বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

আর্জেন্টাইন সমর্থকদের সঙ্গে নেচে-গেয়ে মৌরিতানিয়া ফুটবলারদের ‘হার’ উদযাপন

আর্জেন্টাইন সমর্থকদের সঙ্গে নেচে-গেয়ে মৌরিতানিয়া ফুটবলারদের ‘হার’ উদযাপন

হুট করে এক বিরাট ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল মৌরিতানিয়া। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মাঠে নেমে তারা প্রত্যাশিতভাবে হেরেছে। কিন্তু যতটা ভাবা হয়েছিল, হারের ব্যবধান ততটা হয়নি। এমনকি শেষ দিকে একটি গোলও তারা শোধ দেয়।

হুট করে এক বিরাট ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল মৌরিতানিয়া। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মাঠে নেমে তারা প্রত্যাশিতভাবে হেরেছে। কিন্তু যতটা ভাবা হয়েছিল, হারের ব্যবধান ততটা হয়নি। এমনকি শেষ দিকে একটি গোলও তারা শোধ দেয়। বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলার পর তাদের খেলোয়াড়দের চেহারায় হতাশার কোনো ছাপ দেখা যায়নি। বরং মাঠেই আর্জেন্টাইন সমর্থকদের সঙ্গে নেচে-গেয়ে মুহূর্তটা উপভোগ করেছে দলটি।

মাঠ ছাড়ার কোনো তাড়া ছিল না মৌরিতানিয়ার ফুটবলারদের। ম্যাচ শেষে বোকা জুনিয়র্সের বিখ্যাত সমর্থকগোষ্ঠী লা ১২-এর গান ও রঙয়ের মাঝে নিজেদের হারিয়ে ফেলে তারা। ম্যাচ শেষে তাদের সঙ্গে নাচ-গান করে আনন্দ উদযাপন করেন।  

লা বোম্বোনেরায় এদিন গ্যালারি ভরে যায়নি। সব টিকিট বিক্রি হওয়ার গুঞ্জনে অনেকেই খেলা দেখতে মাঠে আসেননি। তবে যারা ছিলেন, তাদের সঙ্গে আফ্রিকান দেশটি উপভোগ্য সময় কাটান। বোকা জুনিয়র্সের খেলোয়াড়রা যেভাবে ঘরের মাঠে প্রত্যেক ম্যাচের পর উদযাপন করেন, ঠিক সেভাবে মৌরিতানিয়ান ফুটবলাররা হাত উঁচু করে অভিবাদনের জবাব দেন। লা ১২-এর সমর্থকগোষ্ঠীর সঙ্গে গলা মিলিয়ে গানও ধরেন তারা। 

টিওয়াইসি স্পোর্টস-এর ধারণকৃত ছবিতে দেখা যায়, কিছু খেলোয়াড় লা ১২-এর গানের ছন্দে নাচছেন। সঙ্গে ছিলেন দলের অন্য প্রতিনিধিরাও। বোকার সমর্থকরা গ্যালারি থেকে নীল ও সোনালি জার্সিধারীদের সঙ্গে উন্মাদনায় মাতেন। আর্জেন্টিনার বিপক্ষে শেষ দিকে গোল করে মৌরিতানিয়া কোচের মুখে ছিল হাসি। এই গোল ছিল তাদের জন্য সান্ত্বনার পুরষ্কার। সঙ্গে আরও কিছু স্মরণীয় অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরছে তারা। ম্যাচ শেষে বেশ অতিথি দলের একাধিক প্রতিনিধি লিওনেল মেসির সঙ্গে ফটো তোলার চেষ্টা করেছেন। বিশ্ব চ্যাম্পিয়নদের জার্সি নেওয়ার প্রতিযোগিতাও ছিল তাদের মধ্যে।

আরও

রোনালদোর পথ ধরে পর্তুগালের ক্যাম্প ছাড়েন আরও একজন

খেলাধুলা

রোনালদোর পথ ধরে পর্তুগালের ক্যাম্প ছাড়েন আরও একজন

এক ম্যাচে বেঞ্চে বসে কাটিয়েছেন, অপর ম্যাচেও শুরুর একাদশে না থাকার সম্ভাবনা ছিল বেশি। এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ পর্তুগিজ সু...

২০২৬-১০-০৪ ২২:৩২

থাইল্যান্ডকে হারিয়ে হকিতে সপ্তম বাংলাদেশ

খেলাধুলা

থাইল্যান্ডকে হারিয়ে হকিতে সপ্তম বাংলাদেশ

এশিয়ান গেমসে হকিতে বাংলাদেশের লক্ষ্য ছিল ষষ্ঠ স্থান। কিন্তু সেই লক্ষ্য পূরণ হয়নি। চীনের কাছে হেরে বাংলাদেশ সপ্তম স্থানে...

২০২৬-১০-০৩ ১৯:০২

কলকাতায় ব্রাজিল-ভারত মহারণ, ম্যাচে ১১ বদলির সুযোগ

খেলাধুলা

কলকাতায় ব্রাজিল-ভারত মহারণ, ম্যাচে ১১ বদলির সুযোগ

কলকাতার রাত আজ অন্যরকম হওয়ার অপেক্ষায়। এক পাশে বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল, অন্য পাশে ফিফা র‍্যাঙ্কিংয়ে অনেক প...

২০২৬-১০-০৩ ১৬:৪১

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাবের ক্রীড়া উৎসব

খেলাধুলা

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাবের ক্রীড়া উৎসব

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাব ক্রীড়া উৎসব করেছে। দুই ক্লাবের সদস্য ও খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজ...

২০২৬-১০-০৩ ১২:৫৯