মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

আনন্দময় শিশু শিক্ষা নিশ্চিতে সরকারের নতুন পরিকল্পনা

আনন্দময় শিশু শিক্ষা নিশ্চিতে সরকারের নতুন পরিকল্পনা

মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকার একটি হোটেলে 'খেলায় খেলায় শিখি তথ্যপুস্তক পর্যালোচনা' বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসব কথা বলেন।

শিক্ষার্থীদের স্কুলমুখী করতে স্কুল ড্রেস, মিডডে মিল কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। আগামীতে দেশের সব উপজেলা মিডডে মিল কর্মসূচির অন্তর্ভুক্ত করা হবে। ২০২৭ শিক্ষাবর্ষ থেকে বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীতে 'খেলাধুলা' ও 'বাংলাদেশের সংস্কৃতি' নামক দুটি নতুন পাঠ্যবই যুক্ত করা হচ্ছে। এছাড়া ৬ষ্ঠ শ্রেণিতে 'লার্নিং উইথ হ্যাপিনেস' শীর্ষক পাঠ্যপুস্তক প্রণয়নের কাজ চলছে। পাশাপাশি, ২০২৮ সাল থেকে প্রথম শ্রেণীর কারিকুলামে খেলাধুলা বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে । মন্ত্রী এসময় আমাদের দেশীয় খেলাগুলো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রসারের অপর গুরুত্ব আরোপ করেন।

মন্ত্রী আরো বলেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকের অভাব রয়েছে। এই সমস্যা নিরসনে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে 'রিটায়ার্ড টিচার্স পুল' গঠন করা যেতে পারে।

মন্ত্রীর এসময় আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়তে সকলকে একযোগে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ বলেন, শিশুদেরকে আনন্দময় শিক্ষা দিতে হবে যাতে শেখার আগ্রহ আসে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সকলকে একত্রে কাজ করতে হবে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক দেশের সবজায়গায় খেলার মাঠ বৃদ্ধি করা, প্রতিভাবান খেলোয়ারদের বিকাশে সরকার গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা বলেন।

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত উপস্থিত ছিলেন।

আরও

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা

জাতীয়

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সড়ক ও বাঁধ ভাঙন রোধে পরিবেশবান্ধব বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। স...

২০২৬-০৮-১৭ ২২:৫০

বদলাচ্ছে অর্থবছরের সময়কাল, এপ্রিল-মার্চ করার সিদ্ধান্ত

জাতীয়

বদলাচ্ছে অর্থবছরের সময়কাল, এপ্রিল-মার্চ করার সিদ্ধান্ত

অর্থবছরের সময়কাল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যমান অর্থবছর ১ জুলাই থেকে ৩০ জুনের বদলে ২০২৮-২৯ অর্থবছরে সময়কাল...

২০২৬-০৮-১৭ ২১:৪২

বাসযোগ্য ঢাকা গড়তে এবিজি-ডিএনসিসির পারস্পরিক সহযোগিতার আশ্বাস

জাতীয়

বাসযোগ্য ঢাকা গড়তে এবিজি-ডিএনসিসির পারস্পরিক সহযোগিতার আশ্বাস

রাজধানী ঢাকাকে আরও আধুনিক, পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে বেসরকারি খাত ও সিটি করপোরেশনের সমন্বিত উদ্যোগ...

২০২৬-০৮-১৭ ২০:১৯

সরকারের ১৮০ দিন: গণমুখী ও বহুমাত্রিক কর্মযজ্ঞের ১০ দিক

জাতীয়

সরকারের ১৮০ দিন: গণমুখী ও বহুমাত্রিক কর্মযজ্ঞের ১০ দিক

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দায়িত্ব গ্রহণের ‘১৮০ দিন পূর্তি’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভ...

২০২৬-০৮-১৭ ১৮:১২

চলতি বছরেই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

জাতীয়

চলতি বছরেই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল চলতি বছরেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহম...

২০২৬-০৮-১৭ ১৪:১৬

ইউনূস সরকারের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনসহ গুরুতর অপরাধের অভিযোগ

জাতীয়

ইউনূস সরকারের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনসহ গুরুতর অপরাধের অভিযোগ

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের শাসনকাল ঘিরে রাজনৈতিক বিতর্কের পাশাপাশি সংবিধান লঙ্ঘন, ক্ষমতার অপব্যবহার, ম...

২০২৬-০৮-১৭ ১৩:৫৮