মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীতে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত বৈশাখী শোভাযাত্রা শুরুর আগে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “ইসলাম সবসময় স্থানীয় সংস্কৃতিকে ধারণ করে, বিরোধ করে না। এই কারণেই ইতিহাসে বিভিন্ন ভাষা, মত ও সংস্কৃতির মানুষ ইসলামের ছায়াতলে এসেছে। বাংলাদেশেও আমরা পহেলা বৈশাখকে ধারণ করি।”
সাইফুল আলম আরও বলেন, ধর্মের মূল শিক্ষা হলো মানবকল্যাণ ও একত্ববোধ, যা বিভিন্ন সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে চলতে পারে। তাঁর মতে, ভাওয়াইয়া, ভাটিয়ালি, জারি-সারি ও আব্বাস উদ্দীনের গানসহ বাংলার লোকসংগীত মানুষের সাংস্কৃতিক চেতনাকে সমৃদ্ধ করে আসছে।
তিনি আরও যোগ করেন, মানুষের কল্যাণ-অকল্যাণের একমাত্র মালিক মহান আল্লাহ—এই বিশ্বাস থেকেই সংস্কৃতি চর্চার দিকনির্দেশনা পাওয়া উচিত।
অনুষ্ঠানে তিনি দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি সংরক্ষণ ও প্রসারের ওপর গুরুত্বারোপ করেন।