রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

আমেরিকা-ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন যশোরে

আমেরিকা-ইসরায়েলি আগ্রাসনের  প্রতিবাদে মানববন্ধন যশোরে

মার্কিন সাম্রাজ্যবাদ ও জায়ানবাদী ইসরাইলের ইরানে হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে মাওলানা ভাসানী পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয় সংগঠনের জেলা সভাপতি হারুন অর রশীদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান কবিরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক, গবেষক ও চিত্রশিল্পী মফিজুর রহমান রুন্নু, শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা জিল্লুর রহমান ভিটু, জেলা সম্পাদক তসলিমুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সহ-সাধারণ সম্পাদক যোগেষ চন্দ্র দত্ত, নারী সংগঠক বর্ণালী সরকার, সাংস্কৃতিক নেতা আনোয়ারুল করিম সোহেল, আইডিইবির জেলা সাধারণ সম্পাদক প্রকৌশলী রুহুল আমিনসহ আরও অনেকে। বক্তারা বলেন, মার্কিন সাম্রাজ্যবাদ ইরানের তেল সম্পদের ওপর আধিপত্য বিস্তারের লক্ষ্যে অন্যায়ভাবে ইসরাইলকে সঙ্গে নিয়ে ইরানে হামলা চালাচ্ছে। 

এতে ইরানের রাজনৈতিক নেতা, নারী ও শিশুসহ অসংখ্য মানুষ নিহত হচ্ছে এবং নগর জনপদ, যোগাযোগ ব্যবস্থা ও তেলক্ষেত্রে একের পর এক হামলা করা হচ্ছে। তারা আরও বলেন, ইরান প্রতিরোধ গড়ে তুললেও পরাশক্তির বিরুদ্ধে টিকে থাকা কঠিন হয়ে পড়ছে। সম্প্রতি যুদ্ধবিরতির পরও পুনরায় ইসরাইলের হামলা চালানোকে ‘প্রতারণা’ হিসেবে উল্লেখ করেন বক্তারা।

মানববন্ধন থেকে অন্যায় এ হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করা হয়। পাশাপাশি, ইউনুস সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের অসম চুক্তি বাতিলেরও আহ্বান জানান বক্তারা।

 

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২