বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সীরাতুন্নবী (সা.) বিষয়ক আলোচনা সভা ও সিরাহ্ ফেস্ট উদযাপিত

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সীরাতুন্নবী (সা.) বিষয়ক আলোচনা সভা ও সিরাহ্ ফেস্ট উদযাপিত

ইস্টার্ন ইউনিভার্সিটিতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের ওপর ভিত্তি করে ‘সীরাতুন্নবী (সা.) বিষয়ক আলোচনা’ এবং দু’দিনব্যাপী ‘সীরাহ্ ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এই আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী (Prof. Dr. Farid A. Sobhani)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা প্রফেসর ড. আ ফ ম খালিদ হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য পেশ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান এবং সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আলোচনা পর্বটি শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এ আয়োজনের কনভেনর ও স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম ইকবাল আজিম।

আলোচনা সভায় বক্তারা বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর স্বভাব, চরিত্র, পোশাক ও ব্যবহারিক জীবন সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা অর্জন করতে হবে। মহান আল্লাহতায়ালা কেন তাঁকে সফল করেছেন এবং তাঁর জীবনের সুনির্দিষ্ট লক্ষ্য কী ছিল, তা গভীরভাবে উপলব্ধি করে মানবজীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহতায়ালা নবীজি (সা.)-কে অসভ্য জাতিকে সভ্য করার জন্য এক মহান দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। নবীজি (সা.) আইয়ামে জাহেলিয়ার অন্ধকার ও চরম বিশৃঙ্খল সমাজকে মাত্র ২৩ বছরের মেয়াদে এক পরম শান্তিময় ও আদর্শ সমাজে রূপান্তর করেছিলেন, যা বিশ্ব ইতিহাসে এক অভূতপূর্ব দৃষ্টান্ত। তাঁরা আরও উল্লেখ করেন, রাসুলুল্লাহ (সা.) ছিলেন একজন মহান ব্যক্তিত্ব ও অনুকরণীয় রাষ্ট্রনায়ক; তাঁর জীবন ও আদর্শ কেবল ধর্মীয় পরিমণ্ডলেই সীমাবদ্ধ নয়, বরং তা সমগ্র মানবজাতির সার্বিক কল্যাণ, শান্তি ও ন্যায়ের পথিকৃত।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালযের উদ্যোগে আয়োজিত দু’দিনব্যাপী এই উৎসবে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে ও সেমিনার কক্ষের সামনে ইসলামিক বই প্রদর্শন করা হয়। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড প্লেসমেন্ট অফিসের উপপরিচালক কে. এম. মনিরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইন বিভাগের প্রভাষক ওমর ফারুক তামিম এবং মোনায়েম খান।

আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ইস্টার্ন ইউনিভার্সিটির  রেজিস্ট্রার ড. আবুল বাশার খানের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সফল এই আয়োজনের সমাপ্তি ঘটে।

আরও

সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের

শিক্ষা-ক্যাম্পাস

সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের

২০২৬-২০৩১ অর্থবছরের মধ্যে ইবতেদায়ি মাদ্রাসাসহ দেশের সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন...

২০২৬-০৯-০৮ ১৮:৪০

উচ্চশিক্ষা নিশ্চিতে ৭০০ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করবে এমএইচ গ্লোবাল

শিক্ষা-ক্যাম্পাস

উচ্চশিক্ষা নিশ্চিতে ৭০০ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করবে এমএইচ গ্লোবাল

বিশ্বের ৭০০ শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পর্যায়ক্রমে কাজ করার পরিকল্পনার কথা জানিয়েছেন ড. মোস্তফা হাজেরা ফাউন্ডেশন...

২০২৬-০৯-০৮ ১৭:২২

সুদমুক্ত ঋণে নতুন করে স্বপ্ন দেখছেন বাঞ্ছারামপুরের ৪২৬ নারী

শিক্ষা-ক্যাম্পাস

সুদমুক্ত ঋণে নতুন করে স্বপ্ন দেখছেন বাঞ্ছারামপুরের ৪২৬ নারী

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দরিদ্র নারীদের আয়মূলক কর্মকাণ্ডে যুক্ত করে স্বাবলম্বী করার লক্ষ্যে সুদ ও সার্ভিস চার্জমুক্...

২০২৬-০৯-০৮ ১২:৩০

সাতটি একাডেমিক প্রোগ্রামের অ্যাক্রেডিটেশনের আবেদনপত্র বিএসি-তে জমা দিল ইস্টার্ন ইউনিভার্সিটি

শিক্ষা-ক্যাম্পাস

সাতটি একাডেমিক প্রোগ্রামের অ্যাক্রেডিটেশনের আবেদনপত্র বিএসি-তে জমা দিল ইস্টার্ন ইউনিভার্সিটি

সম্প্রতি ইস্টার্ন ইউনিভার্সিটির একটি প্রতিনিধি দল বাংলাদেশ এক্রিডিটেশন কাউন্সিল (বিএসি)-এর চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখ...

২০২৬-০৯-০৬ ২২:০২

২০২৬-০৯-০৬ ২১:৩৫

মানবিক ও সৃজনশীল মানুষ গড়তে বই পড়ার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

শিক্ষা-ক্যাম্পাস

মানবিক ও সৃজনশীল মানুষ গড়তে বই পড়ার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

তরুণ প্রজন্মকে মানবিক ও সৃজনশীল মানুষ হিসেবে গড়তে বই পড়ার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন...

২০২৬-০৯-০৪ ২৩:১৭