আমার জমির ধান পানির নিচে চলে গিয়েছে, আমি এখন কী করবো জানি না।

বক্কর হাওলাদার নামে এক কৃষক বলেন, ধান কেটে জমিতে রাখা ছিল। ভেবেছিলাম সকালে আনতে শুরু করব। সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে বৃষ্টিতে ভিজেই কিছু ধান এনেছি, কিন্তু বাকি সব মাঠে পানির নিচে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোতাহার হোসেন বলেন, বাগেরহাটে সকাল থেকে ৪০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ১২ হাজার হেক্টর জমির ধান কাটা হয়েছে। ৯ হাজার হেক্টরের মতো ধান কেটে চাষিরা ঘরে উঠিয়েছে। ৩ হাজার হেক্টরের মতো জমির ধান এখনো কাটা অবস্থায় রয়েছে। ১০ শতাংশ ধান ঝরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি যদি না হয় কিছুটা ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন চাষিরা।

আরও

এনসিপির খুলনা জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়কের পদত্যাগের ঘোষণা

সারা দেশ

এনসিপির খুলনা জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়কের পদত্যাগের ঘোষণা

প্রত্যাশা অনুযায়ী পথ না পাওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সি...

২০২৬-০৯-২৮ ২২:৪৮

দুর্নীতিকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে চাই : ফেনীতে পানিসম্পদ প্রতিমন্ত্রী

সারা দেশ

দুর্নীতিকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে চাই : ফেনীতে পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার শুরুতেই একটি কথা বলেছেন, আমরা দুর্নীতি...

২০২৬-০৯-২৮ ২০:১৭

ফেনী শহর ব্যবসায়ী সমিতি ট্রাংক রোড দক্ষিণ শাখার নির্বাচন সম্পন্ন সভাপতি কাদের, সম্পাদক আমির

সারা দেশ

ফেনী শহর ব্যবসায়ী সমিতি ট্রাংক রোড দক্ষিণ শাখার নির্বাচন সম্পন্ন সভাপতি কাদের, সম্পাদক আমির

ফেনী শহর ব্যবসায়ী সমিতির আওতাধীন ট্রাংক রোড দক্ষিণ শাখার নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের ফলাফলে সভা...

২০২৬-০৯-২৮ ২০:১৬

চুয়াডাঙ্গায় পাঁচ রুটে বাস বন্ধ, মঙ্গলবার থেকে দূরপাল্লার বাসও বন্ধের হুঁশিয়ারি

সারা দেশ

চুয়াডাঙ্গায় পাঁচ রুটে বাস বন্ধ, মঙ্গলবার থেকে দূরপাল্লার বাসও বন্ধের হুঁশিয়ারি

পরিবহন শ্রমিকদের ওপর হামলা, মারধর ও মহাসড়কে বাস আটকে রাখার প্রতিবাদে চুয়াডাঙ্গার পাঁচটি আন্তঃজেলা রুটে অনির্দিষ্টকালের জ...

২০২৬-০৯-২৮ ১৯:৪০

গাইবান্ধায় সাঁওতাল জনগোষ্ঠীর অংশগ্রহণে তথ্য অধিকার দিবস পালিত

সারা দেশ

গাইবান্ধায় সাঁওতাল জনগোষ্ঠীর অংশগ্রহণে তথ্য অধিকার দিবস পালিত

‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণেঃ অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্...

২০২৬-০৯-২৮ ১৯:৩৯

কিশোর গ্যাং নির্মূলে ‘শর্টকাট সমাধান’ নয়, মূল হোতাদের ধরতে চায় এসআরবি

সারা দেশ

কিশোর গ্যাং নির্মূলে ‘শর্টকাট সমাধান’ নয়, মূল হোতাদের ধরতে চায় এসআরবি

কিশোর গ্যাং নির্মূলে শুধু সদস্যদের গ্রেপ্তার নয়, এসব অপরাধী গ্রুপের মূল হোতাদের শনাক্ত করে তাদের কার্যক্রম বন্ধ করতে কাজ...

২০২৬-০৯-২৮ ১৮:৫৮