বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

১৮ বছরের আইপিএলে প্রথমবার, সেঞ্চুরির উৎসবে মাতল সব দল

১৮ বছরের আইপিএলে প্রথমবার, সেঞ্চুরির উৎসবে মাতল সব দল

চার-ছক্কার ঝড় আর ব্যাটারদের দাপটে জমজমাট আরেকটি মৌসুম পার করছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। তবে এবার শুধু বিনোদন নয়, ইতিহাসও গড়েছে আইপিএল। টুর্নামেন্টের ১৮ বছরের ইতিহাসে প্রথমবার এমন এক কীর্তি দেখা গেল, যা আগে কখনো হয়নি।

চলতি আসরে অংশ নেওয়া ১০টি দলের প্রতিটিই পেয়েছে অন্তত একজন শতরানের মালিক। বিরাট কোহলির সেঞ্চুরির পরই নিশ্চিত হয় এই অনন্য রেকর্ড। এর আগে কোনো মৌসুমে আইপিএলের সব দলের ব্যাটাররা শতরানের দেখা পাননি।

এবারের আইপিএলে তরুণ বৈভব সূর্যবংশী থেকে শুরু করে অভিজ্ঞ বিরাট কোহলি, কুইন্টন ডি’কক, সঞ্জু স্যামসন—অনেকেই তিন অঙ্ক ছুঁয়েছেন। সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন সঞ্জু স্যামসন। চেন্নাইয়ের হয়ে তিনি করেছেন দুটি শতরান—একটি দিল্লির বিপক্ষে, অন্যটি মুম্বাইয়ের বিরুদ্ধে।

পয়েন্ট টেবিলে পিছিয়ে থাকলেও মুম্বাইয়ের ব্যাটাররা ছিলেন দুর্দান্ত ছন্দে। দলটির হয়ে তিনজন ব্যাটার শতরানের দেখা পেয়েছেন। পাঞ্জাবের বিপক্ষে কুইন্টন ডি’কক, গুজরাটের বিপক্ষে তিলক ভার্মা এবং হায়দরাবাদের বিপক্ষে রায়ান রিকেলটন খেলেছেন সেঞ্চুরির ইনিংস।

বেঙ্গালুরুর হয়ে শতরান করেছেন বিরাট কোহলি। কলকাতার একমাত্র সেঞ্চুরিয়ান ফিন অ্যালেন, যিনি দিল্লির বিপক্ষে এই কীর্তি গড়েন। লখনৌয়ের হয়ে বেঙ্গালুরুর বিরুদ্ধে শতরান করেছিলেন মিচেল মার্শ।

পাঞ্জাবের হয়ে সেঞ্চুরি আছে কুপার কনোলির, যা এসেছিল হায়দরাবাদের বিপক্ষে। রাজস্থানের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশীও হায়দরাবাদের বিপক্ষে শতরান করেন। দিল্লির কেএল রাহুল পাঞ্জাবের বিপক্ষে খেলেন দুর্দান্ত সেঞ্চুরির ইনিংস, যা আইপিএলের ইতিহাসে কোনো ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডও গড়েছে।

এ ছাড়া গুজরাটের হয়ে বেঙ্গালুরুর বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন সাই সুদর্শন। আর হায়দরাবাদের অভিষেক শর্মা শতরান করেন দিল্লির বিপক্ষে।

সব মিলিয়ে ব্যাটারদের দাপটে এবারের আইপিএল যেন হয়ে উঠেছে রেকর্ড ভাঙা-গড়ার এক উৎসব।

আরও

সেইফার্ট ঝড়ে ম্যানচেস্টারের প্রথম হানড্রেড শিরোপা

খেলাধুলা

সেইফার্ট ঝড়ে ম্যানচেস্টারের প্রথম হানড্রেড শিরোপা

ম্যানচেস্টার সুপার জায়ান্টসকে প্রথম পুরুষ হানড্রেড শিরোপা জয়ে দারুণ অবদান রাখলেন টিম সেইফার্ট। লর্ডসে তার ঝোড়ো ব্যাটিংয়ে...

২০২৬-০৮-১৭ ০৮:৩৬

অস্ট্রেলিয়াকে হারানোর কৃতিত্ব যাদের দিলেন বিসিবি সভাপতি

খেলাধুলা

অস্ট্রেলিয়াকে হারানোর কৃতিত্ব যাদের দিলেন বিসিবি সভাপতি

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ২৩ বছর পর তাদের মাটিতে গিয়েছে বাংলাদেশ দল। আর সিরিজের প্রথম টেস্টেই স্বাগতিকদের দ...

২০২৬-০৮-১৬ ১৮:০৬

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

খেলাধুলা

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

নাজমুল হোসেন শান্ত চেয়েছিলেন, ডারউইনে তার দলের খেলোয়াড় পাঁচ দিন ভালো খেলুক। তার চাওয়াকে ছাপিয়ে গেছে বাংলাদেশ। মাত্র চার...

২০২৬-০৮-১৬ ১১:৫১

বাংলাদেশের আরেকটি সেশনে একাই লড়লেন গ্রিন

খেলাধুলা

বাংলাদেশের আরেকটি সেশনে একাই লড়লেন গ্রিন

মেহেদী হাসান মিরাজের স্পিনে নাজেহাল হয়ে পড়েছিল অস্ট্রেলিয়া। প্রথম সেশনে দ্রুত তিন উইকেট হারিয়ে ফেলে তারা। কিন্তু বাংলাদে...

২০২৬-০৮-১৬ ০৯:০৯