মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে নেট মাইগ্রেশন অর্ধেকে হ্রাস: ওএনএস-এর নতুন প্রতিবেদন

যুক্তরাজ্যে নেট মাইগ্রেশন অর্ধেকে হ্রাস: ওএনএস-এর নতুন প্রতিবেদন

যুক্তরাজ্যে ওয়ার্ক পারমিট এবং স্টুডেন্ট ভিসায় আসা মানুষের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে যাওয়ার কারণে দেশটির ইমিগ্রেশন বা নেট মাইগ্রেশনের সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস) এর সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যে নতুন করে আগমন এবং দেশ ত্যাগের বৈষম্যমূলক হার পূর্বের বছরগুলোর তুলনায় অনেক কমেছে।

​ওএনএস-এর প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত পূর্ববর্তী ১২ মাসে যুক্তরাজ্যে নেট মাইগ্রেশনের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১ লক্ষ ৭১ হাজারে। এর আগে ২০২৪ সালে এই সংখ্যা ছিল প্রায় ৩ লক্ষ ৩১ হাজার এবং ২০২৩ সালে এই সংখ্যাটি রেকর্ড ৯ লক্ষ ৪৫ হাজারে পৌঁছেছিল। সেই হিসেবে বৈশ্বিক মহামারির পর ২০২১ সাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত যুক্তরাজ্যে ইমিগ্রেশনের হার প্রায় ৪৭ শতাংশ হ্রাস পেয়েছে।

​যুক্তরাজ্যের এই নতুন পরিসংখ্যানকে স্বাগত জানিয়েছেন দেশটির হোম সেক্রেটারি শাবানা মাহমুদ। এক বিবৃতিতে তিনি জানান, এই ধারা ইতিবাচক হলেও সরকারের এখনো অনেক কাজ করা বাকি রয়েছে। ইমিগ্রেশন নিয়ন্ত্রণে সরকারের গৃহীত পদক্ষেপগুলো মাঠপর্যায়ে কার্যকর ভূমিকা রাখছে বলেও তিনি ইঙ্গিত দেন।

​এদিকে অক্সফোর্ড ইউনিভার্সিটির একটি সাম্প্রতিক গবেষণার বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, ২০২৪ সাল পর্যন্ত যুক্তরাজ্যে বসবাসরত বিদেশী নাগরিকের সংখ্যা প্রায় ২৪ লক্ষ ছাড়িয়ে গেছে, যা বর্তমানে দেশটির মোট জনসংখ্যার প্রায় ১৯ শতাংশ। ওএনএস-এর পাশাপাশি হোম অফিসের সর্বশেষ তথ্যে দেখা গেছে, ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের জন্য (সেটেলমেন্ট) আবেদন করেছেন আরও প্রায় ৩ লক্ষ মানুষ।

আরও

নাগরিকদের পানি ও খাবার মজুতের পরামর্শ দিলো যুক্তরাজ্য সরকার

যুক্তরাজ্যের খবর

নাগরিকদের পানি ও খাবার মজুতের পরামর্শ দিলো যুক্তরাজ্য সরকার

আবহাওয়া, সাইবার হামলা বা অন্য কোনও গুরুতর জরুরি পরিস্থিতি থেকে যুক্তরাজ্যের পরিবারগুলো যেন টিকে থাকতে পারে তা নিশ্চিত ক...

২০২৬-১০-২৬ ১৩:১৭

‘জ্যাকড’ গ্যাসক্ষেত্রে খননে যুক্তরাজ্যের অনুমোদন

যুক্তরাজ্যের খবর

‘জ্যাকড’ গ্যাসক্ষেত্রে খননে যুক্তরাজ্যের অনুমোদন

উত্তর সাগরের বিতর্কিত একটি নতুন গ্যাসক্ষেত্রে খননকাজ শুরুর পরিকল্পনায় অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য সরকার। বুধবার এ ঘোষণা দে...

২০২৬-১০-২১ ১৫:৫৫

যুক্তরাজ্যসহ ইউরোপে বড় অংশে গুগল ক্লাউডের সেবায় বিভ্রাট

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যসহ ইউরোপে বড় অংশে গুগল ক্লাউডের সেবায় বিভ্রাট

যুক্তরাজ্যসহ ইউরোপে বড় অংশে গুগল ক্লাউডের সেবায় বড় ধরনের বিভ্রাট দেখা দেয়ায় অনলাইন ব্যাংকিং ও বিভিন্ন ডিজিটাল সেবা ব্যাহ...

২০২৬-১০-২০ ১৭:৪৭

বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

যুক্তরাজ্যের খবর

বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

যুক্তরাজ্যে বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমোদন বা স্পনসর লাইসেন্স হারানোর ঝুঁকি এড়াতে বাংলাদেশ, পাকিস্তান, নাইজেরিয়াসহ কয়ে...

২০২৬-১০-১৫ ১৮:৫৯

যুক্তরাজ্যে সমকামী সেজে বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, গ্রেফতার ৩

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে সমকামী সেজে বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, গ্রেফতার ৩

যুক্তরাজ্যে ভুয়া আশ্রয় আবেদন তৈরির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে বাংলাদেশি পুর...

২০২৬-১০-০৭ ১৫:৪৭