শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

২০ বছর পর ইউরোপের মঞ্চে ফাইনালে আর্সেনাল

২০ বছর পর ইউরোপের মঞ্চে ফাইনালে আর্সেনাল

দীর্ঘ দুই দশকের অপেক্ষা শেষ করে আবারও ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্সেনাল।

দীর্ঘ দুই দশকের অপেক্ষা শেষ করে আবারও ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্সেনাল। সেমিফাইনালের দ্বিতীয় লেগে নিজেদের মাঠে ১-০ ব্যবধানে জয় তুলে নিয়ে দুই লেগ মিলিয়ে ২-১ গোলে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে উত্তর লন্ডনের দলটি।

লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্যালারিতে। লাল-সাদা জার্সিতে হাজারো সমর্থকের উচ্ছ্বাস যেন দলটিকে বাড়তি প্রেরণা জোগায়। অন্যদিকে, বৃষ্টিভেজা রাতে হতাশায় ডুবে যেতে দেখা যায় অ্যাটলেটিকোর কোচ দিয়েগো সিমিওনেকে; সময়ের সঙ্গে সঙ্গে ফিকে হয়ে যায় তাদের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনাও।

ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন বুকায়ো সাকা। প্রথমার্ধের ৪৫ মিনিটে তার করা একমাত্র গোলই ম্যাচের ব্যবধান গড়ে দেয় এবং দলকে পৌঁছে দেয় ৩০ মে’র ফাইনালে। গোলের পর সাকা হাঁটু গেড়ে বসে আকাশের দিকে তাকিয়ে উদযাপন করেন—যেন পুরো রাতের নায়ক তিনিই।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে এমিরেটস স্টেডিয়াম উৎসবে ফেটে পড়ে। খেলোয়াড়রা একে অপরের হাত ধরে সমর্থকদের দিকে ছুটে যান, আর গ্যালারিজুড়ে শুরু হয় গান, স্লোগান আর উচ্ছ্বাস। কোচ মিকেল আর্তেতাকেও দেখা যায় আনন্দে ভেসে যেতে, সমর্থকদের সঙ্গে উদযাপনে যোগ দিতে।

আর্সেনালের জন্য এটি এক ঐতিহাসিক মুহূর্ত। সর্বশেষ তারা এই প্রতিযোগিতার ফাইনালে খেলেছিল ২০০৬ সালে। ২০ বছরের দীর্ঘ অপেক্ষার পর আবারও সেই মঞ্চে ফিরছে দলটি। এবার তাদের গন্তব্য বুদাপেস্ট, যেখানে অনুষ্ঠিত হবে ফাইনাল।

ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে সাকা বলেন, “এটা সত্যি অসাধারণ! আমাদের কাছে এর গুরুত্ব কতটা, সমর্থকদের কাছে এর মানে কী—তা আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা সবাই আজ ভীষণ খুশি।”

এদিকে ঘরোয়া প্রতিযোগিতাতেও শিরোপার লড়াইয়ে ভালো অবস্থানে রয়েছে আর্সেনাল। শেষ তিন ম্যাচ জিততে পারলে ২২ বছর পর লিগ শিরোপা জয়ের সুযোগ রয়েছে তাদের সামনে। ফলে ইউরোপ ও দেশীয়—দুই শিরোপা জয়ের স্বপ্ন এখন হাতছানি দিচ্ছে গানারদের।

ফাইনালে আর্সেনালের প্রতিপক্ষ নির্ধারিত হবে বায়ার্ন মিউনিখ ও পিএসজির মধ্যকার লড়াই থেকে। সেমিফাইনালের প্রথম লেগ শেষে পিএসজি ৫-৪ ব্যবধানে এগিয়ে রয়েছে। আজ রাতেই নির্ধারিত হবে ফাইনালের আরেক দলের ভাগ্য।

আরও

রিয়ালের হয়ে প্রথমবার খেলতে নেমে কেন দুয়ো শুনলেন কুকুরেয়া

খেলাধুলা

রিয়ালের হয়ে প্রথমবার খেলতে নেমে কেন দুয়ো শুনলেন কুকুরেয়া

রিয়াল মাদ্রিদের জার্সিতে অভিষেকটা স্বপ্নের মতো হওয়ার কথা ছিল মার্ক কুকুরেয়ার। কিন্তু সেই অভিষেকেই জার্মানিতে তীব্র দুয়ো...

২০২৬-০৮-১৮ ২২:২৭

অবিশ্বাস্য উন্মাদনা: দ্বিতীয় টেস্টের প্রথম দিনের টিকিট ‘সোল্ড আউট’!

খেলাধুলা

অবিশ্বাস্য উন্মাদনা: দ্বিতীয় টেস্টের প্রথম দিনের টিকিট ‘সোল্ড আউট’!

এমন কিছু যে হতে পারে, তা হয়তো সবার কল্পনার বাইরে ছিল। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে মাত্র ৪ দিনেই অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐত...

২০২৬-০৮-১৮ ১৩:১৯

সেইফার্ট ঝড়ে ম্যানচেস্টারের প্রথম হানড্রেড শিরোপা

খেলাধুলা

সেইফার্ট ঝড়ে ম্যানচেস্টারের প্রথম হানড্রেড শিরোপা

ম্যানচেস্টার সুপার জায়ান্টসকে প্রথম পুরুষ হানড্রেড শিরোপা জয়ে দারুণ অবদান রাখলেন টিম সেইফার্ট। লর্ডসে তার ঝোড়ো ব্যাটিংয়ে...

২০২৬-০৮-১৭ ০৮:৩৬

অস্ট্রেলিয়াকে হারানোর কৃতিত্ব যাদের দিলেন বিসিবি সভাপতি

খেলাধুলা

অস্ট্রেলিয়াকে হারানোর কৃতিত্ব যাদের দিলেন বিসিবি সভাপতি

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ২৩ বছর পর তাদের মাটিতে গিয়েছে বাংলাদেশ দল। আর সিরিজের প্রথম টেস্টেই স্বাগতিকদের দ...

২০২৬-০৮-১৬ ১৮:০৬

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

খেলাধুলা

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

নাজমুল হোসেন শান্ত চেয়েছিলেন, ডারউইনে তার দলের খেলোয়াড় পাঁচ দিন ভালো খেলুক। তার চাওয়াকে ছাপিয়ে গেছে বাংলাদেশ। মাত্র চার...

২০২৬-০৮-১৬ ১১:৫১