সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

৩৪ বছর বয়সেই ফুটবলকে বিদায় বললেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার

৩৪ বছর বয়সেই ফুটবলকে বিদায় বললেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার

গত বছরের নভেম্বরে হৃদরোগজনিত (কার্ডিয়াক) জটিলতায় মারাত্মক অসুস্থ হয়ে পড়েন ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কার ডস সান্তোস। তখন থেকেই তার ফুটবল ক্যারিয়ারের ভবিষ্যত নিয়ে আলোচনা শুরু হয়। এর প্রায় ৫ মাস পর চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন চেলসির সাবেক এই তারকা। মাত্র ৩৪ বছর বয়সেই তিনি ফুটবল থেকে অবসর নিচ্ছেন বলে জানিয়েছে ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলো।

যদিও ক্লাবটির সঙ্গে ২০২৭ সালের শেষ পর্যন্ত চুক্তির মেয়াদ ছিল অস্কারের। চলতি সপ্তাহেই তিনি সেই চুক্তির ইতি টানবেন। ভাসোভাগাল সিনকোপে (হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়ার সবচেয়ে সাধারণ কারণ। যা তীব্র আবেগ, রক্ত দেখা বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার মতো পরিস্থিতিতে মস্তিষ্কে সাময়িক রক্তপ্রবাহ কমে গেলে ঘটে।) আক্রান্ত হওয়ার পর আর খেলেননি। ওই সময় সার্জারিও করতে হয়েছিল তার। 

নভেম্বরে সাও পাওলো ক্লাবের বাররা ফুন্ডা ট্রেনিং সেন্টারে এক্সারসাইজ বাইকে ফিটনেস পরীক্ষার সময় তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। এর আগে ২০২৪ সালের শেষদিকে ফ্রি এজেন্ট হিসেবে চীন অধ্যায় শেষে শৈশবের ক্লাব সাও পাওলোতে ফেরেন অস্কার। ক্লাবের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে তিনি গতকাল জানিয়েছেন, ‘সাও পাওলোর জন্য আমি আরও বেশি কিছু করতে এবং আরও বেশি খেলতে চেয়েছিলাম। ধারণা ছিল আমার সেই সক্ষমতা আছে, কিন্তু দুর্ভাগ্যবশত এই পরিস্থিতিতে পড়ি। এখন আমি অবসরে যাচ্ছি এবং সাও পাওলোকে একজন ভক্ত হিসেবে সমর্থন করে যাব।’

ক্লাব ফুটবলে অস্কার উপভোগ্য সময় কাটিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের চেলসিতে। ২০১২ সালে সেখানে যোগ দেওয়ার পর তিনি একটি ইউরোপা লিগ এবং দু’বার প্রিমিয়ার লিগ টাইটেল জেতেন। ২০১৬-১৭ মৌসুমের মাঝপথে ৭৩ মিলিয়ন ডলারে যোগ দেন চাইনিজ ক্লাবে। সেখানে তিনটি সুপার লিগ শিরোপাজয়ী এই মিডফিল্ডার এশিয়ান ফুটবলের অন্যতম জনপ্রিয় খেলোয়াড়ে পরিণত হন।

সম্ভাবনা নিয়ে ব্রাজিল জাতীয় দলে এলেও ২০১৫ সালের পর অস্কারকে আর সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জার্সিতে দেখা যায়নি। ব্রাজিলের হয়ে ৪৮টি আন্তর্জাতিক ম্যাচে ১২ গোল করেছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।

আরও

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাবের ক্রীড়া উৎসব

খেলাধুলা

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাবের ক্রীড়া উৎসব

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাব ক্রীড়া উৎসব করেছে। দুই ক্লাবের সদস্য ও খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজ...

২০২৬-১০-০৩ ১২:৫৯

বিদায়ের মঞ্চে মেসি, রোসারিও থেকে মনুমেন্তালের পথে

খেলাধুলা

বিদায়ের মঞ্চে মেসি, রোসারিও থেকে মনুমেন্তালের পথে

রোসারিওর মাটিতে পা রেখেই যেন নিজের ক্যারিয়ারের সবচেয়ে আবেগঘন ফুটবল অধ্যায়ের দিকে এগিয়ে গেলেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র থ...

২০২৬-১০-০২ ২০:৪৩

জিকোর জাদুতে জয়, পুরোনো হারেরও জবাব দিল মোহামেডান!

খেলাধুলা

জিকোর জাদুতে জয়, পুরোনো হারেরও জবাব দিল মোহামেডান!

নতুন মৌসুমের শুরুতেই পুরোনো হারের হিসাব মেলাল মোহামেডান স্পোর্টিং ক্লাব। চাঁদপুর জেলা স্টেডিয়ামের প্রতিকূল মাঠে স্বাগতিক...

২০২৬-১০-০২ ১৮:৪৮