বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

২০২৭ সালের দাখিল ও এসএসসিতে ১৩ বিষয়ের প্রশ্নপত্র অভিন্ন

২০২৭ সালের দাখিল ও এসএসসিতে ১৩ বিষয়ের প্রশ্নপত্র অভিন্ন

আসন্ন ২০২৭ সালের দাখিল ও এসএসসি পরীক্ষায় ১৩টি বিষয়ের প্রশ্নপত্র অভিন্ন হবে। নিয়মিত পরীক্ষার্থীদের জন্য এসব বিষয়ে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে। তবে বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্র আলাদা থাকবে। বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।ইতিহাসের বই পড়ুন

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের প্রকাশনা নিয়ন্ত্রক অধ্যাপক এফ এম শাকিরুল্লাহ’র সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৭ সালে অনুষ্ঠিতব্য দাখিল ও এসএসসি পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত কিছু বিষয়ের প্রশ্নপত্র অভিন্ন হবে।

অভিন্ন প্রশ্নপত্রের বিষয়গুলোর মধ্যে রয়েছে বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), গণিত, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, পৌরনীতি ও নাগরিকতা, কৃষিশিক্ষা এবং গার্হস্থ্যবিজ্ঞান।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট বিষয়গুলোর বিষয় কোডও উল্লেখ করা হয়েছে। বাংলা দ্বিতীয় পত্রের বিষয় কোড ১০২, ইংরেজি প্রথম পত্র ১০৭, ইংরেজি দ্বিতীয় পত্র ১০৮, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ১৫৪, গণিত ১০৯, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ১৫০, পদার্থবিজ্ঞান ১৩৬, রসায়ন ১৩৭, জীববিজ্ঞান ১৩৮, উচ্চতর গণিত ১২৬, পৌরনীতি ও নাগরিকতা ১৪০, কৃষিশিক্ষা ১৩৪ এবং গার্হস্থ্যবিজ্ঞানের বিষয় কোড ১৫১।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলা প্রথম পত্রের পরিবর্তিত বিষয় কোড ১০১ হলেও এসএসসি ও দাখিল স্তরের সিলেবাসের ভিন্নতার কারণে ২০২৭ সালের নিয়মিত পরীক্ষার্থীদের জন্য এ বিষয়ের পৃথক প্রশ্নপত্র প্রণয়ন করা হবে।

এছাড়া ২০২৭ সালের অনিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে তাদের রেজিস্ট্রেশন কার্ডে বর্ণিত বিষয় কোড বহাল থাকবে। তাদের জন্য আগের নিয়মের মতো পৃথক প্রশ্নপত্র প্রণয়ন করা হবে।

বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের আওতাধীন সব মাদরাসা, সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী এবং বোর্ডের সংশ্লিষ্ট শাখাগুলোকে এ নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

আরও

বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে : ববি হাজ্জাজ

শিক্ষা-ক্যাম্পাস

বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে : ববি হাজ্জাজ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে প্রয়োজনীয় সামঞ্জস্য আনা হবে বলে...

২০২৬-০৯-১২ ১৩:৫৫

একাদশ ভর্তি : ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ফের আবেদনের সুযোগ পাচ্ছেন

শিক্ষা-ক্যাম্পাস

একাদশ ভর্তি : ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ফের আবেদনের সুযোগ পাচ্ছেন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে না পারা শিক্ষার্থীদের ফের আবেদনের সুযোগ দেওয়া হয়েছে।...

২০২৬-০৯-১২ ১৩:৫৩

এসএসসির খাতা দ্বিতীয়বার পুনঃনিরীক্ষণের সুযোগ আছে কি?

শিক্ষা-ক্যাম্পাস

এসএসসির খাতা দ্বিতীয়বার পুনঃনিরীক্ষণের সুযোগ আছে কি?

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের পর ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন। একই সঙ্গে নতুন কর...

২০২৬-০৯-১০ ২১:০৭

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সীরাতুন্নবী (সা.) বিষয়ক আলোচনা সভা ও সিরাহ্ ফেস্ট উদযাপিত

শিক্ষা-ক্যাম্পাস

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সীরাতুন্নবী (সা.) বিষয়ক আলোচনা সভা ও সিরাহ্ ফেস্ট উদযাপিত

ইস্টার্ন ইউনিভার্সিটিতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের ওপর ভিত্তি করে ‘সীরাতুন্নবী (সা.) বিষয়ক আলোচনা’ এবং...

২০২৬-০৯-০৯ ২৩:২৭

‘রাতে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণ’ নিয়ে যা বলল রাজশাহী বোর্ড

শিক্ষা-ক্যাম্পাস

‘রাতে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণ’ নিয়ে যা বলল রাজশাহী বোর্ড

চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে প্রচলিত বিধি ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই...

২০২৬-০৯-০৯ ২২:১৬

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সীরাতুন্নবী (সা.) বিষয়ক আলোচনা ও সিরাহ্ ফেস্ট

শিক্ষা-ক্যাম্পাস

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সীরাতুন্নবী (সা.) বিষয়ক আলোচনা ও সিরাহ্ ফেস্ট

ইস্টার্ন ইউনিভার্সিটিতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে ‘সীরাতুন্নবী (সা.) বিষয়ক আলোচনা’ এবং দুদিনব্যাপী...

২০২৬-০৯-০৯ ১৯:২৫