বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

জামিননামা পৌঁছালেই মুক্তি পাচ্ছেন শিরীন শারমিন

জামিননামা পৌঁছালেই মুক্তি পাচ্ছেন শিরীন শারমিন

জুলাই আন্দোলনের সময়ের আশরাফুল হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী জামিন পেয়েছেন। জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছালেই তিনি নিয়ম অনুযায়ী কারামুক্ত হবেন বলে জানা গেছে।

রোববার (১২ এপ্রিল) আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত ৫০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ৭ এপ্রিল ভোরে ধানমন্ডির একটি আত্মীয়ের বাসা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। ওই দিনই তাকে আশরাফুল হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তার বিরুদ্ধে আরও দুটি হত্যাচেষ্টা ও চারটি হত্যা মামলা রয়েছে বলে জানা গেছে।

আসামিপক্ষের আইনজীবী এ বি এম হামিদুল মিজবাহ বলেন, অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় তার মুক্তিতে আইনগত বাধা নেই। তিনি বলেন, “আমরা জামিননামা দাখিল করব। কারাগারে পৌঁছালেই আজ অথবা কাল তিনি কারামুক্ত হবেন বলে আশা করছি।”

ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বলেন, তিনি জামিন পেয়েছেন এবং নিয়ম অনুযায়ী কারামুক্ত হবেন। তবে তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে কি না, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর থেকে শিরীন শারমিন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। কারাগারের জেলার শিরীন আক্তার জানান, আদালত থেকে জামিন হলেও মুক্তির জন্য মূল জামিননামা কারাগারে পৌঁছাতে হবে। সেটি হাতে পেলেই মুক্তির প্রক্রিয়া শুরু হবে।

তিনি আরও জানান, অন্য কোনো মামলায় শ্যোন অ্যারেস্ট বা পরোয়ানা থাকলে সে অনুযায়ী আইনগত প্রক্রিয়া চলবে। তবে বর্তমানে জামিননামা না পৌঁছানো পর্যন্ত তাকে কারাগারেই থাকতে হচ্ছে।

জামিন শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন, শিরীন শারমিন গুরুতর অসুস্থ এবং দীর্ঘদিন ধরে চিকিৎসা বঞ্চিত। অন্যদিকে আদালতে শুনানির পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই আজিমপুরে আন্দোলনের সময় হামলার ঘটনায় আশরাফুল ওরফে ফাহিম গুলিবিদ্ধ হন। পরে ওই ঘটনায় দায়ের করা মামলায় শিরীন শারমিনকে আসামি করা হয়।

আরও

বিদেশের সঙ্গে সম্পাদিত সব মৌলিক চুক্তি সংসদে আনার দাবি জামায়াত আমিরের

রাজনীতি

বিদেশের সঙ্গে সম্পাদিত সব মৌলিক চুক্তি সংসদে আনার দাবি জামায়াত আমিরের

সংসদকে পাশ কাটিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ব...

২০২৬-০৬-২৭ ১৮:৩৮

এখন থেকে ফতোয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাবো, সংসদে জামায়াত এমপির কটাক্ষ

রাজনীতি

এখন থেকে ফতোয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাবো, সংসদে জামায়াত এমপির কটাক্ষ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্যের সমালোচনা করে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী কটাক্ষ করে...

২০২৬-০৬-২৭ ১৮:১২

তারেক রহমানের বিদেশ সফর সফল হওয়ায় স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

রাজনীতি

তারেক রহমানের বিদেশ সফর সফল হওয়ায় স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ও মালয়েশিয়া সফরের সাফল্য উদযাপন উপলক্ষে রাজধানীতে আনন্দ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছা...

২০২৬-০৬-২৭ ১৬:৩৮

আ.লীগের পথে হাঁটছে সরকারি দল: জামায়াত আমির

রাজনীতি

আ.লীগের পথে হাঁটছে সরকারি দল: জামায়াত আমির

জাতীয় নির্বাচনের পর বর্তমান সরকারি দলের নেতাকর্মীরা জামায়াতে ইসলামীর ৫ নেতাকর্মীকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন দলটির...

২০২৬-০৬-২৫ ২৩:১৯

দুর্নীতির প্রমাণ পেলে পদত্যাগের ঘোষণা হাসনাত আব্দুল্লাহর

রাজনীতি

‘আগে রিকশায় চড়তাম, এখন গাড়িতে চড়ি’ দুর্নীতির প্রমাণ পেলে পদত্যাগের ঘোষণা হাসনাত আব্দুল্লাহর

জাতীয় সংসদে জুলাই অভ্যুত্থান-সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্য করে করা বিভিন্ন মন্তব্য ও কটাক্ষের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ক...

২০২৬-০৬-২৫ ২১:৪৯

একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : রিজভী

রাজনীতি

একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : রিজভী

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা...

২০২৬-০৬-২৪ ১৪:২৮