মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

৫ উইকেটে মুস্তাফিজকে ছাড়িয়ে বিশ্ব রেকর্ড গড়লেন জোসেফ

৫ উইকেটে মুস্তাফিজকে ছাড়িয়ে বিশ্ব রেকর্ড গড়লেন জোসেফ

তিন ওভার শেষে শামার জোসেফের বোলিং পরিসংখ্যান ছিল ৩ ওভারে ২ উইকেট। তবে শেষ ওভারে এসে বদলে যায় পুরো চিত্র। এক ওভারেই তুলে নেন আরও তিন উইকেট। তাতেই পূর্ণ হয় ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট শিকারের কীর্তি। সেই সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গড়েন একটি বিশ্বরেকর্ডও।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মোট ১১ উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই পেসার। এর মধ্য দিয়ে তিন ম্যাচের দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ডে আফগানিস্তানের রাশিদ খানকে স্পর্শ করেছেন তিনি।

সিরিজের প্রথম দুই ম্যাচে তিনটি করে উইকেট নিয়েছিলেন জোসেফ। শেষ ম্যাচে বাংলাদেশ সময় সোমবার সকালে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৩ রানে ৫ উইকেট নিয়ে সিরিজ শেষ করেন দুর্দান্তভাবে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তো বটেই, পুরো টি-টোয়েন্টি ক্যারিয়ারেও এটিই জোসেফের প্রথম পাঁচ উইকেট শিকারের ঘটনা।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ১১ উইকেট নেওয়ার রেকর্ডটি এতদিন এককভাবে ছিল রাশিদ খানের দখলে। ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে দেরাদুনে অনুষ্ঠিত সিরিজে প্রথম ম্যাচে ২, দ্বিতীয় ম্যাচে ৪ এবং শেষ ম্যাচে ৫ উইকেট নিয়েছিলেন আফগানিস্তানের এই লেগ স্পিনার।

এই তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন তিনজন। তিন ম্যাচের সিরিজে ১০ উইকেট নিয়েছেন সুইডেনের হাসান মেহমুদ, আয়ারল্যান্ডের মার্ক অ্যাডায়ার এবং বাংলাদেশের মুস্তাফিজুর রহমান।

অন্যদিকে তিন ম্যাচের বেশি ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ডটি যৌথভাবে তিনজনের দখলে। ২০২১ সালে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ১৫ উইকেট নিয়ে কীর্তিটি গড়েন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। পরে গত ডিসেম্বরে ভুটানের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ১৫ উইকেট নিয়ে সেই রেকর্ড স্পর্শ করেন বাহরাইনের আলি দাউদ। সবশেষ গত এপ্রিলে ইন্দোনেশিয়ার বিপক্ষে সাত ম্যাচের সিরিজে ১৫ উইকেট নিয়ে সেই তালিকায় নাম লেখান সুইডেনের শ্রেয়াস সোয়ামি।

আরও

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাবের ক্রীড়া উৎসব

খেলাধুলা

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাবের ক্রীড়া উৎসব

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাব ক্রীড়া উৎসব করেছে। দুই ক্লাবের সদস্য ও খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজ...

২০২৬-১০-০৩ ১২:৫৯

বিদায়ের মঞ্চে মেসি, রোসারিও থেকে মনুমেন্তালের পথে

খেলাধুলা

বিদায়ের মঞ্চে মেসি, রোসারিও থেকে মনুমেন্তালের পথে

রোসারিওর মাটিতে পা রেখেই যেন নিজের ক্যারিয়ারের সবচেয়ে আবেগঘন ফুটবল অধ্যায়ের দিকে এগিয়ে গেলেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র থ...

২০২৬-১০-০২ ২০:৪৩

জিকোর জাদুতে জয়, পুরোনো হারেরও জবাব দিল মোহামেডান!

খেলাধুলা

জিকোর জাদুতে জয়, পুরোনো হারেরও জবাব দিল মোহামেডান!

নতুন মৌসুমের শুরুতেই পুরোনো হারের হিসাব মেলাল মোহামেডান স্পোর্টিং ক্লাব। চাঁদপুর জেলা স্টেডিয়ামের প্রতিকূল মাঠে স্বাগতিক...

২০২৬-১০-০২ ১৮:৪৮