রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আইন-আদালত

আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানির মামলা

আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানির মামলা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘আপাদমস্তক নাস্তিক’সহ অশালীন মন্তব্য করায় কুষ্টিয়ার সংসদ সদস্য জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জে আদালতে শত কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে অ্যাডভোকেট এসএম নাজমুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। বিচারক সুমন কুমার কর্মকার মামলাটি আমলে নিয়ে আদেশের অপেক্ষায় রেখেছেন।

মামলার বাদী অ্যাডভোকেট এসএম নাজমুল ইসলাম জানান, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি জেলায় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়নের সঙ্গে জড়িত। ২৬ মার্চ মুক্তিযোদ্ধাদের সম্মানিত করতে বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যকে কেন্দ্র করে স্বাধীনতাবিরোধী শক্তির লোক আমির হামজা বিদ্যুৎমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক’ বলে ইকবাল হাসান মাহমুদ টুকুর মান-সম্মান নষ্ট করেছে। এ কারণে আমির হামজার বিরুদ্ধে দণ্ডবিধি ৫০০ ধারায় শতকোটির মানহানি মামলা দায়ের করা হয়েছে।

মামলাপক্ষের উকিল অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা জানান, বিদ্যুৎমন্ত্রীর বাবা পাকিস্তান আমলে মন্ত্রী ছিলেন। ইকবাল হাসান মাহমুদ টুকু দুইবার মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। আমির হামজা তাকে ‘আপাদমস্তক নাস্তিক’ বলায় তার সম্মানহানি হয়েছে। এমনকি সিরাজগঞ্জসহ দেশবাসীও ক্ষুব্ধ ও মর্মাহত। এ কারণে বাদীর মামলাটি তথ্য-উপাত্তসহ আদালতে উপস্থাপন করা হয়। আদালত মামলাটি আমলে নিয়েছে। আজকের মধ্যেই আদেশ প্রদান করবেন।

আরও

সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আ. লীগ-ছাত্রলীগের ৬ জন রিমান্ডে

আইন-আদালত

সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আ. লীগ-ছাত্রলীগের ৬ জন রিমান্ডে

নাশকতার পরিকল্পনা ও ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর গুলশান থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও...

২০২৬-০৮-০৮ ২২:০৯

হাফিজুর রহমানের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ

আইন-আদালত

তনু হত্যা মামলা হাফিজুর রহমানের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান ওরফে তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানের জা...

২০২৬-০৮-০৬ ২২:১৮

ইলিয়াস আলী গুম: নতুন মামলা হিসেবে তদন্তের সিদ্ধান্ত ট্রাইব্যুনালের

আইন-আদালত

ইলিয়াস আলী গুম: নতুন মামলা হিসেবে তদন্তের সিদ্ধান্ত ট্রাইব্যুনালের

বিএনপির কেন্দ্রীয় নেতা ইলিয়াস আলী নিখোঁজ ও গুমের ঘটনাটি নতুন একটি পৃথক মামলা হিসেবে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জা...

২০২৬-০৮-০৬ ২০:১৭

৭ দিনের রিমান্ডে সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা

আইন-আদালত

৭ দিনের রিমান্ডে সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা

খালেদা জিয়াকে সমাবেশে যোগ দিতে বাধা দেওয়া, রাস্তা অবরোধ এবং পেপার স্প্রে ব্যবহারের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক যুগ্ম...

২০২৬-০৮-০৬ ২০:১৬

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৬৬ জন, মামলা ৫৭

আইন-আদালত

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৬৬ জন, মামলা ৫৭

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন অভিযোগে...

২০২৬-০৮-০৬ ১১:২৭

১৩ বছর বয়সী কিশোরী মাকে নিয়ে আদালতের রায়

আইন-আদালত

১৩ বছর বয়সী কিশোরী মাকে নিয়ে আদালতের রায়

শর্তসাপেক্ষে সাত মাস বয়সী ছেলেসন্তানকে আপাতত কাছে রাখার অনুমতি পেয়েছেন রাজধানীর হাজারীবাগের সেই ১৩ বছর বয়সী কিশোরী মা। শ...

২০২৬-০৮-০৪ ১৮:০৫