মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যের পনট্রিপিড সিটির নতুন মেয়র মৌলভীবাজারের আমিনুর রহমান কাবিদ

যুক্তরাজ্যের পনট্রিপিড সিটির নতুন মেয়র মৌলভীবাজারের আমিনুর রহমান কাবিদ

যুক্তরাজ্যের (বৃটেন) সাউথ ওয়েলসের অন্তর্গত পনট্রিপিড শহরের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর আমিনুর রহমান কাবিদ। ২০২৬-২০২৭ মেয়াদের জন্য পন্টিপ্রিড টাউন কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তাকে টাউন মেয়র হিসেবে নির্বাচিত করা হয়।

এর আগে, তিনি ২০২৫-২০২৬ মেয়াদে শহরটির ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি বিদায়ী মেয়র কাউন্সিলর ক্যারল মরগানের স্থলাভিষিক্ত হয়েছেন। বার্ষিক সাধারণ সভায় কাউন্সিলর মরগান আনুষ্ঠানিকভাবে নতুন মেয়র আমিনুর রহমান কাবিদের কাছে দায়িত্বভার হস্তান্তর করেন।

অন‍্যদিকে, কাউন্সিলর লিন্ডা ডেভিস পনট্রিপিড টাউন কাউন্সিলের নতুন নেতা হিসেবে নিযুক্ত হয়েছেন।

মেয়র আমিনুর রহমান কাবিদ মূলত পনট্রিপিডের ট্রেফরেস্ট ওয়ার্ডের প্রতিনিধিত্ব করেন। মেয়র নির্বাচিত হওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আগামী এক বছর আমার অন্যতম প্রধান লক্ষ্য হবে স্থানীয় নির্বাচিত দাতব্য সংস্থা ‘পন্টিপ্রিড মেন'স শেড’-এর জন্য তহবিল সংগ্রহ করা। এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে আমি সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করছি। 

এর পাশাপাশি পনট্রিপিড শহরের নাগরিকদের কল্যাণ, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং স্থানীয় বিভিন্ন জনসেবামূলক কার্যক্রমকে এগিয়ে নিতে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

যুক্তরাজ্যের মূলধারার রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সক্রিয় আমিনুর রহমান কাবিদ বর্তমানে লেবার পার্টির পনট্রিপিড সাউথ ইস্ট ব্রাঞ্চের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। 

এছাড়া তিনি একজন স্কুল গভর্নর হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি পনট্রিপিড ফুডব্যাংক, রয়্যাল বৃটিশ লিজিয়ন পনট্রিপিড ও স্থানীয় ফুটবল ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও কমিউনিটি সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করে আসছেন।

আরও

নাগরিকদের পানি ও খাবার মজুতের পরামর্শ দিলো যুক্তরাজ্য সরকার

যুক্তরাজ্যের খবর

নাগরিকদের পানি ও খাবার মজুতের পরামর্শ দিলো যুক্তরাজ্য সরকার

আবহাওয়া, সাইবার হামলা বা অন্য কোনও গুরুতর জরুরি পরিস্থিতি থেকে যুক্তরাজ্যের পরিবারগুলো যেন টিকে থাকতে পারে তা নিশ্চিত ক...

২০২৬-১০-২৬ ১৩:১৭

‘জ্যাকড’ গ্যাসক্ষেত্রে খননে যুক্তরাজ্যের অনুমোদন

যুক্তরাজ্যের খবর

‘জ্যাকড’ গ্যাসক্ষেত্রে খননে যুক্তরাজ্যের অনুমোদন

উত্তর সাগরের বিতর্কিত একটি নতুন গ্যাসক্ষেত্রে খননকাজ শুরুর পরিকল্পনায় অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য সরকার। বুধবার এ ঘোষণা দে...

২০২৬-১০-২১ ১৫:৫৫

যুক্তরাজ্যসহ ইউরোপে বড় অংশে গুগল ক্লাউডের সেবায় বিভ্রাট

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যসহ ইউরোপে বড় অংশে গুগল ক্লাউডের সেবায় বিভ্রাট

যুক্তরাজ্যসহ ইউরোপে বড় অংশে গুগল ক্লাউডের সেবায় বড় ধরনের বিভ্রাট দেখা দেয়ায় অনলাইন ব্যাংকিং ও বিভিন্ন ডিজিটাল সেবা ব্যাহ...

২০২৬-১০-২০ ১৭:৪৭

বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

যুক্তরাজ্যের খবর

বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

যুক্তরাজ্যে বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমোদন বা স্পনসর লাইসেন্স হারানোর ঝুঁকি এড়াতে বাংলাদেশ, পাকিস্তান, নাইজেরিয়াসহ কয়ে...

২০২৬-১০-১৫ ১৮:৫৯

যুক্তরাজ্যে সমকামী সেজে বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, গ্রেফতার ৩

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে সমকামী সেজে বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, গ্রেফতার ৩

যুক্তরাজ্যে ভুয়া আশ্রয় আবেদন তৈরির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে বাংলাদেশি পুর...

২০২৬-১০-০৭ ১৫:৪৭