মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে বেনিফিট গ্রহীতাদের জন্য সুখবর: মে মাসে অ্যাকাউন্টে আসতে পারে ৭৭৮ পাউন্ড পর্যন্ত

যুক্তরাজ্যে বেনিফিট গ্রহীতাদের জন্য সুখবর: মে মাসে অ্যাকাউন্টে আসতে পারে ৭৭৮ পাউন্ড পর্যন্ত

যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনের (DWP) আওতাভুক্ত বেনিফিট গ্রহীতাদের জন্য চলতি মাস ইতিবাচক বার্তা নিয়ে এসেছে। সরকারের নতুন ঘোষণা অনুযায়ী, যোগ্য ক্লেইমকাররা মে মাসে তাদের অ্যাকাউন্টে সর্বোচ্চ ৭৭৮ পাউন্ড পর্যন্ত পেতে পারেন। মূলত বার্ষিক বেনিফিট বৃদ্ধির অংশ হিসেবে এপ্রিল মাস থেকে নতুন রেট কার্যকর হওয়ায় মে মাসের পেমেন্টে এই বড় অংকের প্রতিফলন দেখা যাচ্ছে।

‎​বিশেষজ্ঞদের মতে, এই বর্ধিত অর্থ প্রধানত তারা পাবেন যারা দীর্ঘমেয়াদী শারীরিক বা মানসিক স্বাস্থ্য সমস্যার জন্য ‘পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট’ (PIP) বা সমগোত্রীয় বেনিফিট গ্রহণ করছেন। যাদের ব্যাক পেইন, জয়েন্ট পেইন কিংবা আর্থ্রাইটিসের মতো দীর্ঘস্থায়ী অসুস্থতা রয়েছে এবং যারা নির্দিষ্ট ক্রাইটেরিয়া পূরণ করেছেন, তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই বাড়তি অর্থ জমা হতে পারে। তবে ডিডব্লিউপি স্পষ্ট করেছে যে, বেনিফিটের ধরন এবং ক্লেইম করার সময়ের ওপর ভিত্তি করে এই পরিমাণ ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে।

‎​উল্লেখ্য যে, প্রতি বছর মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে বেনিফিটের হার পুনর্মূল্যায়ন করা হয়।

 এবারের ৬.৭ শতাংশ বৃদ্ধির ফলে সর্বোচ্চ হারের গ্রাহকরা পূর্বের তুলনায় বেশি অর্থ পাচ্ছেন। তবে সবাই এই নির্দিষ্ট অংকের জন্য যোগ্য হবেন না; শুধুমাত্র নির্দিষ্ট ক্যাটাগরির এবং পূর্ণ রেট পাওয়া বেনিফিট গ্রহীতারাই এই সুবিধার আওতাভুক্ত থাকবেন। মে মাসের নির্দিষ্ট পেমেন্ট ডেট অনুযায়ী এই অর্থ স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্টদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে।

আরও

নাগরিকদের পানি ও খাবার মজুতের পরামর্শ দিলো যুক্তরাজ্য সরকার

যুক্তরাজ্যের খবর

নাগরিকদের পানি ও খাবার মজুতের পরামর্শ দিলো যুক্তরাজ্য সরকার

আবহাওয়া, সাইবার হামলা বা অন্য কোনও গুরুতর জরুরি পরিস্থিতি থেকে যুক্তরাজ্যের পরিবারগুলো যেন টিকে থাকতে পারে তা নিশ্চিত ক...

২০২৬-১০-২৬ ১৩:১৭

‘জ্যাকড’ গ্যাসক্ষেত্রে খননে যুক্তরাজ্যের অনুমোদন

যুক্তরাজ্যের খবর

‘জ্যাকড’ গ্যাসক্ষেত্রে খননে যুক্তরাজ্যের অনুমোদন

উত্তর সাগরের বিতর্কিত একটি নতুন গ্যাসক্ষেত্রে খননকাজ শুরুর পরিকল্পনায় অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য সরকার। বুধবার এ ঘোষণা দে...

২০২৬-১০-২১ ১৫:৫৫

যুক্তরাজ্যসহ ইউরোপে বড় অংশে গুগল ক্লাউডের সেবায় বিভ্রাট

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যসহ ইউরোপে বড় অংশে গুগল ক্লাউডের সেবায় বিভ্রাট

যুক্তরাজ্যসহ ইউরোপে বড় অংশে গুগল ক্লাউডের সেবায় বড় ধরনের বিভ্রাট দেখা দেয়ায় অনলাইন ব্যাংকিং ও বিভিন্ন ডিজিটাল সেবা ব্যাহ...

২০২৬-১০-২০ ১৭:৪৭

বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

যুক্তরাজ্যের খবর

বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

যুক্তরাজ্যে বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমোদন বা স্পনসর লাইসেন্স হারানোর ঝুঁকি এড়াতে বাংলাদেশ, পাকিস্তান, নাইজেরিয়াসহ কয়ে...

২০২৬-১০-১৫ ১৮:৫৯

যুক্তরাজ্যে সমকামী সেজে বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, গ্রেফতার ৩

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে সমকামী সেজে বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, গ্রেফতার ৩

যুক্তরাজ্যে ভুয়া আশ্রয় আবেদন তৈরির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে বাংলাদেশি পুর...

২০২৬-১০-০৭ ১৫:৪৭