শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।

ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য প্রস্তুত করা এ তালিকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তালিকা নিয়ে কোনো আপত্তি বা সংশোধনের প্রয়োজন থাকলে তা ২২ সেপ্টেম্বরের মধ্যে জানাতে হবে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্র তালিকা নিয়ে সংশ্লিষ্ট কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্তৃপক্ষের আপত্তি থাকলে তা লিখিতভাবে জানাতে হবে। এ জন্য আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে আবেদন জমা দিতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো আপত্তি গ্রহণ করা হবে না।

পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে, ২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হবে ৮ ডিসেম্বর। প্রথম দিন বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত এবং ১৫ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় পরীক্ষা নেওয়া হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলবে।

পরীক্ষার আগে শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। পরীক্ষার অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত আসনে বসতে হবে।

আরও

রাবিতে ছাত্রদলের হামলায় গুরুতর আহত ৪ সাংবাদিক

শিক্ষা-ক্যাম্পাস

রাবিতে ছাত্রদলের হামলায় গুরুতর আহত ৪ সাংবাদিক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।...

২০২৬-১০-০৪ ২২:৩৮

বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

শিক্ষা-ক্যাম্পাস

বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

বাংলাদেশের বিভিন্ন স্কুলের প্রধানদের নিয়ে অনুষ্ঠিত হল ব্রিটিশ কাউন্সিলের বার্ষিক ‘পার্টনার স্কুলস প্রিন্সিপালস’ মিট ২০২৬...

২০২৬-১০-০৪ ১৬:০৬

এসএসসি বৃত্তির তালিকা প্রকাশ, মিলবে মাসে ৩৫০–৬০০ টাকা

শিক্ষা-ক্যাম্পাস

এসএসসি বৃত্তির তালিকা প্রকাশ, মিলবে মাসে ৩৫০–৬০০ টাকা

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ শুরু হয়েছে। ইতোমধ্যে তিনটি শিক্ষা বোর্ড ত...

২০২৬-১০-০৪ ১০:৩০

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

শিক্ষা-ক্যাম্পাস

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

২০২৭ সালের জানুয়ারিতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী...

২০২৬-১০-০৩ ১৮:৩৩

শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্গাপূজায় ১৬ দিনের লম্বা ছুটি

শিক্ষা-ক্যাম্পাস

শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্গাপূজায় ১৬ দিনের লম্বা ছুটি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবার শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি মিলছে। সাপ্তাহিক ছুটি ও নির্ধারিত ছুটি মিলিয়ে মাধ্যমিক বিদ্য...

২০২৬-১০-০৩ ১৮:০৯