যুদ্ধ করে ইরানের পারমাণবিক সমস্যার সমাধান সম্ভব নয়: ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ
আন্তর্জাতিক ডেস্ক
|
২০২৬-০৪-০৪ ২২:৪৭
সিইও: সাজ্জাদ হোসেন
বাংলাদেশ অফিস: ইউরোপা টাওয়ার, ফ্ল্যাট ৩/বি, ৩৮৩/১/এফ বিটিভি সংলগ্ন, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯।
যুক্তরাজ্য অফিস: লেক্স হাউস, ১-৭ হেইনল্ট স্ট্রিট, ইলফোর্ড আইজি১ ৪ইএল, যুক্তরাজ্য।
ফোন : +৪৪ ৭৪৯৫ ৯২২৫৮২
© ২০২৬| চ্যানেল ১৮ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | Powered by: channel18 IT
দক্ষিণ কোরিয়া সফরের সময় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইরান এবং হরমুজ প্রণালীর সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তাদের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত সমস্যার কোনো সমাধান বয়ে আনবে না। এর পরিবর্তে তিনি কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন।
ম্যাক্রোঁ বলেন, "যদি কূটনৈতিক ও প্রযুক্তিগত আলোচনার জন্য কোনো সুনির্দিষ্ট রূপরেখা না থাকে, তবে কয়েক মাস বা কয়েক বছরের মধ্যে পরিস্থিতি আবারও খারাপের দিকে যেতে পারে।"
ফরাসি প্রেসিডেন্ট হরমুজ প্রণালী উন্মুক্ত করার জন্য প্রস্তাবিত একটি সামরিক অভিযানের সম্ভাবনাকেও নাকচ করে দেন এবং একে ‘অবাস্তব’ বলে অভিহিত করে
এই প্রসঙ্গে ম্যাক্রোঁ আরও বলেন, "এ ধরনের পদক্ষেপে অত্যধিক সময় লাগবে এবং যারা এই প্রণালী অতিক্রম করবে, তারা রেভল্যুশনারি গার্ডের (ইরানি বাহিনী) উপকূলীয় হুমকির মুখে পড়বে। তাদের কাছে উল্লেখযোগ্য পরিমাণ সামরিক সরঞ্জাম, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আরও নানা ধরনের ঝুঁকি সৃষ্টির মতো উপাদান রয়েছে।"