বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

যশোরে চিহ্নিত তিন সন্ত্রাসী আটক, অস্ত্র ও মোটরসাইকেল জব্দ

যশোরে চিহ্নিত তিন সন্ত্রাসী আটক, অস্ত্র ও মোটরসাইকেল জব্দ

যশোর শহরের শংকরপুর এলাকায় চিহ্নিত সন্ত্রাসী অনি ওরফে অনিক গ্রুপের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন শংকরপুর মেডিকেল কলেজপাড়া এলাকার সাদ্দাম হোসেনের ছেলে আরাফাত ইসলাম রাজিব ওরফে অন্তর,বটতলা এলাকার মিজানুর রহমানের ছেলে ইমন হোসেন এবং খোলাভাঙা সার গোডাউন এলাকার আলমগীর সিদ্দিকীর ছেলে শাহনাম সিদ্দিকী লাবিব। যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মাসুম খান বলেন,গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে যশোর রেলস্টেশন এলাকা থেকে অন্তরকে আটক করা হয়। তিনি শংকরপুর এলাকায় সংঘটিত একটি লুটের মামলার প্রধান আসামি।

গত সপ্তাহে ওয়াদুদ মিয়া নামে এক ব্যক্তির বাড়িতে চাঁদার দাবিতে হামলা চালিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার, টেলিভিশন, ফ্রিজ, মোটরসাইকেল,গাড়ির কাগজ ও পাসপোর্টসহ বিভিন্ন মালামাল লুট করা হয়। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮/১০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা হয়। এর আগে একই মামলায় জিসান নামে আরেকজনকে আটক করা হয়।

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান খান জানান,একই রাতে শংকরপুর বিদ্যুৎ অফিসের পেছনের সড়কে অভিযান চালিয়ে ইমন ও লাবিবকে আটক করা হয়। এ সময় অনিকসহ আরও কয়েকজন পালিয়ে যায়। আটক দুজনের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে অনিক গ্রুপের ফেলে যাওয়া দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। তিনি আরও জানান, উদ্ধার হওয়া অস্ত্রের ঘটনায় দ্রুত বিচার আইনে আলাদা একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে ।

আরও

রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলিবিনিময়, আহত ১২

সারা দেশ

রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলিবিনিময়, আহত ১২

চট্টগ্রামের রাউজানে অভিযান চালাতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘবদ্ধ অপরাধীচক্রের সদস্যদের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে ১২ জন পু...

২০২৬-১০-০১ ১৫:৩৩

শিক্ষায় অবদান রাখা গুণীদের পুরস্কারের আহ্বান রাষ্ট্রপতির

সারা দেশ

শিক্ষায় অবদান রাখা গুণীদের পুরস্কারের আহ্বান রাষ্ট্রপতির

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণী ব্যক্তিদের রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন ও পুরস্কৃত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জ...

২০২৬-১০-০১ ১৫:২৩

‘বাংলাদেশ যতবার পথ হারিয়েছে, বিএনপির হাত ধরে ফিরে পেয়েছে’

সারা দেশ

‘বাংলাদেশ যতবার পথ হারিয়েছে, বিএনপির হাত ধরে ফিরে পেয়েছে’

‘বাংলাদেশ যতবার পথ হারিয়েছে, বিএনপির হাত ধরে ততবার পথ ফিরে পেয়েছে’ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবা...

২০২৬-১০-০১ ১৫:১৯

ফুটবলের পর এবার ‘ডক্টর’ মেসি, মিলছে সম্মানসূচক ডিগ্রি

সারা দেশ

ফুটবলের পর এবার ‘ডক্টর’ মেসি, মিলছে সম্মানসূচক ডিগ্রি

ফুটবলের বড় প্রায় সব ট্রফিই জিতেছেন লিওনেল মেসি। এবার তাঁর অর্জনের তালিকায় যোগ হতে যাচ্ছে নতুন এক সম্মান—‘ডক্টর’ উপাধি। আ...

২০২৬-১০-০১ ১৫:০৯

পায়রা সেতুতে দর্শনার্থীদের হেনস্তা ও চাঁদাবাজি কিশোর গ্যাংয়ের

সারা দেশ

পায়রা সেতুতে দর্শনার্থীদের হেনস্তা ও চাঁদাবাজি কিশোর গ্যাংয়ের

পটুয়াখালীর জনপ্রিয় পর্যটন কেন্দ্র লেবুখালী পায়রা সেতুতে ঘুরতে আসা তরুণ-তরুণীদের ভয়ভীতি দেখিয়ে হেনস্তা ও টাকা আদায়ে...

২০২৬-১০-০১ ১৫:০৮

খুলনায় নিসচার মাসব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশ

খুলনায় নিসচার মাসব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন

নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্য নিয়ে আগামী ২২ অক্টোবর দেশব্যাপী পালিত হতে যাচ্ছে 'জাতীয় নিরাপদ সড়ক দ...

২০২৬-১০-০১ ১৫:০৭