মৃতরা হলো— উপজেলার ফুলসারা গ্রামের আরিফ হোসেন ঢালির ছেলে আবু হুরাইরা (৪) এবং যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের রহেলাপুর গ্রামের আসাদুজ্জামান শান্তর ছেলে মাহমুদ হাসান (৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেল ৫টার দিকে ২ শিশু বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে পরিবারের লোকজনের অগোচরে তারা পাশের পুকুরে পড়ে যায়। শিশু ২টিকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে ২ শিশুকে উদ্ধার করে চৌগাছা আনিছুজ্জামান হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।