শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

আবারও ভারত, আবারও সেমিফাইনাল- এবার এশিয়ান গেমসে বাংলাদেশ

আবারও ভারত, আবারও সেমিফাইনাল- এবার এশিয়ান গেমসে বাংলাদেশ

একটি হারের মাত্র ১১ দিন পর আবারও ভারতের মুখোমুখি বাংলাদেশ। এবারও সেমিফাইনাল, আবারও টি-টোয়েন্টি। তবে মঞ্চটা এশিয়া কাপ নয়—এশিয়ান গেমস।

গত ১০ সেপ্টেম্বর এশিয়া কাপে ভারতের কাছে ৪০ রানে হেরেছিল বাংলাদেশ। ভারতের ১৪৯ রানের জবাবে ১০৯ রানেই থেমেছিল বাংলাদেশের ইনিংস। সেই হারের রেশ কাটতে না কাটতেই আবারও সামনে সেই ভারত।

এশিয়ান গেমসে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা পেয়েছিল দুই দল। তবে শেষ চারে ওঠার পথ ছিল ভিন্ন। ভারত মাঠে নেমে জাপানকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। আর চীনের বিপক্ষে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় র‍্যাংকিংয়ের সুবিধায় শেষ চার নিশ্চিত করে বাংলাদেশ।

ভারত ইতোমধ্যে একটি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিয়েছে। জাপানকে মাত্র ৫৭ রানে অলআউট করে পাঁচ ওভারের মধ্যেই ম্যাচ শেষ করে তারা। ব্যাট হাতে ভারতের হয়ে ঝড় তুলেছেন শেফালি ভার্মা। মাত্র ১৫ বলে অপরাজিত ৪০ রান করেন তিনি।

অন্যদিকে বৃষ্টির কারণে মাঠে নামার সুযোগ না পাওয়ায় বাংলাদেশের মেয়েরা এখনো ম্যাচ খেলার ছন্দে ফেরার সুযোগ পায়নি। তার সঙ্গে নতুন ভেন্যু ও কন্ডিশনও বাড়তি চ্যালেঞ্জ।

অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। মালয়েশিয়াকে ৮৬ রানে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। আর থাইল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান।

বাংলাদেশের সামনে তাই পুরোনো হারের হিসাব বদলে দেওয়ার সুযোগ। ক্রিকেটে অবশ্য পুরোনো ফল নতুন ম্যাচের নিশ্চয়তা নয়। ১১ দিন পর সেই ভারতই যখন আবার সামনে, তখন নতুন মঞ্চে নতুন গল্প লেখার অপেক্ষা বাংলাদেশের।

২০ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে ভারত-বাংলাদেশ সেমিফাইনাল। জিতলে স্বর্ণপদকের লড়াই, আর হারলে ব্রোঞ্জের জন্য খেলতে হবে আরেকটি ম্যাচ।

আরও

৫০ বছরে প্রথমবার এমন লজ্জার হার ম্যানচেস্টার ইউনাইটেডের

খেলাধুলা

৫০ বছরে প্রথমবার এমন লজ্জার হার ম্যানচেস্টার ইউনাইটেডের

ম্যানচেস্টার ডার্বিতে বিতর্কিত এক গোলে সিটির কাছে হেরেছিল ইউনাইটেড। এবার কারাবাও কাপ থেকে তারা ছিটকে গেছে ব্রাইটনের কাছে...

২০২৬-০৯-১৭ ১২:০৫

রাফিনিয়ার হ্যাটট্রিকে প্রতিপক্ষের জালে বার্সেলোনার ৭ গোল

খেলাধুলা

রাফিনিয়ার হ্যাটট্রিকে প্রতিপক্ষের জালে বার্সেলোনার ৭ গোল

চলতি মৌসুম দিয়ে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলবন্যায় ভাসিয়ে দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেল...

২০২৬-০৯-১৭ ০৯:০৮

ত্রিদেশীয় সিরিজেও খেলা হচ্ছে না নাহিদ রানার

খেলাধুলা

ত্রিদেশীয় সিরিজেও খেলা হচ্ছে না নাহিদ রানার

জিম্বাবুয়ে সিরিজ চলাকালে পায়ের ইনজুরিতে পড়েছিলেন নাহিদ রানা। সেই চোটে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে আছেন টাইগার এই সেনসেশন। অ...

২০২৬-০৯-১৬ ১২:১১

বার্সার সঙ্গে নতুন চুক্তি সারলেন ‘নীল নদের হালান্ড’

খেলাধুলা

বার্সার সঙ্গে নতুন চুক্তি সারলেন ‘নীল নদের হালান্ড’

আর্লিং হালান্ড আর গোল যেন এক সুতোয় বাঁধা। ম্যানসিটিতে গোলের পর গোল করে যান নরওয়েজিয়ান স্ট্রাইকার। তার মতোই গোলকে সহজ বান...

২০২৬-০৯-১৬ ১১:৩২

দুই গোলে এগিয়ে থেকেও ড্রয়ের শঙ্কায় পড়া রিয়ালকে জেতালেন এসপি

খেলাধুলা

দুই গোলে এগিয়ে থেকেও ড্রয়ের শঙ্কায় পড়া রিয়ালকে জেতালেন এসপি

দুই গোলে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু দ্বিতীয়ার্ধে স্বাগতিক এলচের কাছে দুটি গোল হজম করে পয়েন্ট হারানোর শঙ্কায় ছিল তার...

২০২৬-০৯-১৬ ০৮:৪৩