বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

আক্রমণের শিকার হলেও শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে থেমে যাইনি

আক্রমণের শিকার হলেও শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে থেমে যাইনি

 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেছেন, শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ ও তাদের আস্থা অক্ষুণ্ন রাখতে গত এক বছরে তিনি এক মুহূর্তও সময় অপচয় করেননি। শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রমণের শিকার হলেও দায়িত্ব পালনে থেমে যাননি বলে দাবি করেন তিনি।

 

বুধবার (১৬ সেপ্টেম্বর) শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া এক খোলা চিঠিতে নিজের এক বছরের দায়িত্ব পালনের বিভিন্ন দিক তুলে ধরে এসব কথা বলেন মুসাদ্দিক।

তিনি বলেন, আমি আপ্রাণ চেষ্টা করেছি, যেন মেয়াদকাল শেষে অন্তত শিক্ষার্থীরা আমার ওপর যে আস্থা রেখেছিলেন, সেই আস্থাটুকু অক্ষুণ্ন রেখে তাদের প্রত্যাশার প্রতি সুবিচার করে দায়িত্বটি শেষ করতে পারি। তার জন্য গত একবছর আমি এক মুহূর্ত সময়ও অপচয় করিনি। প্রতি মুহূর্তই শিক্ষার্থীদের জন্য ছুটে গিয়েছি।

মুসাদ্দিক বলেন, গত ১৪ সেপ্টেম্বর তার দায়িত্বের প্রাথমিক মেয়াদ শেষ হয়েছে। ওই দিন রাত ১০টা পর্যন্ত তিনি কাজ করেছেন। তার ভাষ্য অনুযায়ী, ওই দিন ‘বহুমাত্রিক’ ও ‘হাতেখড়ি’ নামে দুটি সংকলনের মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে মেয়াদে নেওয়া উদ্যোগগুলোর কাজ শেষ করেন তিনি। পরদিন সংবাদ সম্মেলনের মাধ্যমে এক বছরের কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরেন।

 

নিজের দায়িত্বকালকে ‘জবাবদিহিতার সময়’ হিসেবে উল্লেখ করে মুসাদ্দিক বলেন, পুরো এক বছরের কাজের পূর্ণাঙ্গ হিসাব এখনো প্রস্তুত করতে পারেননি। তবে জানুয়ারি মাসের কার্যক্রমের তালিকা করে দেখেছেন, ওই মাসেই একক আয়োজন, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ এবং ডাকসুর অন্যান্য নেতারা ও হল সংসদের কাজে সহযোগিতাসহ ৫০টির বেশি কাজ করেছেন। পুরো ৩৬৫ দিনের কার্যক্রম দিনলিপি আকারে প্রকাশের পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

দায়িত্ব পালনের সময়ে অর্থসংকটের কথাও তুলে ধরেন ডাকসুর এই সম্পাদক। তার দাবি, ২০১৯ সালের ডাকসুর সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন্দ্রীয় ছাত্র সংসদকে ১ কোটি ৮৪ লাখ টাকা এবং সাহিত্য ও সংস্কৃতি খাতে ৩০ লাখ টাকা বরাদ্দ দিয়েছিল। বিপরীতে বর্তমান ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদকের জন্য প্রায় দেড় লাখ টাকা বরাদ্দের কথা জানানো হয়।

মুসাদ্দিক বলেন, তিনি ওই বরাদ্দ গ্রহণ করেননি এবং ডাকসুর ফান্ড থেকে কোনো অর্থ উত্তোলনও করেননি। তার দাবি, বাজেট অধিবেশনের মাধ্যমে বাজেট অনুমোদন, গত ৩৫ বছরে শিক্ষার্থীদের কাছ থেকে ডাকসু বাবদ নেওয়া চাঁদার হিসাব এবং ২০১৯ সালের ডাকসুর বরাদ্দের অডিটের দাবি জানিয়েছিলেন।

 

অর্থসংকটের কারণে তার নেওয়া বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে দীর্ঘসূত্রতা তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি। ডিসেম্বর মাসে আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার প্রদান এবং লেখাগুলো প্রকাশ করতে সেপ্টেম্বর পর্যন্ত সময় লেগেছে বলে জানান তিনি।

মুসাদ্দিকের দেওয়া হিসাব অনুযায়ী, গত এক বছরে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে ছোট-বড় মিলিয়ে প্রায় ১৫০টি একক আয়োজন এবং প্রায় ২৮টি প্রকাশনা বের করা হয়েছে। এর মধ্যে সাহিত্য পত্রিকা, স্মারকগ্রন্থ, গল্প ও উপন্যাস সংকলন এবং দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল সংস্করণের বই রয়েছে।

তিনি জানান, তার দায়িত্বকালে শরৎ উৎসব, পুঁথি পাঠ, পহেলা অগ্রহায়ণ উদযাপন, কবিতা পাঠ, কনসার্ট, শ্যামাপূজা উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান, সিরাত সন্ধ্যা, লেখালেখি কর্মশালা, নাট্য কর্মশালা, বইমেলা, ঈদ আয়োজন, বিজয় দিবসের নাট্য উৎসব ও আলপনা উৎসবসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে।

এ ছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা, স্বাধীনতা দিবসের প্রতিযোগিতা, গেস্টরুম-গণরুম ও নির্যাতনের স্মৃতি লিখন, জুলাই বিপ্লব নিয়ে গল্প ও উপন্যাস প্রতিযোগিতা এবং ফেলানীকে স্মরণে চিঠি লিখন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।

সাহিত্য ও সংস্কৃতিতে বিভিন্ন শ্রেণি ও সম্প্রদায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে দাবি করে মুসাদ্দিক বলেন, চাকমা, মারমা ও সাঁওতালসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মাতৃভাষায় সাহিত্যচর্চা নিয়ে স্মারক প্রকাশ করা হয়েছে। দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইলে বই প্রকাশ এবং ইশারা ভাষা দিবসে মূকাভিনয় ও কবিতা পাঠের আয়োজনও করা হয়েছে।

এ ছাড়া শিক্ষার্থীদের বিভিন্ন তাৎক্ষণিক ও আইনি সমস্যায় সহযোগিতার দাবি করে তিনি বলেন, পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রায় এক ডজন চুরি বা ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধারে সহযোগিতা করা হয়েছে। প্রতিদিন গড়ে তিন থেকে চারজন শিক্ষার্থীকে বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতা করেছেন বলেও দাবি করেন তিনি।

মুসাদ্দিক আরও বলেন, আগের ডাকসুগুলোতে সাহিত্য ও সংস্কৃতি দুটি পৃথক দপ্তর ছিল। বর্তমান ডাকসুতে দুটি দপ্তর একীভূত করায় একজন সম্পাদকের জন্য দায়িত্ব যথাযথভাবে পালন করা কঠিন হয়ে পড়েছে। তাই ভবিষ্যতে সাহিত্য ও সংস্কৃতিকে পৃথক দুটি দপ্তরে বিভক্ত করার দাবি জানান তিনি।

নিজের দায়িত্বের মেয়াদ শেষ হওয়া প্রসঙ্গে মুসাদ্দিক বলেন, ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন না হলে দায়িত্বের সময়সীমা আরও ৯০ দিন বাড়ার সুযোগ রয়েছে। তবে তিনি ব্যক্তিগতভাবে ওই সময়টি গ্রহণ করতে চান না। তফসিল ঘোষণার মধ্য দিয়ে তার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে শেষ হবে বলে জানান তিনি।

মুসাদ্দিক বলেন, আমার প্রতি আস্থা রাখার জন্য সকল শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। তবে আমি আপনাদের সাথেই আছি। অতীতের মতোই যেকোনো প্রয়োজনে আমাকে নক করবেন, আমি নির্দ্বিধায় আমার সাধ্যমতো আপনাদের সহযোগিতা করব।

আরও

২০২৭ সালের দাখিল-এসএসসিতে ১৩ বিষয়ের প্রশ্নপত্র অভিন্ন

শিক্ষা-ক্যাম্পাস

২০২৭ সালের দাখিল-এসএসসিতে ১৩ বিষয়ের প্রশ্নপত্র অভিন্ন

আসন্ন ২০২৭ সালের দাখিল ও এসএসসি পরীক্ষায় ১৩টি বিষয়ের প্রশ্নপত্র অভিন্ন হবে। নিয়মিত পরীক্ষার্থীদের জন্য এসব বিষয়ে একই প্র...

২০২৬-০৯-১৫ ২২:৩৬

সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বোর্ডের জরুরি নির্দেশনা

শিক্ষা-ক্যাম্পাস

সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বোর্ডের জরুরি নির্দেশনা

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি ন...

২০২৬-০৯-১৫ ২০:২৪

১৮ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষক-কর্মচারীদের এমপিও বিল জমা দেওয়ার নির্দেশ

শিক্ষা-ক্যাম্পাস

১৮ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষক-কর্মচারীদের এমপিও বিল জমা দেওয়ার নির্দেশ

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বরের এমপিওর টাকা ইএফটির মাধ্যমে পাঠাতে আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে বিল সা...

২০২৬-০৯-১৪ ১২:৩৩

বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে : ববি হাজ্জাজ

শিক্ষা-ক্যাম্পাস

বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে : ববি হাজ্জাজ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে প্রয়োজনীয় সামঞ্জস্য আনা হবে বলে...

২০২৬-০৯-১২ ১৩:৫৫

একাদশ ভর্তি : ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ফের আবেদনের সুযোগ পাচ্ছেন

শিক্ষা-ক্যাম্পাস

একাদশ ভর্তি : ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ফের আবেদনের সুযোগ পাচ্ছেন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে না পারা শিক্ষার্থীদের ফের আবেদনের সুযোগ দেওয়া হয়েছে।...

২০২৬-০৯-১২ ১৩:৫৩

এসএসসির খাতা দ্বিতীয়বার পুনঃনিরীক্ষণের সুযোগ আছে কি?

শিক্ষা-ক্যাম্পাস

এসএসসির খাতা দ্বিতীয়বার পুনঃনিরীক্ষণের সুযোগ আছে কি?

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের পর ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন। একই সঙ্গে নতুন কর...

২০২৬-০৯-১০ ২১:০৭