মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

৩৪ বছরের শিক্ষকতা শেষে ছাদখোলা গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায়

৩৪ বছরের শিক্ষকতা শেষে ছাদখোলা গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায়

ফেনীর শতবর্ষী সেন্ট্রাল হাই স্কুলে ৩৪ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে বিদায় নিলেন ইংরেজি বিষয়ের শিক্ষক জহিরুল হক চৌধুরী বেলাল। প্রিয় শিক্ষকের বিদায় উপলক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে ওঠেছিল আবেগ, শ্রদ্ধা আর ভালোবাসার মিলনমেলা। ছাদখোলা গাড়িতে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনারের মধ্য দিয়ে তাকে দেওয়া হয় রাজকীয় বিদায়।

বৃহস্পতিবার (২১ মে) অনাড়ম্বর আয়োজনের মধ্যে দিয়ে বিদায় দেওয়া হয় এই শিক্ষককে। এতে অংশ নেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গিয়াস উদ্দিনসহ সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা।

এদিন আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষক জহিরুল হক চৌধুরী বেলালকে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও নানা উপহার প্রদান করেন। শেষ মুহূর্তে বিদ্যালয়ের স্কাউট সদস্য ও শিক্ষার্থীদের পক্ষ থেকে দেওয়া হয় গার্ড অব অনার। পরে ফুলের মালায় সজ্জিত করে ছাদখোলা গাড়িতে করে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে তাকে বিদায় জানানো হয়। অনুষ্ঠানে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। কেউ স্মরণ করেন স্যারের কঠোর শাসনের কথা, কেউ বলেন তার স্নেহ-ভালোবাসার গল্প। মুহূর্তেই পুরো প্রাঙ্গণ হয়ে ওঠে আবেগঘন পরিবেশ।

মোস্তাফিজ মুরাদ নামে বিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থী বলেন, স্যারের আদর, শাসন আর ভালোবাসার মধ্য দিয়েই আমরা বড় হয়েছি। তিনি শুধু আমাদের পড়াশোনা শেখাননি, জীবনে চলার পথও শিখিয়েছেন। স্যারের মতো বিনয়ী ও নিবেদিত শিক্ষক সত্যিই খুব কম দেখা যায়। বিদায় পরবর্তী জীবনের জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, বেলাল স্যারের কোনো বিকল্প নেই। তিনি ছিলেন আমাদের জন্য অনুপ্রেরণা। দীর্ঘ ৩৪ বছরের শিক্ষকতা জীবনের স্মৃতিকে সম্মান জানাতেই এই ছোট আয়োজন।

বিদায় বেলায় আবেগাপ্লুত হয়ে পড়েন জহিরুল হক চৌধুরী বেলাল নিজেও। সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, এই বিদ্যালয় আমার জীবনের একটি বড় অংশজুড়ে আছে। এখানেই আমি শিক্ষার্থী ছিলাম, আবার এখানেই শিক্ষক হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছি। আজকের বিদায় আমার জন্য খুবই আবেগের মুহূর্ত। এই বিদ্যালয় যেন আরও এগিয়ে যায় এটিই প্রত্যাশা।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলাল উদ্দিন আলাল বলেন, বেলাল স্যার শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি শুধু শিক্ষক নন, বিদ্যালয়ের উন্নয়নেও ছিলেন অগ্রণী ভূমিকার অংশীদার। তার মতো শিক্ষক সমাজের জন্য গর্বের।

উল্লেখ্য, জহিরুল হক চৌধুরী বেলাল শুধু এই বিদ্যালয়ের শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন এই বিদ্যালয়েরই প্রাক্তন শিক্ষার্থী। ১৯৮১ সালে তিনি ফেনী সেন্ট্রাল হাই স্কুল থেকে এসএসসি পাস করেন। পরে ১৯৮৩ সালে ফেনী সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং একই কলেজ থেকে ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে ফেনী টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড সম্পন্ন করেন। তিনি শহরের দাউদপুর চৌধুরী বাড়ির সন্তান। তার এক ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।

আরও

এনসিপির খুলনা জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়কের পদত্যাগের ঘোষণা

সারা দেশ

এনসিপির খুলনা জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়কের পদত্যাগের ঘোষণা

প্রত্যাশা অনুযায়ী পথ না পাওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সি...

২০২৬-০৯-২৮ ২২:৪৮

দুর্নীতিকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে চাই : ফেনীতে পানিসম্পদ প্রতিমন্ত্রী

সারা দেশ

দুর্নীতিকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে চাই : ফেনীতে পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার শুরুতেই একটি কথা বলেছেন, আমরা দুর্নীতি...

২০২৬-০৯-২৮ ২০:১৭

ফেনী শহর ব্যবসায়ী সমিতি ট্রাংক রোড দক্ষিণ শাখার নির্বাচন সম্পন্ন সভাপতি কাদের, সম্পাদক আমির

সারা দেশ

ফেনী শহর ব্যবসায়ী সমিতি ট্রাংক রোড দক্ষিণ শাখার নির্বাচন সম্পন্ন সভাপতি কাদের, সম্পাদক আমির

ফেনী শহর ব্যবসায়ী সমিতির আওতাধীন ট্রাংক রোড দক্ষিণ শাখার নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের ফলাফলে সভা...

২০২৬-০৯-২৮ ২০:১৬

চুয়াডাঙ্গায় পাঁচ রুটে বাস বন্ধ, মঙ্গলবার থেকে দূরপাল্লার বাসও বন্ধের হুঁশিয়ারি

সারা দেশ

চুয়াডাঙ্গায় পাঁচ রুটে বাস বন্ধ, মঙ্গলবার থেকে দূরপাল্লার বাসও বন্ধের হুঁশিয়ারি

পরিবহন শ্রমিকদের ওপর হামলা, মারধর ও মহাসড়কে বাস আটকে রাখার প্রতিবাদে চুয়াডাঙ্গার পাঁচটি আন্তঃজেলা রুটে অনির্দিষ্টকালের জ...

২০২৬-০৯-২৮ ১৯:৪০

গাইবান্ধায় সাঁওতাল জনগোষ্ঠীর অংশগ্রহণে তথ্য অধিকার দিবস পালিত

সারা দেশ

গাইবান্ধায় সাঁওতাল জনগোষ্ঠীর অংশগ্রহণে তথ্য অধিকার দিবস পালিত

‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণেঃ অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্...

২০২৬-০৯-২৮ ১৯:৩৯

কিশোর গ্যাং নির্মূলে ‘শর্টকাট সমাধান’ নয়, মূল হোতাদের ধরতে চায় এসআরবি

সারা দেশ

কিশোর গ্যাং নির্মূলে ‘শর্টকাট সমাধান’ নয়, মূল হোতাদের ধরতে চায় এসআরবি

কিশোর গ্যাং নির্মূলে শুধু সদস্যদের গ্রেপ্তার নয়, এসব অপরাধী গ্রুপের মূল হোতাদের শনাক্ত করে তাদের কার্যক্রম বন্ধ করতে কাজ...

২০২৬-০৯-২৮ ১৮:৫৮