মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

২০২৭ সালের এপ্রিলে চালু হচ্ছে মেট্রোরেলের কমলাপুর স্টেশন

২০২৭ সালের এপ্রিলে চালু হচ্ছে মেট্রোরেলের কমলাপুর স্টেশন

রাজধানীতে মেট্রোরেলের যাত্রী চাহিদা মেটাতে ২০২৭ সালের এপ্রিলে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিতাংশ চালু হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

রোববার (০৫ জুলাই) ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-৬) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুল ওহাব জানান, বর্ধিত লাইনে আগামী বছরের এপ্রিলে বাণিজ্যিকভাবে মেট্রোরেল চলাচল শুরু হবে। এর আগে জানুয়ারি মাস থেকে খালি ট্রেন চালিয়ে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করা হবে।

তিনি বলেন, নিয়মিত যাত্রীসেবার সময় পার হওয়ার পর রাতের বেলা উত্তরা উত্তর স্টেশন থেকে কমলাপুর পর্যন্ত পুরো রুটজুড়ে এই পরীক্ষামূলক চলাচল পরিচালনা করা হবে। এটি দেশের প্রথম মেট্রোরেল রুট, যাকে কর্মকর্তারা লাইন-৬ বলে অভিহিত করছেন।

প্রকল্প কর্মকর্তারা জানান, চলতি বছরের জুন মাসের মধ্যে ১.১৬ কিলোমিটার ভায়াডাক্ট, একটি স্টেশন ও রেল ট্র্যাক নির্মাণসহ পুরো সম্প্রসারণ কাজের প্রায় ৭৭ শতাংশ শেষ হয়েছে। বর্তমানে স্টেশনের স্থাপত্য এবং প্রবেশ-বাহির পথের কাজ চলছে।

কর্মকর্তারা আরও জানান, ২০২৬ সালের জুন পর্যন্ত কমলাপুর স্টেশনের সমস্ত পাইল, পাইল ক্যাপ, পিয়ার, স্টেশন কলাম, প্রিকাস্ট, কনকোর্স ছাদ, প্ল্যাটফর্ম স্ল্যাব, ট্র্যাক স্ল্যাব, প্যারাপেট ওয়াল এবং স্টিলের ছাদ তৈরির কাজ সম্পন্ন হয়েছে।

তাদের দেওয়া তথ্যমতে, কমলাপুর স্টেশনের জন্য স্বয়ংক্রিয় দরজা, সিগন্যালিং সিস্টেম এবং অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি শিগগিরই স্থাপনের জন্য আনা হবে। আগামী দুই মাসের মধ্যে ট্র্যাক স্থাপনের কাজ শেষ হবে বলে তারা আশা করছেন।

প্রতিবেদনে বলা হয়, স্টেশনের প্রবেশ-বাহির পথ, অভ্যন্তরীণ দেয়ালের টাইলস, স্থায়ী জানালার গ্লাস স্থাপন এবং অভ্যন্তরীণ ও বাইরের অংশের রঙের কাজ চলছে। এছাড়া উত্তরা কনস্ট্রাকশন ইয়ার্ডে ২৯৮টি প্রিকাস্ট সেগমেন্টের মধ্যে ১০০টি প্রিকাস্ট সেগমেন্ট কাস্টিংয়ের কাজ শেষ হয়েছে।

উত্তরা উত্তর থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত লাইন-৬ এর মোট দৈর্ঘ্য ২১.২৬ কিলোমিটার। এর আগে ২০২৩ সালের নভেম্বরে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল শুরু হয়।

আরও

ইউরোপ-আমেরিকার বাইরে পোশাক রফতানিতে বড় চমক

জাতীয়

ইউরোপ-আমেরিকার বাইরে পোশাক রফতানিতে বড় চমক

বাংলাদেশের তৈরি পোশাকের (আরএমজি) রফতানিতে নতুন সম্ভাবনা তৈরি করছে ইউরোপ-আমেরিকার বাইরের বাজারগুলো। প্রচলিত বাজারের বাইরে...

২০২৬-১১-১১ ১৪:৫১

শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে উত্তেজনা, বাংলাদেশে ধারাবাহিক অগ্নিসংযোগ ও ককটেল হামলা

জাতীয়

শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে উত্তেজনা, বাংলাদেশে ধারাবাহিক অগ্নিসংযোগ ও ককটেল হামলা

ঢাকার রাস্তায় রাত নামলেই বাড়ছে নিরাপত্তার উদ্বেগ। কোথাও চলন্ত বাসে আগুন, কোথাও থানার সামনে ককটেল বিস্ফোরণ। কখনও আবার পু...

২০২৬-১১-১০ ১২:৫৩

বাসে আগুন, ককটেল বিস্ফোরণে বাড়ছে আতঙ্ক, নেপথ্যে কারা?

জাতীয়

বাসে আগুন, ককটেল বিস্ফোরণে বাড়ছে আতঙ্ক, নেপথ্যে কারা?

১৩ নভেম্বর আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির আগে রাজধানীসহ বিভিন্ন এলাকায় একের পর এক অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় উ...

২০২৬-১১-১০ ১০:৪৬

সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৩০০ পরিবার নিশ্চিহ্ন

জাতীয়

রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৩০০ পরিবার নিশ্চিহ্ন

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের একাধিক সদস্যের প্রাণহানির ঘটনা ক্রমাগত বাড়ছে। দেশে ছয় বছর ১০ মাসে প্রায় ৩০০ পরিবার পুরোপুরি ন...

২০২৬-১১-০৯ ১৯:৫৫

বাংলাদেশে ফিরতে দিল্লিতে হাইকমিশনে পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন শেখ হাসিনার

জাতীয়

বাংলাদেশে ফিরতে দিল্লিতে হাইকমিশনে পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন শেখ হাসিনার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বা এনআইডির জন্য দিল...

২০২৬-১১-০৯ ১৩:৫৬