শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

আমিনবাজার ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পোস্টার; আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার অভিযোগ

আমিনবাজার ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পোস্টার; আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার অভিযোগ

রাজধানীর বিভিন্ন এলাকায় আমিনবাজার ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামানের বিরুদ্ধে আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার অভিযোগ তুলে পোস্টার লাগানো হয়েছে। পোস্টারগুলোতে তার রাজনৈতিক সম্পৃক্ততা ও প্রশাসনিক প্রভাব খাটানোর অভিযোগ আনা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

পোস্টারগুলোতে মনিরুজ্জামানের নাম ও ছবি ব্যবহার করে তাকে আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে সাবেক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর সঙ্গে তার তোলা কয়েকটি ছবিও সংযুক্ত করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি নিয়মিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ে যাতায়াত করতেন।

এছাড়া ডেমরা আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুসহ আওয়ামী লীগের বিভিন্ন নেতার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলেও পোস্টারে দাবি করা হয়েছে। অভিযোগ করা হয়েছে, তিনি বিভিন্ন নির্বাচনি কার্যক্রম ও আওয়ামী লীগ-সংশ্লিষ্ট অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং রাজনৈতিক প্রভাব ব্যবহার করে পেশাজীবী সংগঠনের পদও বাগিয়ে নিয়েছেন।

পোস্টারে আরও দাবি করা হয়েছে, ২০২৪ সালের জাতীয় নির্বাচনে তিনি নিজ এলাকায় আওয়ামী লীগের নির্বাচনি প্রচারণা ক্যাম্প পরিচালনা করেন।

এছাড়া আমিনবাজার ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ লেনদেন তার শ্যালক আনিসের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় বলেও অভিযোগ করা হয়েছে। পোস্টারে উল্লেখ করা হয়, এ-সংক্রান্ত কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মোহাম্মদ মনিরুজ্জামানের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

উল্লেখ্য, পোস্টারে উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

আরও

আবু সাঈদের আত্মত্যাগ গণতান্ত্রিক আন্দোলনের টার্নিং পয়েন্ট: ত্রাণমন্ত্রী

সারা দেশ

আবু সাঈদের আত্মত্যাগ গণতান্ত্রিক আন্দোলনের টার্নিং পয়েন্ট: ত্রাণমন্ত্রী

শহীদ আবু সাঈদের আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে টার্নিং পয়েন্টে পৌঁছে দিয়েছিল বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যব...

২০২৬-১০-০৯ ১৭:৪৭

সাফারি পার্ক থেকে দুই লেমুর চুরি, তদন্ত চলছে: পরিবেশমন্ত্রী

সারা দেশ

সাফারি পার্ক থেকে দুই লেমুর চুরি, তদন্ত চলছে: পরিবেশমন্ত্রী

গাজীপুরের সাফারি পার্ক থেকে দুটি লেমুর চুরির ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ুমন্ত্রী আবদুল আউয়াল মিন্ট...

২০২৬-১০-০৯ ১৭:৪৩

চট্টগ্রামে চালু হলো দেশের প্রথম সাইকেল ট্র্যাক

সারা দেশ

চট্টগ্রামে চালু হলো দেশের প্রথম সাইকেল ট্র্যাক

চট্টগ্রাম নগরীর বিমানবন্দর সড়কে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে ট্র্যাকটির উ...

২০২৬-১০-০৯ ১৭:৩৪

অনলাইন জুয়ায় হেরে ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক, গ্রেপ্তার ছয়

সারা দেশ

অনলাইন জুয়ায় হেরে ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক, গ্রেপ্তার ছয়

নওগাঁর রানীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করেছে জেলা পুলিশ। অনলাই...

২০২৬-১০-০৯ ১৭:৩০

মুসলমানদের মতো অন্য ধর্মাবলম্বীরাও আমার পরিবারের সদস্য’—হুইপ অপু

সারা দেশ

মুসলমানদের মতো অন্য ধর্মাবলম্বীরাও আমার পরিবারের সদস্য’—হুইপ অপু

‘মুসলমানরা যেমন আমার পরিবারের সদস্য, তেমনি অন্য ধর্মাবলম্বীরাও আমার পরিবারের সদস্য’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ...

২০২৬-১০-০৯ ১৭:২৯