শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

আমাদের সক্ষমতা ও সামর্থ্য দিয়ে অধিকার আদায়ের লড়াই করব -হাসনাত আব্দুল্লাহ

আমাদের সক্ষমতা  ও সামর্থ্য দিয়ে  অধিকার আদায়ের লড়াই করব -হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন আমরা একটি প্রত্যাশায় ঐক্যমত হয়েছি এই প্রত্যাশা পূরণে আমাদের সক্ষমতা , সমর্থ দিয়ে অধিকার আদায়ে লড়াই করব। আমরা এমন এক রাজনৈতিক দল গঠন করেছি, যে দল সকলের অধিকার আদায়ের জন্য কথা বলছে, লড়াই করছে। এজন্য আমরা আপনাদের সহযোগিতা চাই।

২২ জুলাই (বুধবার) বিকেলে জাতীয় নাগরিক পার্টির বাগেরহাট জেলা শাখার আয়োজনে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে পথযাত্রা অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপির)যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন বাংলাদের মাটিতে আর কখনোই শেখ হাসিনা ফিরবে না,শেখ হাসিনা শেষ ঠিকানা ঐ দিল্লির মাটিতেই হবে, তিনি আরো বলেন এদেশে যদি কেউ ক্ষমতাকে শেখ হাসিনার মত শক্ত করতে চান তাদের কে ও আমরা ঐক্যবদ্ধ ভাবে রুখে দেয়া হবে।

উক্ত পথযাত্রা অনুষ্ঠানে বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক সৈয়দ আনোয়ার মোর্শেদ সোহেল বলেন বিগত সরকারের আমলে বাগেরহাট জেলা ছিলো সবচেয়ে বেশি অবহেলিত, খারাপ লোকের হাতে নেতৃত্ব দিলে জনগণ তাদের কাঙ্খিত সুবিধা থেকে বঞ্চিত হয়, তাই আমাদেন এখন থেকে ঐক্যবদ্ধ ভাবে সচ্ছ ও ভালো লোকের নেতৃত্ব নিয়ে আসতে হবে।

বর্তমান যুব সমাজ বাংলাদেশ নাগরিক পার্টির সাথে আছে আমরা নাগরিক পার্টির হাতকে শক্তিশালি করে আগামিতে বাগেরহাটে সৎ নেতৃত্ব নিয়ে আসবো,

এসময় আরো বক্তব্য রাখেন এন সি পি নেত্রী ডা: মাহমুদা মিতু এমপি যুগ্ম-আহবায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় নেতা মহিউদ্দিন রনি, জাতীয় ছাত্র শক্তির আহবায়ক জাহিদ আহসান প্রমুখ। বাগেরহাটে জনসভা শেষ সন্ধ্যায় মোংলা উপজেলার পথসভায় যোগদেন এনসিপির নেতারা।

আরও

ফ্যাসিবাদীদের আর কোনোদিন রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনীতি

ফ্যাসিবাদীদের আর কোনোদিন রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্যাসিবাদী শক্তিকে আর কোনোদিন বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দ...

২০২৬-০৯-২৬ ২০:২৯

অনলাইনে হুংকার নয়, সাহস থাকলে দেশে এসে বিচারের মুখোমুখি হোন: ইয়াসের খান

রাজনীতি

অনলাইনে হুংকার নয়, সাহস থাকলে দেশে এসে বিচারের মুখোমুখি হোন: ইয়াসের খান

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে অনলাইনে বক্তব্য না দিয়ে সাহস থাকলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জ...

২০২৬-০৯-২৬ ২০:২০

চাঁদাবাজ-দখলবাজদের বিষদাঁত উপড়ে ফেলতে বললেন চরমোনাই পীর

রাজনীতি

চাঁদাবাজ-দখলবাজদের বিষদাঁত উপড়ে ফেলতে বললেন চরমোনাই পীর

চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলবাজদের ‘বিষদাঁত উপড়ে ফেলার’ আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফত...

২০২৬-০৯-২৫ ২০:৫৫

দেশবিরোধী শক্তির কোনো অবস্থান নেই’: রিজভী

রাজনীতি

দেশবিরোধী শক্তির কোনো অবস্থান নেই’: রিজভী

দেশে দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী শক্তির কোনো অবস্থান নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ...

২০২৬-০৯-২৫ ১৫:৩৭