বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া জানালো অধিদপ্তর

আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া জানালো অধিদপ্তর

আগামী পাঁচ দিনে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হওয়ার সম্ভাবনার কথাও বলা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে অধিদপ্তর।

আবহাওয়াবিদদের মতে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে।

পূর্বাভাস বলা হয়েছে,

বৃহস্পতিবার (৪ জুন) রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

বর্তমানে চাঁদপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃহস্পতিবার এ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর। তবে শুক্রবার (৫ জুন) থেকে দেশের কিছু এলাকায় তাপপ্রবাহ প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (৫জুন) দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শনিবারও (৬ জুন) দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

রোববার (৭ জুন) বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। এদিন দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

সোমবারও (৮ জুন) দেশের আট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এদিনও দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, জলীয় বাষ্পের আধিক্যের কারণে আপাতত দেশের বিভিন্ন এলাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকতে পারে। তবে বৃষ্টিপাত বাড়ার সঙ্গে সঙ্গে তাপপ্রবাহের প্রভাব ধীরে ধীরে কমে আসবে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী সপ্তাহের শুরুতে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে, যা দেশের চলমান গরম পরিস্থিতি থেকে কিছুটা স্বস্তি এনে দিতে পারে।

আরও

দুর্গাপূজায় ছুটির সঙ্গে অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী

জাতীয়

দুর্গাপূজায় ছুটির সঙ্গে অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গাপূজা ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব উপলক্ষে অনুদানের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তার...

২০২৬-০৯-২৯ ২০:৪৮

জনকল্যাণে এআই ব্যবহারে সতর্কতার আহ্বান রাষ্ট্রপতির

জাতীয়

জনকল্যাণে এআই ব্যবহারে সতর্কতার আহ্বান রাষ্ট্রপতির

জনকল্যাণে আধুনিক ডিজিটাল প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ন্যানো ও জৈব প্রযুক্তি এবং সেমিকন্ডাক্টর খাতে গবেষণা ও নত...

২০২৬-০৯-২৯ ১৫:১৫

জ্বালানির দাম বারবার বাড়ানোর কারণ জানতে চায় সংসদীয় কমিটি

জাতীয়

জ্বালানির দাম বারবার বাড়ানোর কারণ জানতে চায় সংসদীয় কমিটি

জ্বালানি পণ্যের ধারাবাহিক মূল্যবৃদ্ধি ও দফায় দফায় দাম সমন্বয়ের কারণ জানতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে...

২০২৬-০৯-২৯ ১৪:৫২

‘বিএনপির কর্মসূচি বাধাগ্রস্ত করতে বিদেশি এজেন্ডায় মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীরা’

জাতীয়

‘বিএনপির কর্মসূচি বাধাগ্রস্ত করতে বিদেশি এজেন্ডায় মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীরা’

বিএনপির কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে বিরোধীদল বিদেশি এজেন্ডা বাস্তবায়নে কর্মসূচি দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য ক...

২০২৬-০৯-২৯ ১২:২৭

তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ এখনো উন্মুক্ত: ভারতীয় হাইকমিশনার

জাতীয়

তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ এখনো উন্মুক্ত: ভারতীয় হাইকমিশনার

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা এখনো ইতিবাচক রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ...

২০২৬-০৯-২৯ ১২:২৩