বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে বোয়ালমারীতে র‍্যালি ও আলোচনা সভা

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে বোয়ালমারীতে র‍্যালি ও আলোচনা সভা

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস-২০২৬ উপলক্ষে "বৈশ্বিক মাদক সমস্যা: বিদ্যমান সংকট, নতুন চ্যালেঞ্জ ও উদ্ভাবনী সাড়া" শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবাহ ইউনিয়নের চন্দনী এলাকায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) মাদকদ্রব্যের অপব্যবহার রোধ ও টেকসই সমাজ পূর্ণগঠন আন্দোলনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে হাজারও গ্রামবাসীর উপস্থিতিতে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় চন্দনী এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা ও সোনালী ব্যাংকে কর্মরত প্রিন্সিপাল অফিসার মো. মাহমুদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,সাড়াদেশ মাদক বিরোধী দিবস উপলক্ষে এই ব্যতিক্রম আয়োজনকে সাধুবাদ জানায়,আইন প্রশানের পাশাপাশি সমাজের সকল শ্রেণীর মানুষকে যদি মাদকের বিরুদ্ধে সচেতন অবলম্বন করেন।নতুন প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।"তাহলে সমাজ থেকে মাদক চিরতরে বিদায় নিবে। সকলের কাছে আহবান জানায় আসুক মাদককে না বলি সুন্দর সমাজ গড়ি।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সোনালী ব্যাংকে কর্মরত প্রিন্সিপাল অফিসার মো. মাহমুদুল হক বলেন, "মাদকমুক্ত, নিরাপদ ও টেকসই সমাজ গঠনে সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই। তরুণদের খেলাধুলা, শিক্ষা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং ইতিবাচক সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করতে পারলে মাদকের বিস্তার অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।" আমার চাওয়া সমাজের প্রতিটিস্থরে এই রকম মাকদ বিরোধী সচেতন মহল গড়ে উঠুক ও আমার আপনার সন্তানেরা এই মরণ নেশা থেকে দূরে থাকুক।

এ সময় আরো উপস্থিত ছিলেন মো. শামীম আহমেদ মোল্লা, মাওলানা নাসিরুদ্দিন, মো. ইমদাদুল হক, মো. জাকারিয়া, মো. শাহাজাহান মোল্লা, মো. মিলন মোল্লা, মো. ইলিয়াস মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ নানা শ্রেনী মানুষ।

বক্তারা বলেন, আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালনের মূল উদ্দেশ্য কেবল একটি দিবস উদযাপন নয়; বরং সারা বছরব্যাপী মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার এবং মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা। এ লক্ষ্যে সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই মাদককে 'না' বলার শপথ গ্রহণ করেন এবং মাদকমুক্ত, সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২