শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

আন্তর্জাতিক মানে উন্নীত হচ্ছে বগুড়া এয়ারফিল্ড

আন্তর্জাতিক মানে উন্নীত হচ্ছে বগুড়া এয়ারফিল্ড

দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের আকাশপথের প্রত্যাশাকে সামনে রেখে এবার বড় পরিকল্পনার কথা জানাল সরকার।

বগুড়া এয়ারফিল্ডকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। বৃহস্পতিবার বগুড়া এয়ারফিল্ড ও আশপাশের এলাকা পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।

পরিদর্শনে মন্ত্রীর সঙ্গে ছিলেন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খাঁন। এ সময় সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বিমানমন্ত্রী বলেন, দেশের উত্তরাঞ্চল কৃষি, শিল্প ও পর্যটনের জন্য একটি সম্ভাবনাময় অঞ্চল হলেও আধুনিক যোগাযোগ ব্যবস্থার অভাবে এর পূর্ণ সক্ষমতা কাজে লাগানো সম্ভব হচ্ছে না। আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের উদ্যোগ বাস্তবায়িত হলে এ অঞ্চলে বিনিয়োগ বাড়বে, শিল্পায়ন ত্বরান্বিত হবে এবং পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। একই সঙ্গে কর্মসংস্থানের ক্ষেত্রও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পরিদর্শনকালে বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খাঁন বলেন, বগুড়া এয়ারফিল্ড কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি স্থানে অবস্থিত। এটি ইতোমধ্যে সামরিক ও বেসামরিক উভয় ধরনের বিমান চলাচলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে জাতীয় অর্থনীতির পাশাপাশি দেশের কৌশলগত সক্ষমতাও আরও শক্তিশালী হবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও জানান, দ্রুততম সময়ের মধ্যে বাণিজ্যিক বিমান চলাচল চালুর বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং এ কাজে বাংলাদেশ বিমান বাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে।

পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন, বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদসহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও প্রশাসনের কর্মকর্তারা।

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২