রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

যুদ্ধের ইতি চায় ইরান; আলোচনায় ফিরতে যুক্তরাষ্ট্রকে তিন শর্ত

যুদ্ধের ইতি চায় ইরান; আলোচনায় ফিরতে যুক্তরাষ্ট্রকে তিন শর্ত

চলমান যুদ্ধের ইতি টানতে আলোচনায় ফিরতে চায় ইরান। প্রথম পদক্ষেপ হিসেবে কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে তিনটি শর্ত দিয়েছেন ইসলামি প্রজাতন্ত্রের নেতারা।

ইরানের নেতাদের দেয়া শর্তগুলো হলো মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে হামলা বন্ধ, জব্দকৃত ইরানি সম্পদ ফেরত দেয়া এবং মার্কিন বন্দর অবরোধ তুলে নেয়া।

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই আল জাজিরাকে এসব তথ্য দিয়েছেন।

তিনি বলেছেন, কাতার ও পাকিস্তান আগের মতোই কূটনৈতিক চ্যানেল উন্মুক্ত রাখার ব্যাপারে কাজ করে যাচ্ছে। ইরানের স্পষ্ট অবস্থান, ট্রাম্পের হুমকিতে কাজ হবে না। প্রয়োজনে আবারও দীর্ঘস্থায়ী ও চূড়ান্ত সংঘাতের পথে হাঁটবে তেহরান। শর্ত মানলে ওয়াশিংটনের স্বার্থও রক্ষা হবে বলে মনে করেন তিনি।

এদিকে, ইয়েমেনের সরকারি বাহিনী ও হুথিদের সংঘাত এবং এরপর সৌদি আরবের জড়িয়ে যাওয়া এই পুরো পরিস্থিতি নিয়েই উদ্বেগ জানিয়েছে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ।

আরও

হোয়াইট হাউসে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ: ট্রাম্প

আন্তর্জাতিক

হোয়াইট হাউসে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ: ট্রাম্প

‘ভুয়া খবর’ প্রচারের অভিযোগে হোয়াইট হাউস থেকে তিনটি প্রভাবশালী সংবাদমাধ্যমকে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন...

২০২৬-০৯-১৯ ১৮:৩১

সৌদি আরবের জন্য যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান

আন্তর্জাতিক

সৌদি আরবের জন্য যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান

সৌদি আরবে কোনো ধরনের হামলা হলে দেশটির প্রতিরক্ষায় ‘যে কোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে জানিয়েছে পাকিস্তান। গত বৃহস্পতিবার...

২০২৬-০৯-১৮ ২৩:১৯

পুতিন–এএফডি বৈঠক আয়োজনের চেষ্টা; নর্ড স্ট্রিম পাইপলাইন চালুর পরিকল্পনা ঘিরে বিতর্ক

আন্তর্জাতিক

পুতিন–এএফডি বৈঠক আয়োজনের চেষ্টা; নর্ড স্ট্রিম পাইপলাইন চালুর পরিকল্পনা ঘিরে বিতর্ক

ইউরোপের বৃহত্তম অর্থনীতি জার্মানিকে সস্তা জ্বালানির চাকা ফেরাতে এবং রাশিয়ার পাইপলাইন গ্যাস আমদানি পুনরায় শুরু করতে ভ্লা...

২০২৬-০৯-১৮ ২৩:১২