শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ময়মনসিংহে ডিসির নেতৃত্বে স্কুল পরিচ্ছন্নতা অভিযান

ময়মনসিংহে ডিসির নেতৃত্বে স্কুল পরিচ্ছন্নতা অভিযান

‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’–এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে শিক্ষাপ্রতিষ্ঠান সবুজ ও পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে ‘স্কুল পরিচ্ছন্নতা অভিযান’ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে দাপুনিয়া কাওয়ালটি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এবং দাপুনিয়া কাওয়ালটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপস্থিত থেকে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম মনিটরিং করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান। পরে তিনি শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্নতায় অংশ নেন এবং নিয়মিত ক্লিন সানডে কর্মসূচি পালনের নির্দেশনা দেন।

এ সময় জেলা প্রশাসক শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও বিদ্যালয়ের পরিবেশ সুন্দর রাখার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেন এবং তাদের অনুপ্রাণিত করতে বিশেষ সেশন পরিচালনা করেন।

পরে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করে পরিচ্ছন্ন পরিবেশ ও সবুজ প্রকৃতি রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসক সাইফুর রহমান বলেন, পরিচ্ছন্নতা শুধু একটি কর্মসূচি নয়; এটি প্রত্যেকের দায়িত্ব। শিক্ষার্থীদের হাত ধরেই গড়ে উঠবে একটি পরিচ্ছন্ন, সবুজ ও রোগমুক্ত সমাজ। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

আরও

জমি নিয়ে বিরোধের জেরে সোনারগাঁয়ে দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ১০

সারা দেশ

জমি নিয়ে বিরোধের জেরে সোনারগাঁয়ে দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ১০

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১০ জ...

২০২৬-০৯-১২ ২০:২৯

নবম পে স্কেল বাস্তবায়নে আরও এক ধাপ, আসছে ৭ এসআরও

সারা দেশ

নবম পে স্কেল বাস্তবায়নে আরও এক ধাপ, আসছে ৭ এসআরও

সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় বেতন কাঠামো বা পে স্কেল-২০২৬ বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোচ্ছে সরকার। নতুন মূল বেতন কাঠাম...

২০২৬-০৯-১২ ২০:২৭

চিলমারী নৌবন্দর ফেরিশূন্য, ভোগান্তিতে সাড়ে তিন লাখ মানুষ

সারা দেশ

চিলমারী নৌবন্দর ফেরিশূন্য, ভোগান্তিতে সাড়ে তিন লাখ মানুষ

কুড়িগ্রামে নাব্যতা সংকট কেটে গেলেও চিলমারী-রৌমারী নৌরুটে ফেরি চলাচল শুরু হয়নি। গত তিন মাসে নাব্যতা সংকট ও মেরামতের কারণ...

২০২৬-০৯-১২ ২০:২২

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে পাংশায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

সারা দেশ

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে পাংশায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে পাংশায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২০২৬-০৯-১২ ২০:১০

১৭ বছর পর ফেনী সদর দলিল লেখক সমিতির নির্বাচন : জহির সভাপতি, শামীম সম্পাদক

সারা দেশ

১৭ বছর পর ফেনী সদর দলিল লেখক সমিতির নির্বাচন : জহির সভাপতি, শামীম সম্পাদক

ফেনী সদর উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিস "দলিল লেখক সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনে বিপু...

২০২৬-০৯-১২ ২০:০৯