বুধবার, ৮ জুলাই ২০২৬ ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

'আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল, অক্টোবর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন'

'আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল, অক্টোবর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন'

আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এবং ২০২৭ সালের অক্টোবরের মধ্যে সব ধাপের নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

আজ মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তথ্য উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ইতোমধ্যে একটি রোডম্যাপ প্রণয়নের কাজ শুরু করেছে।

এ সময় গত জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ভোক্তাদের অভিযোগের বিষয়ে তিনি বলেন, এ সংক্রান্ত অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খাদ্য নিরাপত্তার বিষয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, খাদ্য উৎপাদন ও সংরক্ষণে অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের কারণে জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় দেশের খাদ্য ব্যবসায়ীদের তথ্যভান্ডার তৈরি করা হবে। পাশাপাশি সংশ্লিষ্টদের সচেতন করার পাশাপাশি অনিরাপদ খাদ্য ব্যবস্থাপনা রোধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাভারে এনসিপির জনসভায় ককটেল বিস্ফোরণের ঘটনায় তদন্তের আশ্বাস দিয়ে তিনি বলেন, ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কটূক্তির প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, এ ধরনের মন্তব্য অত্যন্ত দুঃখজনক। তবে বিদ্যমান আইনি কাঠামো অনুযায়ী এটি সরাসরি ফৌজদারি অপরাধ নয়। ভবিষ্যতে এ ধরনের মন্তব্যকে অপরাধ হিসেবে গণ্য করা হবে কি না, সে বিষয়ে আলোচনা হতে পারে।

আরও

প্রাথমিক শিক্ষকদের বেতন ধাপে ধাপে বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

জাতীয়

প্রাথমিক শিক্ষকদের বেতন ধাপে ধাপে বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণের পাশাপাশি ধাপে ধাপে তাদের বেতন বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার...

২০২৬-০৭-০৮ ১৭:২৬

বিমানবন্দরে যাত্রীদের জন্য বিনামূল্যে ফ্রি শাটল বাস চালু

জাতীয়

বিমানবন্দরে যাত্রীদের জন্য বিনামূল্যে ফ্রি শাটল বাস চালু

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত ও প্রস্থানকারী যাত্রীদের নিরাপদ, সহজ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে সম্...

২০২৬-০৭-০৮ ১৫:১৬

ষড়যন্ত্র করে ১১ দলকে হারানো হয়েছে: জামায়াত আমির

জাতীয়

ষড়যন্ত্র করে ১১ দলকে হারানো হয়েছে: জামায়াত আমির

সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচনে ষড়যন্ত্র করে ১১ দলকে হারানো হয়েছে। আর...

২০২৬-০৭-০৮ ১৫:১০

‘শুধু অর্থনৈতিক উন্নয়ন নয় সুস্থ জনগোষ্ঠীর ওপর জাতির অগ্রগতি নির্ভর করে’

জাতীয়

‘শুধু অর্থনৈতিক উন্নয়ন নয় সুস্থ জনগোষ্ঠীর ওপর জাতির অগ্রগতি নির্ভর করে’

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি জাতির অগ্রগতি শুধু অর্থনৈতিক উন্নয়নের ওপর নির্ভর করে না; তা নির্ভর করে সুস্থ, দক্...

২০২৬-০৭-০৭ ২৩:১২

মুরগি নিয়ে আছি পুলিশ আমার সঙ্গে নাই, সংসদে প্রাণিসম্পদমন্ত্রী

জাতীয়

মুরগি নিয়ে আছি পুলিশ আমার সঙ্গে নাই, সংসদে প্রাণিসম্পদমন্ত্রী

সংরক্ষিত আসনের বিএনপির দলীয় সংসদ-সদস্য ফরিদা ইয়াসমিন সম্পূরক প্রশ্নে কুষ্টিয়ার দৌলতপুর, মিরপুর, কুমারখালী ও খোকসা এলাকা...

২০২৬-০৭-০৭ ২২:৫৯

মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

জাতীয়

মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যে আমাদ...

২০২৬-০৭-০৭ ২২:৩৬