বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

আওয়ামী লীগের জায়গায় বিএনপি, পরিবর্তন হয়নি”- নাহিদ ইসলামের অভিযোগ

আওয়ামী লীগের জায়গায় বিএনপি, পরিবর্তন হয়নি”- নাহিদ ইসলামের অভিযোগ

নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে ওঠার পরিবর্তে পুরোনো রাজনৈতিক বন্দোবস্তই বহাল রয়েছে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। তাঁর অভিযোগ, আওয়ামী লীগের জায়গায় বিএনপি এলেও কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি।

জাতীয় সংসদের বিরোধী দলের হুইপ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “আমরা একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ চেয়েছিলাম। কিন্তু এখন দেখা যাচ্ছে, শুধু দল পরিবর্তন হয়েছে, ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি।”

তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা একসঙ্গে কাজ করেছেন, তাদের অনেকেই এখন এনসিপিতে যোগ দিচ্ছেন। ভিন্ন প্লাটফর্মে থাকলেও সবার লক্ষ্য এক ছিল উল্লেখ করে তিনি বলেন, তরুণদের নিয়ে আবারও ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা চলছে।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, বর্তমান সরকার দেশের বিভিন্ন খাতকে দলীয়করণের দিকে নিয়ে যাচ্ছে, যা নতুন সম্ভাবনাকে নষ্ট করছে। তিনি বলেন, “দেশকে আবার পুরোনো ব্যবস্থায় ফিরিয়ে নেওয়া যাবে না।”

দলে যোগদানের বিষয়ে তিনি জানান, যেকোনো প্লাটফর্ম থেকে আসা নেতাকর্মীদের এনসিপিতে স্বাগত জানানো হবে। তবে গুম, খুন, চাঁদাবাজি বা সন্ত্রাসের সঙ্গে জড়িতদের দলে নেওয়া হবে না বলেও স্পষ্ট করেন তিনি।

এ সময় এনসিপির সঙ্গে যুক্ত আরেক নেতা আলী হাসান জোনায়েদ বলেন, নানা প্রতিকূলতা পেরিয়ে একটি নতুন বাংলাদেশের প্রত্যাশা তৈরি হলেও নির্বাচনের পর সেই পথ থেকে দেশ সরে যাচ্ছে বলে মনে হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এনসিপি কাজ করবে।

সভা থেকে নেতারা দেশবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

আরও

বিদেশের সঙ্গে সম্পাদিত সব মৌলিক চুক্তি সংসদে আনার দাবি জামায়াত আমিরের

রাজনীতি

বিদেশের সঙ্গে সম্পাদিত সব মৌলিক চুক্তি সংসদে আনার দাবি জামায়াত আমিরের

সংসদকে পাশ কাটিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ব...

২০২৬-০৬-২৭ ১৮:৩৮

এখন থেকে ফতোয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাবো, সংসদে জামায়াত এমপির কটাক্ষ

রাজনীতি

এখন থেকে ফতোয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাবো, সংসদে জামায়াত এমপির কটাক্ষ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্যের সমালোচনা করে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী কটাক্ষ করে...

২০২৬-০৬-২৭ ১৮:১২

তারেক রহমানের বিদেশ সফর সফল হওয়ায় স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

রাজনীতি

তারেক রহমানের বিদেশ সফর সফল হওয়ায় স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ও মালয়েশিয়া সফরের সাফল্য উদযাপন উপলক্ষে রাজধানীতে আনন্দ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছা...

২০২৬-০৬-২৭ ১৬:৩৮

আ.লীগের পথে হাঁটছে সরকারি দল: জামায়াত আমির

রাজনীতি

আ.লীগের পথে হাঁটছে সরকারি দল: জামায়াত আমির

জাতীয় নির্বাচনের পর বর্তমান সরকারি দলের নেতাকর্মীরা জামায়াতে ইসলামীর ৫ নেতাকর্মীকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন দলটির...

২০২৬-০৬-২৫ ২৩:১৯

দুর্নীতির প্রমাণ পেলে পদত্যাগের ঘোষণা হাসনাত আব্দুল্লাহর

রাজনীতি

‘আগে রিকশায় চড়তাম, এখন গাড়িতে চড়ি’ দুর্নীতির প্রমাণ পেলে পদত্যাগের ঘোষণা হাসনাত আব্দুল্লাহর

জাতীয় সংসদে জুলাই অভ্যুত্থান-সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্য করে করা বিভিন্ন মন্তব্য ও কটাক্ষের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ক...

২০২৬-০৬-২৫ ২১:৪৯

একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : রিজভী

রাজনীতি

একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : রিজভী

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা...

২০২৬-০৬-২৪ ১৪:২৮