রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে যাওয়ার বদলে চীনের হাতে গেলো এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ

যুক্তরাষ্ট্রে যাওয়ার বদলে চীনের হাতে গেলো এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ

 

অস্ট্রেলিয়া থেকে স্টিলথ প্রযুক্তির এফ-৩৫ যুদ্ধবিমানের যুদ্ধবিমানের স্পর্শকাতর যন্ত্রাংশের একটি চালান যুক্তরাষ্ট্রে যাওয়ার বদলে চীনের হাতে গেছে। আর এমন ঘটনার পর তদন্তে নেমেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়। গত শুক্রবার সংবাদমাধ্যম পলিটিকো এ তথ্য জানায়।

 

ওই চালানে যুদ্ধবিমানের একটি ক্যানোপি বা স্বচ্ছ ছাদ রয়েছে। যা এটির স্টিলথ সিস্টেমের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ।

অস্ট্রেলিয়া থেকে এ চালানটি যুক্তরাষ্ট্র থেকে অস্ট্রেলিয়া আনা হচ্ছিল মধ্যস্থতাভোগী প্রতিষ্ঠানের মাধ্যমে। কিন্তু সেগুলো যুক্তরাষ্ট্রে না গিয়ে গেছে চীনের স্বায়ত্বশাসিত অঞ্চল হংকংয়ে।

যদিও মার্কিনিরা বলেছে, বর্তমানে এগুলো কোথায় এবং কার কাছে আছে তা স্পষ্ট নয়। কিন্তু তারাই আশঙ্কা করছে চীন এগুলো পেয়েছে।

 

এ ঘটনার পর প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং কংগ্রেসের যৌথ তদন্ত শুরু হয় গত জুনে। যা এখনো চলছে।

যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তারা নিখোঁজ যন্ত্রাংশগুলো উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। এরসঙ্গে এটির তদন্ত এবং ভবিষ্যতে যেন এ ঘটনা না ঘটে সেটি নিশ্চিতে কাজ করা হচ্ছে।

এফ-৩৫ যুদ্ধবিমানের যে কেনোপি বা স্বচ্ছ ছাদ রয়েছে, এটি শুধুমাত্র একটি সাধারণ ছাদ নয়। এটি ককপিটের ওপর বসানো একটি গম্ভুজ সদৃশ আবরণ। এটির ওপর রাডারকে ফাঁকি দেওয়ার স্বচ্ছ পদার্থ ব্যবহার করা হয়েছে। এফ-৩৫ যে রাডারে ধরা পড়ে না, এটির কেনোপি তার অন্যতম কারণ।

 

তবে রাডারকে ফাঁকি দেওয়ার যে স্বচ্ছ পদার্থ ব্যবহার করা হয় এটি সময়ের সাথে সাথে খারাপ হয়ে যেতে পারে। ফলে এগুলো পরিবর্তনের প্রয়োজন হয়।

যুক্তরাষ্ট্র নিজেদের ও মিত্রদের জন্য এখন পর্যন্ত ১ হাজার ৩০০টি এফ-১৫ যুদ্ধবিমান তৈরি করেছে।

আরও

সৌদি আরবের জন্য যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান

আন্তর্জাতিক

সৌদি আরবের জন্য যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান

সৌদি আরবে কোনো ধরনের হামলা হলে দেশটির প্রতিরক্ষায় ‘যে কোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে জানিয়েছে পাকিস্তান। গত বৃহস্পতিবার...

২০২৬-০৯-১৮ ২৩:১৯

পুতিন–এএফডি বৈঠক আয়োজনের চেষ্টা; নর্ড স্ট্রিম পাইপলাইন চালুর পরিকল্পনা ঘিরে বিতর্ক

আন্তর্জাতিক

পুতিন–এএফডি বৈঠক আয়োজনের চেষ্টা; নর্ড স্ট্রিম পাইপলাইন চালুর পরিকল্পনা ঘিরে বিতর্ক

ইউরোপের বৃহত্তম অর্থনীতি জার্মানিকে সস্তা জ্বালানির চাকা ফেরাতে এবং রাশিয়ার পাইপলাইন গ্যাস আমদানি পুনরায় শুরু করতে ভ্লা...

২০২৬-০৯-১৮ ২৩:১২

ট্রাম্পের মুখের ওপর ‘না’, কড়া বার্তা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের

আন্তর্জাতিক

ট্রাম্পের মুখের ওপর ‘না’, কড়া বার্তা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের

ডোনাল্ড ট্রাম্পের কড়া চাপ আর বারবার তাগিদ সত্ত্বেও মধ্যপ্রাচ্যের সংঘাতে কোনো সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া।

২০২৬-০৯-১৮ ২৩:০৩

ইরান যুদ্ধ ও অভ্যন্তরীণ পরাজয়ে হতাশ ট্রাম্প; রিপাবলিকানদের মধ্যেও ফাটল

আন্তর্জাতিক

ইরান যুদ্ধ ও অভ্যন্তরীণ পরাজয়ে হতাশ ট্রাম্প; রিপাবলিকানদের মধ্যেও ফাটল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর একের পর এক রাজনৈতিক ধাক্কা নেমে এসেছে। ওয়াশিংটন ও আন্তর্জাতিক অঙ্গনে তার একচ্ছ...

২০২৬-০৯-১৮ ২২:২৭