রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অর্থনীতি

আগস্টের প্রথম ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬৭ কোটি ডলার

আগস্টের প্রথম ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬৭ কোটি ডলার

চলতি বছরের আগস্ট মাসের প্রথম ২৯ দিনে দেশে ২৬৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩২ হাজার ৮২৮ কোটি ৭০ লাখ টাকা, প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে।

রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, গত তিন দিনে অর্থাৎ বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দেশে ২ হাজার ৬৩২ কোটি ২০ লাখ টাকার প্রবাসী আয় এসেছে।

তিনি জানান, গত বছরের আগস্ট মাসের প্রথম ২৯ দিনে দেশে ২১৮ কোটি ২০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছিল। সে হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২২ দশমিক ৩০ শতাংশ।

চলতি অর্থবছরের শুরু থেকে ২৯ আগস্ট পর্যন্ত হিসাব অনুযায়ী, এ পর্যন্ত দেশে মোট ৫৫২ কোটি ৭০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৪৬৬ কোটি ডলার।

অর্থাৎ, চলতি অর্থবছরের একই সময়ে গত বছরের তুলনায় প্রবাসী আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

আরও

মসলা-ঘিসহ ১০ নিম্নমানের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

অর্থনীতি

মসলা-ঘিসহ ১০ নিম্নমানের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান (স্ট্যান্ডার্ড) অনুযায়ী নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘ...

২০২৬-০৮-২৬ ১৭:০৪

বড় ঋণে অনিয়ম ঠেকাতে কঠোর হচ্ছে বাংলাদেশ ব্যাংক

অর্থনীতি

বড় ঋণে অনিয়ম ঠেকাতে কঠোর হচ্ছে বাংলাদেশ ব্যাংক

বড় অঙ্কের ঋণে অনিয়ম ও জালিয়াতি ঠেকাতে ঋণের অর্থ ব্যবহারে নজরদারি বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ৫০ কোটি টাকা বা তার...

২০২৬-০৮-২৫ ১২:৫৫

গণ-শুনানিতে মার্চেন্ট বিদ্যুৎকেন্দ্রে বিনিয়োগ বাড়াতে প্রথম ৫ বছর কম ট্যারিফের প্রস্তাব

অর্থনীতি

গণ-শুনানিতে মার্চেন্ট বিদ্যুৎকেন্দ্রে বিনিয়োগ বাড়াতে প্রথম ৫ বছর কম ট্যারিফের প্রস্তাব

গণ-শুনানিতে মার্চেন্ট বিদ্যুৎকেন্দ্রে বিনিয়োগ বাড়াতে প্রথম ৫ বছর কম ট্যারিফের প্রস্তাব দিয়েছে সৌরবিদ্যুৎ কেন্দ্র মালিকদে...

২০২৬-০৮-২৩ ২১:০৮

আগস্টের ২২ দিনেই ২১৫ কোটি ডলারের কাছাকাছি রেমিট্যান্স

অর্থনীতি

আগস্টের ২২ দিনেই ২১৫ কোটি ডলারের কাছাকাছি রেমিট্যান্স

চলতি আগস্টের প্রথম ২২ দিনে দেশে ২১৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রতি ডলার ১২৩ ট...

২০২৬-০৮-২৩ ২০:০১

গ্যাস সংকট আরও কতদিন, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

অর্থনীতি

গ্যাস সংকট আরও কতদিন, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

দেশের চলমান গ্যাস সংকট দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যার ফল উল্লেখ করে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্রেটেজি, তথ্য ও সম্প্রচার এব...

২০২৬-০৮-১৮ ১৯:০৯